প্রবাসীদের জন্য পাঁচ ওয়াক্ত ও জুমার নামাযসহ অন্যান্য ফরয ইবাদত আদায়ে করণীয়
প্রশ্নঃ ১৫৯৫৪৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, । আমার কিছু করার আছে। অমুসলিম দেশে একজন মুসলিম কিভাবে তার নামাজ আদায় করতে এবং ফরজ কাজগুলো কি করে আদায় করবে যেমন শুক্রবারে জুমার নামাজ সেখানে কোন মসজিদ নাই সে ক্ষেত্রে সে কিভাবে তারাই করতে পারবে রমজান মাসে রোজা এবং সেখানে কোন মসজিদ নেই সে ক্ষেত্রে আমার করনীয়
১ জুলাই, ২০২৬
Q৩R৬+৩WH জুয়েল সড়ক
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
যদি কোনো মুসলিম এমন দেশে বসবাস করেন, যেখানে মসজিদ নেই বা ইসলামী পরিবেশ নেই, তাহলে তিনি শরীয়তের নির্দেশনা অনুযায়ী সাধ্য অনুযায়ী ইবাদত আদায় করবেন। আল্লাহ তাআলা বলেন-
فَاتَّقُوا اللَّهَ مَا اسْتَطَعْتُمْ
তোমরা সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় কর। -সূরা আত-তাগাবুন : ১৬
অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন—
لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا
আল্লাহ কারও উপর তার সাধ্যের বাইরে কোনো দায়িত্ব অর্পণ করেন না।
(সূরা আল-বাকারা : ২৮৬)
আপনার প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর :
১. পাঁচ ওয়াক্ত নামাজ :
মসজিদ না থাকলেও সময়মতো যেকোনো পবিত্র স্থানে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে হবে। মসজিদ না থাকলেও নামাজ শুদ্ধভাবে আদায় হবে। কিবলা নির্ধারণ করে একা বা অন্য মুসলিম থাকলে জামাতের সঙ্গে নামাজ আদায় করবেন।
২. জুমার নামাজ :
আশেপাশে কোনো মসজিদ থাকলে এবং সেখানে যাওয়া সম্ভব হলে, অবশ্যই সেখানে গিয়ে জুমার নামাজ আদায় করবেন।
যদি মসজিদ না থাকে, তবে নিজ এলাকায় শরীয়তের শর্ত মোতাবেক জুমা আদায়ের ব্যবস্থা করা সম্ভব হলে তা করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে ইমাম ছাড়া ন্যূনতম তিনজন মুসল্লি থাকতে হবে। অর্থাৎ কমপক্ষে চারজন মানুষ থাকলে তাদের মধ্য থেকে একজন খুতবা দিয়ে জুমার ইমামতি করবেন, আর বাকি তিনজন বা তারচেয়ে বেশি মানুষ মুসল্লি হিসেবে নামায আদায় করবেন।
আর যদি কোনোভাবেই শরয়ীভাবে জুমা আদায়ের সুযোগ না থাকে, তাহলে জুমার পরিবর্তে যোহরের নামাজ আদায় করবেন।
৩. রমজানের রোজা :
রোজা রাখার সঙ্গে মসজিদ থাকা বা না থাকার কোনো সম্পর্ক নেই। স্থানীয় সময় অনুযায়ী সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখতে হবে। তারাবির নামাজও মসজিদ না থাকলে ঘরে একা বা জামাতের সঙ্গে আদায় করে নিবে।
এছাড়া ঈমান ও আমলকে সুদৃঢ় রাখার জন্য নিয়মিত কুরআন তিলাওয়াত, যিকির-আযকার, ইসলামী জ্ঞান অর্জন, পরিবারকে দ্বীনের শিক্ষা দেওয়া এবং সম্ভব হলে স্থানীয় মুসলিমদের নিয়ে জামাত ও দ্বীনি পরিবেশ গড়ে তোলার চেষ্টা করা উচিত।
** ﴿وَأَقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَءَاتُواْ ٱلزَّكَوٰةَ وَٱرۡكَعُواْ مَعَ ٱلرَّٰكِعِينَ ٤٣﴾ [البقرة: 43]
** «سنن أبي داود» (1/ 317 ت الأرنؤوط):
«عن عُبادة بن الصامت: كذبَ أبو محمَّد، أَشهَدُ أنِّي سمعتُ رسولَ الله صلى الله عليه وسلم يقول: "خمسُ صلواتٍ افتَرَضَهُنَّ اللهُ عز وجل، مَن أحسَنَ وُضوءَهُنَّ وصَلاَّهنّ لوقتِهنَّ وأتمَّ ركوعَهُنَّ وخُشوعَهُنَّ كانَ له على الله عَهدٌ أن يَغفِرَ له، ومن لم يَفعَل فليسَ له على الله عَهدٌ، إن شاءَ غَفَرَ له، وإن شاءَ عَذَّبَه"(1).»
