ঈদের দিন মুরগি বা অন্য হালাল প্রাণী জবাই করার যাবে
প্রশ্নঃ ১৫৫৩৫০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আচ্ছলামুআলাইকুম ৱা ৰহমাতুল্লাহ, ঈদের দিন কি মুরগি জবাহ করা যাবে
২৮ মে, ২০২৬
West Bengal ৭৪৩৩৩৭
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
* কুরবানির ঈদের দিনগুলোতে মুরগি জবাই করার শরয়ী বিধান ও সমাজে প্রচলিত ভুল ধারণা
ঈদের দিনগুলোতে মুরগি জবাই করা যদি কুরবানির নিয়তে না হয় এবং কুরবানি দাতাদের সাথে সাদৃশ্য অবলম্বন করাও উদ্দেশ্য না হয়, বরং কেবলমাত্র খাওয়ার গোশত নিয়তে মুরগি জবাই করা হয় তবে গোশতের জন্য মুরগি জবাই করায় কোনো অসুবিধা নেই।
যে ব্যক্তির ওপর কুরবানি ওয়াজিব, তিনি নিজে যদি অ্যালার্জি, প্রেশার বা অন্য কোনো কারণে গরু, ছাগল ইত্যাদির গোশত না-ও খান, তবুও তাঁর ওপর কুরবানির নির্ধারিত পশু—যেমন গরু, মহিষ, ছাগল ইত্যাদি—জবাই করা ওয়াজিব থাকবে। কারণ, কুরবানি ওয়াজিব হওয়া গোশত খাওয়ার ওপর নির্ভরশীল নয়।
হ্যাঁ, নিজের খাবারের জন্য তিনি কুরবানি দেওয়ার পাশাপাশি আলাদাভাবে মুরগি জবাই করতে চাইলে, তা নির্দ্বিধায় করতে পারবেন।
* কুরবানির দিনগুলোতে মুরগি জবাই করা নিষেধ" এটি একটি ভিত্তিহীন কথা।
আমাদের সমাজে অনেকের মুখে একটি ভুল কথা প্রচলিত আছে যে, "কুরবানির দিন মুরগি জবাই করার কোনো অনুমতি নেই" বা "ঈদের দিন মুরগি কাটা গুনাহ।
শরীয়তের দৃষ্টিতে এটি সম্পূর্ণ ভিত্তিহীন, মনগড়া এবং ভুল কথা। পবিত্র কুরআন বা হাদীসের কোথাও ঈদের দিন মুরগি বা অন্য হালাল প্রাণী জবাই করতে নিষেধ করা হয়নি। মুরগি একটি হালাল পাখি, যা বছরের যেকোনো দিন জবাই করে খাওয়া বৈধ।
* সারকথা:
কুরবানির দিন খাওয়ার উদ্দেশ্যে মুরগি জবাই করাতে শরীয়তে কোনো মানা নেই। "মুরগি জবাই করা যাবে না" এমন লোকমুখে প্রচলিত গুজবে কান দেবেন না। শুধু মনে রাখবেন, মুরগি দিয়ে কুরবানি হয় না; কুরবানি শুধু শরীয়ত কর্তৃক নির্ধারিত কিছু পশুর মাধ্যমেই দিতে হবে, আর খাওয়ার জন্য মুরগি আপনি যেকোনো সময় জবাই করতে পারবেন।
(فتاویٰ عالمگیری (الفتاوى الهندية ) : کتاب الاضحیۃ، الباب السادس في بيان ما يستحب في الأضحية والانتفاع بها، ج:5، ص:300، ط:مکتبہ رشیدیہ)
"وفي أصول التوحيد للإمام الصفار: و التضحية بالديك و الدجاجة في أيام الأضحية ممن لا أضحية عليه لإعساره تشبيهًا بالمضحين مكروه؛ لأنه من رسوم المجوس، كذا في الخلاصة. و من لا أضحية عليه لإعساره لو ذبح دجاجة أو ديكًا يكره، كذا في وجيز الكردري".
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১