অটো-টুন (Auto-Tune) যুক্ত নাশিদ শোনার শরয়ী বিধান
প্রশ্নঃ ১৫৬৯৫১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাসিদ বা গজল এর ভিডিওতে যদি music ব্যাবহার না করে শুধু auto-tune এর ব্যাবহার হয়। এবং এর জন্য যদি কন্ঠের তুলনামূলক সুন্দর বা পরিবর্তন হয় তাহলে কি তা শুনা জায়েজ হবে? বিদ্র: অনলাইনে অধিকাংশ নাশিদ এই auto-tune এত ব্যাবহার হয়
১০ জুন, ২০২৬
ভোলা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
Auto-Tune মূলত একটি সফটওয়্যারভিত্তিক প্রযুক্তি, যা কণ্ঠের সুর, পিচ ও স্বর ঠিক বা সুন্দর করার জন্য ব্যবহৃত হয়। এটি নিজে কোনো বাদ্যযন্ত্র নয়।
তাই যদি Auto-Tune-এর ব্যবহার কেবল কণ্ঠের ত্রুটি সংশোধন বা সামান্য সৌন্দর্য বৃদ্ধির জন্য হয় এবং এর মাধ্যমে বাদ্যযন্ত্রের মতো সুর সৃষ্টি না করা হয়, তাহলে অনেক সমকালীন আলেমের মতে তা ব্যবহারে সমস্যা নেই।
তবে যদি Auto-Tune এমনভাবে ব্যবহার করা হয়, যাতে কণ্ঠ বাদ্যযন্ত্রের মতো হয়ে যায় বা শ্রোতার কাছে বাদ্যযন্ত্রের অনুভূতি সৃষ্টি করে, তাহলে তা বৈধ হবে না। কারণ শরীয়তে হারাম বিষয়কে অনুকরণ বা তার বিকল্প উপায়ে উপস্থাপন করাও নিষিদ্ধ।
হাদীসে এসেছে,
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو النَّضْرِ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ ثَابِتٍ، حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ، عَنْ أَبِي مُنِيبٍ الْجُرَشِيِّ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ " .
অর্থ : ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি কোন কওমের (সম্প্রদায়ের) অনুসরণ-অনুকরণ করবে, সে তাদের দলভুক্ত হবে।
সুনানে আবু দাউদ, হাদীস নং: ৪০৩১
হাদীসের লিংক:https://muslimbangla.com/hadith/18336
সরাসরি বাদ্যযন্ত্র ব্যবহার না করে অন্য মাধ্যমে বাদ্যযন্ত্রের কাজই করা বাদ্যযন্ত্র ব্যবহারেরই নামান্তর।
ফিকহের প্রসিদ্ধ মূলনীতি আছে,
الوسائل لها أحكام المقاصد
অর্থ: কোনো বিষয়ের মাধ্যম বা উপায়ের বিধান, উদ্দেশ্যের বিধানেরই অনুরূপ।
তাছাড়া ফুকাহায়ে কেরাম سد الذرائع (সাদ্দুজ যারায়ে)-এর ভিত্তিতে এজাতীয় কাজ নিষেধ করে থাকেন। তথা যে কাজ হারাম বা নাযায়েযের দিকে নিয়ে যায়, সে কাজ মূলত বৈধ হলেও সেক্ষেত্রে নাযায়েয বা অবৈধের হুকুমই আরোপিত হবে।
সুতরাং Auto-Tune যদি এত বেশি ব্যবহার করা হয় যে, আওয়াজ অনেক পরিবর্তন হয়ে যায় এবং শুনতে বাদ্যযন্ত্রের মতো মনে হয়, তাহলেও জায়েয হবে না।
হাদীসে এসেছে, রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
لَيَكُونَنَّ مِنْ أُمَّتِي أَقْوَامٌ، يَسْتَحِلُّونَ الحِرَ وَالحَرِيرَ، وَالخَمْرَ وَالمَعَازِفَ
অর্থ: আমার উম্মতের মাঝে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে, যারা ব্যভিচার, রেশমী কাপড়, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল করবে। [সহীহ বুখারী, হাদিস: ৫৫৯০]
পূর্ণ হাদীসটি এ লিংক থেকে দেখে নিতে পারেন : https://muslimbangla.com/hadith/5189
ইমাম বুখারী (রহ.) এ হাদীসের আগে শিরোনাম দিয়েছেন,
باب مَا جَاءَ فِيمَنْ يَسْتَحِلُّ الْخَمْرَ وَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ
অর্থ: পরিচ্ছেদ: যে ব্যক্তি মদকে ভিন্ন নামে নামকরণ করে হালাল মনে করে।
সুতরাং, যে নাশিদ বা গজলে কোনো বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়নি এবং Auto-Tune কেবল কণ্ঠের স্বাভাবিক ত্রুটি সংশোধনের জন্য ব্যবহৃত হয়েছে, তা শোনা যাবে। তবে যদি Auto-Tune-এর মাধ্যমে বাদ্যযন্ত্রসদৃশ সুর বা সংগীতধর্মী প্রভাব সৃষ্টি করা হয়, তাহলে তা থেকে বিরত থাকতে হবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী আবু সাঈদ
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১