** السادسة الجماعة: وأقلها ثلاثة رجال، ولو غير الثلاثة الذين حضروا الخطبة سوى الإمام بالنص، لأنه لابد من الذكر وهو الخطيب وثلاثة سواه بنص فاسعوا إلى ذكر الله (رد المحتار-3\24)
** المبسوط للسرخسي (2/ 24)
(قال) والجماعة من شرائطها لظاهر قوله تعالى {فاسعوا إلى ذكر الله} [الجمعة: 9] ولأنها سميت جمعة وفي هذا الاسم ما يدل على اعتبار الجماعة فيها. ويختلفون في مقدار العدد فقال أبو حنيفة - رضي الله عنه - ثلاثة نفر سوى الإمام وقال أبو يوسف - رضي الله عنه - اثنان سوى الإمام لأن المثنى في حكم الجماعة حتى يتقدم الإمام عليهما وفي الجماعة معنى الاجتماع وذلك يتحقق بالمثنى وجه قولهما الاستدلال بقوله تعالى {إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله} [الجمعة: 9] وهذا يقتضي مناديا وذاكرا وهو المؤذن والإمام والاثنان يسعون لأن قوله فاسعوا لا يتناول إلا المثنى ثم ما دون الثلاث ليس بجمع متفق عليه فإن أهل اللغة فصلوا بين التثنية والجمع فالمثنى وإن كان فيه معنى الجمع من وجه فليس بجمع مطلق واشتراط الجماعة ثابت مطلقا ثم يشترط في الثلاثة أن
يكونوا بحيث يصلحون للإمامة في صلاة الجمعة حتى أن نصاب الجمعة لا يتم بالنساء والصبيان ويتم بالعبيد والمسافرين لأنهم يصلحون للإمامة فيها وقال الشافعي - رضي الله تعالى عنه -: النصاب أربعون رجلا من الأحرار المقيمين وهذا فاسد. فإن مصعب بن عمير أقام الجمعة بالحديبية مع اثني عشر رجلا وأسعد بن زرارة أقامها بتسعة عشر رجلا ولما نفر الناس في اليوم الذي دخل فيه العير المدينة كما قال الله تعالى {وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها} [الجمعة: 11] بقي رسول الله - صلى الله عليه وسلم - مع اثني عشر رجلا فصلى بهم الجمعة ولا معنى لاشتراط الإقامة والحرية فيهم لأن درجة الإمامة أعلى فإذا لم يشترط هذا في الصلاحية للإمامة فكيف يشترط فيمن يكون مؤتما ولا وجه لمنع هذا فقد «أقام رسول الله - صلى الله عليه وسلم - الجمعة بمكة حتى قال لأهل مكة: أتموا يا أهل مكة صلاتكم فإنا قوم سفر»
** بدائع الصنائع في ترتيب الشرائع (1/ 268)
[مقدار الجماعة في صلاة الجمعة]
وأما الكلام في مقدار الجماعة فقد قال أبو حنيفة ومحمد: أدناه ثلاثة سوى الإمام، وقال أبو يوسف: اثنان سوى الإمام،
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১