মা, সহোদর বোন ও বৈমাত্রেয় ভাইয়ের মাঝে মিরাছ-উত্তরাধিকার বণ্টন
প্রশ্নঃ ১৫৬২০৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আ গফুর মাতা সহোদর বোন বৈমাত্রেয় ভাই ও সৎ চাচা রেখে মারা যান তার মিরাজ বন্টন জানতে চাই
৮ জুন, ২০২৬
খুলনা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মরহুম আব্দুল গফুর মৃত্যুকালে নিজ মালিকানায় যা কিছু স্থাবর-অস্থাবর সম্পদ, নগদ অর্থ, স্বর্ণ-রৌপ্য, , কাপড়-চোপড় ও গৃহসামগ্রী ইত্যাদি রেখে গেছেন, সবই তার পরিত্যক্ত সম্পত্তি হিসেবে গণ্য হবে। উক্ত সম্পদ থেকে প্রথমে প্রয়োজনে তার কাফন দাফনের ব্যয় বহন করা হবে। এরপর তার কোন ঋণ থাকলে তা উক্ত সম্পদ থেকে পরিশোধ করতে হবে। এক্ষেত্রে স্ত্রীর মোহর আদায় বাকি থাকলে তাও ঋণ হিসেবে গণ্য হবে। আর ওয়ারিশ ব্যতীত অন্য কারো জন্য কোন বৈধ অসিয়ত কিংবা নামায, রোযা ইত্যাদির কাফফারা আদায়ের অসিয়ত করে থাকলে তার বাকী সম্পদের এক তৃতীয়াংশ থেকে তা আদায় করতে হবে।
এরপর প্রশ্নে বর্ণিত ওয়ারিশগণ ব্যতীত মরহুম আব্দুল গফুরের অন্য কোনো ওয়ারিশ না থাকলে তার অবশিষ্ট সমুদয় সম্পত্তি ইসলামী বিধান অনুযায়ী নিম্ন লিখিত হারে ওয়ারিশদের মাঝে বণ্টিত হবে।
উল্লেখ্য, প্রশ্নের মধ্যে সম্পদের বিবরণ না থাকায় ওয়ারিশদের শুধুমাত্র শতকরা হারে প্রাপ্য অংশের বণ্টন দেখানো হলো। আর সহোদর বোন ও বৈমাত্রেয় ভাইয়ের সংখ্যা উল্লেখ না থাকায় একজন করে ধরে বণ্টন করা হলো।
মরহুম আব্দুল গফুর
ক্রমিক ওয়ারিশ শতকরা হারে
প্রাপ্য অংশ
১ মা ১৬.৬৬৬৬%
২ সহোদর বোন ৫০%
৩ বৈমাত্রেয় ভাই ৩৩.৩৩৩৩%
৪ সৎ চাচা বঞ্চিত
** قوله تعالى ﴿يُوصِيكُمُ ٱللَّهُ فِيٓ أَوۡلَٰدِكُمۡۖ لِلذَّكَرِ مِثۡلُ حَظِّ ٱلۡأُنثَيَيۡنِۚ فَإِن كُنَّ نِسَآءٗ فَوۡقَ ٱثۡنَتَيۡنِ فَلَهُنَّ ثُلُثَا مَا تَرَكَۖ وَإِن كَانَتۡ وَٰحِدَةٗ فَلَهَا ٱلنِّصۡفُۚ وَلِأَبَوَيۡهِ لِكُلِّ وَٰحِدٖ مِّنۡهُمَا ٱلسُّدُسُ مِمَّا تَرَكَ إِن كَانَ لَهُۥ وَلَدٞۚ فَإِن لَّمۡ يَكُن لَّهُۥ وَلَدٞ وَوَرِثَهُۥٓ أَبَوَاهُ فَلِأُمِّهِ ٱلثُّلُثُۚ فَإِن كَانَ لَهُۥٓ إِخۡوَةٞ فَلِأُمِّهِ ٱلسُّدُسُۚ مِنۢ بَعۡدِ وَصِيَّةٖ يُوصِي بِهَآ أَوۡ دَيۡنٍۗ ءَابَآؤُكُمۡ وَأَبۡنَآؤُكُمۡ لَا تَدۡرُونَ أَيُّهُمۡ أَقۡرَبُ لَكُمۡ نَفۡعٗاۚ فَرِيضَةٗ مِّنَ ٱللَّهِۗ إِنَّ ٱللَّهَ كَانَ عَلِيمًا حَكِيمٗا ١١﴾ [النساء: 11]
** عَنِ ابْنِ عَبَّاسٍ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا- قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم [أَلْحِقُوا الْفَرَائِضَ بِأَهْلِهَا، فَمَا بَقِيَ فَهُوَ لِأَوْلَى رَجُلٍ ذَكَرٍ] مُتَّفَقٌ عَلَيْهِ؛
** عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صَلّى الله عَلَيْهِ وَسَلّم- يَقُولُ: [إِنَّ اللَّهَ قَدْ أَعْطَى كُلَّ ذِي حَقٍّ حَقَّهُ ، فَلَا وَصِيَّةَ لِوَارِثٍ]
التخريج: رواه أحمد (21791)، وأبو داود ( 2870 ـ 3565 )، والترمذي (2120)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১