অনলাইন পিডিএফ সাজেশন শেয়ারে কিনে ব্যবহার করার শরয়ী বিধান
প্রশ্নঃ ১৬১৬২৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সম্মানিত শায়েখ, অনলাইন থেকে জেনারেল লাইনের পড়ার পিডিএফ সাজেশন এগুলা কি শেয়ারে কেনা যাবে? সেটি শুধুমাত্র সাজেশন কোনো ক্লাস না সাজেশনগুলা ২জন শেয়ারে কিনলে কি গুনাহ হবে? বেশি টাকার কারণে ২জনে শেয়ারে নিতে চাচ্ছি। বিস্তারিত জানাবেন ইন শা আল্লাহ।
১৭ জুলাই, ২০২৬
চট্টগ্রাম
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যদি বিক্রেতা স্পষ্টভাবে শর্ত দিয়ে থাকেন যে, এটি শুধুমাত্র একজনের ব্যক্তিগত ব্যবহারের জন্য এবং অন্য কারো সঙ্গে শেয়ার করা যাবে না, তাহলে দুইজন মিলে একটি কপি কিনে উভয়ের ব্যবহার করা চুক্তিভঙ্গের শামিল হবে। তাই এভাবে শেয়ার করে ব্যবহার করা জায়েয হবে না।
আর যদি বিক্রেতা এ ধরনের কোনো নিষেধাজ্ঞা আরোপ না করে থাকেন, অথবা দুইজন মিলে ব্যবহার করার অনুমতি দিয়ে থাকেন, তাহলে দুইজন মিলে মূল্য পরিশোধ করে একটি কপি ব্যবহার করাতে কোনো অসুবিধা নেই।
আল্লাহ তাআলা ইরশাদ করেন:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَوْفُوا بِالْعُقُودِ
অর্থ: হে ঈমানদারগণ! তোমরা চুক্তিসমূহ পূর্ণ করো। [সূরা আল-মায়িদা, আয়াত: ১]
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
وَالْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ إِلَّا شَرْطًا حَرَّمَ حَلَالًا أَوْ أَحَلَّ حَرَامًا
অর্থ: “মুসলিমগণ তাদের পারস্পরিক শর্তের ওপর প্রতিষ্ঠিত থাকবে; তবে এমন শর্ত ব্যতীত, যা কোনো হালালকে হারাম বা কোনো হারামকে হালাল করে দেয়।
[সুনানে তিরমিযী, হাদীস: ১৩৫২]
পরিপূর্ণ হাদীসের লিংক : https://muslimbangla.com/hadith/30993
অতএব, বিক্রেতার অনুমতি বা নির্ধারিত শর্ত অনুযায়ী দুইজন মিলে একটি পিডিএফ ব্যবহার করা বৈধ হলে তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু বিক্রেতার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তা শেয়ার করে ব্যবহার করা বা অন্যকে দেওয়া জায়েয হবে না।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী আবু সাঈদ
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১