Google Ads ও অনলাইন বিজ্ঞাপন পরিচালনার মাধ্যমে উপার্জনের হুকুম
প্রশ্নঃ ১৫৫১৩৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন: ডিজিটাল মার্কেটিং হলো ইন্টারনেট দিয়ে পণ্য প্রচার। আমি Google Ads ব্যবহার করে টাকা দিয়ে YouTube ভিডিওতে, Google সার্চে ও বিভিন্ন ওয়েবসাইটে বিজ্ঞাপন চালাই। এতে অন্যের ব্যবসা প্রচার হয় এবং তারা আমাকে পারিশ্রমিক দেয়। এভাবে ইনকাম করা কি শরিয়ত অনুযায়ী জায়েজ?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ডিজিটাল মার্কেটিং বা অনলাইনে বিজ্ঞাপন প্রচার করা মূলত একটি বৈধ কাজ। তাই আপনি যদি Google Ads, YouTube, Google Search বা বিভিন্ন ওয়েবসাইটে বিজ্ঞাপন পরিচালনা করে অন্যের ব্যবসার প্রচারণা করেন এবং এর বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করেন, তাহলে তা জায়েজ।
আল্লাহ তাআলা এরশাদ করেন:
وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا
হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।” (সূরা আল-বাকারা: ২৭৫)
ফিকহের একটি মূলনীতি হলো:
الأصل في المعاملات الإباحة
লেনদেন ও পারস্পরিক চুক্তির মূলনীতি হলো বৈধতা।
তবে কয়েকটি শর্ত রয়েছে—
১. যে পণ্য বা সেবার প্রচার করছেন, তা শরীয়তের দৃষ্টিতে বৈধ হতে হবে। হারাম পণ্য বা হারাম কার্যক্রমের প্রচারণা করা জায়েজ নয়।
আল্লাহ তাআলা বলেন:
وَتَعَاوَنُوۡا عَلَی الۡبِرِّ وَالتَّقۡوٰی ۪ وَلَا تَعَاوَنُوۡا عَلَی الۡاِثۡمِ وَالۡعُدۡوَانِ ۪ وَاتَّقُوا اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ شَدِیۡدُ الۡعِقَابِ
তোমরা সৎকর্ম ও তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করবে। গুনাহ ও জুলুমের কাজে একে অন্যের সহযোগিতা করবে না। আল্লাহকে ভয় করে চলো। নিশ্চয়ই আল্লাহর শাস্তি অতি কঠিন।
(সূরা আল-মায়িদা: ২)
২. বিজ্ঞাপন তৈরির ক্ষেত্রে শরীয়তের কোনো বিধান লঙ্ঘন করা যাবে না। যেমন: বেপর্দা নারীর ছবি ব্যবহার করা, নগ্নতা বা অশ্লীলতাসংবলিত কনটেন্ট তৈরি করা, ব্যাকগ্রাউন্ডে বাদ্যযন্ত্র ব্যবহার করা ইত্যাদি থেকে বিরত থাকতে হবে।
৩. বিজ্ঞাপনে মিথ্যা, প্রতারণা বা ধোঁকা দেওয়া যাবে না। অর্থাৎ পণ্য বা সেবা সম্পর্কে মিথ্যা, অতিরঞ্জিত বা বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা বৈধ নয়।
হাদীস শরীফে আছে,
مَنْ غَشَّ فَلَيْسَ مِنِّا
যে ব্যক্তি ধোকা দেয় সে আমার দলভুক্ত নয়।
(সহীহ মুসলিম, ১০২)
পূর্ণ হাদীসের লিংক:
https://muslimbangla.com/hadith/7239
সুতরাং, হালাল পণ্য ও বৈধ ব্যবসার ডিজিটাল মার্কেটিং করে পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ এবং এ থেকে অর্জিত আয়ও হালাল হবে, ইনশাআল্লাহ।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
উস্তাজ, ইদারাতুত্ তাখাসসুস ফিল উলূমিল ইসলামিয়া, আজিমপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
তালাকপ্রাপ্ত মহিলার কোন বাবা মা নেই এবং কোন ঘরবাড়ি ও নেই তাকে কোন বসবাসের স্থান দিচ্ছে না স্বামী এখন কোন আত্মীয়-স্বজনের বাড়িতে ইদ্দতে সময়গুলো অতিবাহিত করতে পারবে কিনা দশদিন দশ দিন করে বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়িতে
জামে মসজিদে জুমার নামাজ বন্ধ করে দেওয়ার বিধান
কাজে খুশি হয়ে টাকা দিলে গ্রহণ করা যাবে কি না
ইসলাম এ নারীরা সমপুরণ পর্দা রখখা করে নারী ও পরপুরুষের সামনে খেলতে পারবে?
রোদে গরম করা পানি ব্যবহারের বিধান