অযথা সেলফি বা ফটোগ্রাফার করার ধরুন দম আবশ্যক হবে কিনা
প্রশ্নঃ ১৫৪১৮২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মহোদয় মুফতী সাহেবের নিকট আমার আবেদন হজের কার্যক্রমের সময় (মসজিদে হারামে) অযথা সেলফি বা ফটোগ্রাফার করার ধরুন দম আবশ্যক হবে কিনা
২১ মে, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ছবি তোলা মানুষের জন্য বড় ফিতনার কারণ যার ফলে নারীদের ছবি সমাজে ছড়িয়ে পড়ে, এবং এর পাশাপাশি তা ব্যক্তিকে মহান আল্লাহর অভিশাপ ও জাহান্নামের শাস্তির জন্য উপযুক্ত করে তুলে। কারণ নবী (صلى الله عليه وسلم) ছবি আঁকার ব্যাপারে সতর্ক করে বলেছেন:
أشد الناس عذابا يوما القيامة الذين يضاهئون بخلق الله
‘‘কেয়ামতের দিন মানুষের মাঝে তারাই সবচেয়ে কঠিন শাস্তি ভোগ করবে যারা আল্লাহর সৃষ্টির অনুরূপ ছবি তৈরি করে।”
অপ্রয়োজনে ছবি বা সেলফি পৃথিবীর যে কোনো জায়গায় তোলা অন্যায় ও নাজায়েজ কাজ। সেখানে কাবা আঙিনায় তো অবশ্যই নাজায়েজ। এখন কেউ যদি ছবি তোলে তবে সে গোনাহগার হবে। কিন্তু এই হারাম কাজ কে যদি হালাল মনে করে তাহলে তার ঈমান নিয়ে প্রশ্ন ওঠবে। কারন হাদিসে রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে এসেছেঃ হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ মুবারক করেন, “যারা প্রাণীর ছবি তৈরী করবে (সেটা হাত দিয়ে হোক বা যেকোন প্রযুক্তি দিয়ে হোক), ক্বিয়ামতের দিন তাদের কঠিন শাস্তি দেয়া হবে। এবং তাদেরকে বলা হবে, যে ছবিগুলো তোমরা তৈরী করেছ, সেগুলোর মধ্যে প্রাণ দান কর।” (বুখারী শরীফ ২য় জিঃ, পৃঃ ৮৮০, মুসলিম শরীফ ২য় জিঃ, পৃঃ ২০১)
কিন্তু হজে সেলফি কিংবা ছবি তোলার কারণে দম ওয়াজিব হবে না।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শফিকুল ইসলাম হাটহাজারী
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১