ভাই বোনের পারস্পরিক হক ও অধিকার
প্রশ্নঃ ১৫৬০৮০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বোনের উপর ভাইদের হক কয়টি ও কি কি
৮ জুন, ২০২৬
ঈশ্বরগঞ্জ
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
বিষয়টি দীর্ঘ আলোচনার দাবি রাখে। প্রশ্নোত্তরের ক্ষেত্রে বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। সময় সুযোগ হলে এ বিষয়ে রেফারেন্সসহ একটি প্রবন্ধ লেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিস্তারিত সেখানে দেখে নিতে পারেন। তবে প্রশ্নোত্তরের সংক্ষিপ্ত পরিসরে কিছু অধিকারের কথা উল্লেখ করা হলো। তাও সংক্ষেপে পয়েন্ট আকারে।
১. পরস্পরে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা। কেননা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ফরয। তাই কখনও কোন কারণে মনোমালিন্য হলেও তা দ্রুততম সময়ে সমাধান করে সম্পর্ক পুনরায় মজবুত করার আপ্রাণ চেষ্টা করা। কোনভাবেই দূরত্ব না রাখা এবং অনাকাঙ্ক্ষিত সম্পর্ক এড়িয়ে চলা। মনে রাখতে হবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে ফরয তরক করা। যা মারাত্মক অন্যায় ও গুনাহের কাজ।
২. মা বাবা মারা গেলে তাদের রেখে যাওয়া সমুদয় সম্পদ-সম্পত্তি যথাযথভাবে উত্তরাধিকার নীতিমালা মোতাবেক বণ্টন করে প্রত্যেকের পাওনা বুঝিয়ে দেওয়া। এটাও একটি ফরয বিধান। অন্যায়ভাবে কারও উত্তরাধিকার সম্পদ না দিয়ে তা গ্রাস করা হারাম।
৩. সর্বদা একে অপরের কল্যাণ কামনা করা, এবং দোয়া করা। কেউ ভুল করলে বা কষ্ট দিলে আত্মীয়তার ফরয সম্পর্ক বজায় রাখার সার্থে একে অপরকে ক্ষমা করে দেওয়া।
৪. অসুস্থ হলে দেখতে যাওয়া, সুস্থতার জন্য দোয়া করা এবং প্রয়োজনীয় সহযোগিতা করা।
৫. দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা এবং উপস্থিত হওয়া।
৬. মাঝে মধ্যে সৌজন্যমূলক খোঁজ খবর নেওয়া। ভাল-মন্দ জিজ্ঞাসা করা।
৭. প্রয়োজনে সামর্থ অনুযায়ী সহযোগিতা করা।
৭.১. আর্থিক সহযোগিতা। অর্থাৎ কখনও কোন ভাই বোনের কেউ অসহায় হয়ে পড়লে তথা আর্থিকভাবে দূর্বল হলে, প্রত্যেকের সামর্থ অনুযায়ী একে অপরকে অর্থ দিয়ে সহযোগিতা করা।
৭.২. বিপদাপদে পাশে দাঁড়ানো। কখনও কোন বিপদাপদে পড়ে গেলে সাধ্য অনুযায়ী সহযোগিতা করা, এবং সান্তনা দেওয়া।
মনে রাখতে হবে, আমার আপনার সর্ব প্রকার উত্তম আচার ব্যবহার সৌজন্যতা, সাহায্য সহযোগিতা পাওয়ার সবচেয়ে বেশি হকদার সবচেয়ে নিকটবর্তী যারা তারা। তাদের মধ্যে সবার শীর্ষে থাকবে মা বাবা স্ত্রী সন্তানাদি ও ভাই বোন। এরা সবাই অন্য সবার আগে যে কোন অধিকার পাবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১