অসুন্দর নাম পরিবর্তন করে সুন্দর নাম রাখা
প্রশ্নঃ ১৫৪০৮২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম আমার নাম কৃত্তিকা এটির অর্থ নক্ষত্র বা নক্ষত্রের নাম অনেকে এই নাম টা কে হিন্দু মনে করেন এই নাম কি রাখা যাবে? ইসলামী শরিয়া অনুজই এর বিধান কি ? এই নাম কি পরিবর্তন করতে হবে?
২৬ মে, ২০২৬
Dhaka, Bangladesh
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রথমে আমরা জেনে নিব- সুন্দর ও অর্থপূর্ণ নামের ব্যাপারে ইসলামের দিকনির্দেশনা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-
من حق الولد على الوالد أن يحسن اسمه ويحسن أدبه
সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম দীক্ষা দেওয়ার ব্যবস্থা করা বাবার উপর সন্তানের হক-অধিকার। -মুসনাদে বাযযার (আলবাহরুয যাখখার), হাদীস ৮৫৪০
তাছাড়া সুন্দর নামের গুরুত্ব এজন্যও যে, কাল কেয়ামতের দিন আমাদেরকে সুন্দর নাম ধরে ডাকা হবে।
হযরত আবু দারদা রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
إنّكم تُدعَوْنَ يومَ القيامَةِ باسمائِكُم وأسماءِ آبائكُم، فاحسِنُوا أسماءكم
কেয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের ও তোমাদের বাবার নাম নিয়ে (অর্থাৎ এভাবে ডাকা হবে- অমুকের ছেলে অমুক)। তাই তোমরা নিজেদের জন্য সুন্দর নাম রাখ। -সুনানে আবু দাউদ, হাদীস নং ৪৯৪৮
আবার মন্দ ও অসুন্দর নাম পরিবর্তনের ব্যাপারেও গুরুত্ব বোঝা যায় হাদীসের মাধ্যমে।
এক হাদীসে এসেছে-
عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُغَيِّرُ الِاسْمَ القَبِيحَ
হযরত আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্দ ও অসুন্দর নাম পরিবর্তন করে দিতেন। -সুনানে তিরমিযী, হাদীস নং ২৮৩৯
আপনার প্রশ্নের উত্তর-
‘কৃত্তিকা’ মূলত সংস্কৃতভিত্তিক ও হিন্দু জ্যোতিষশাস্ত্রের একটি নক্ষত্রের নাম। তাই এটি ঐতিহ্যগতভাবে মুসলিম নাম হিসেবে পরিচিত নয়।
সুতরাং আপনার এ নাম যেহেতু মুসলিম নাম হিসেবে পরিচিত নয়, আবার সুন্দরও নয় তাই এ নাম পরিবর্তন করে সুন্দর নাম রাখা উচিত। এর জন্য আপনি আপনার অভিভাবকদের মাধ্যমে ভাল কোন আলেম বা আপনাদের ইমাম সাহেবের সাথে পরামর্শ করে সুন্দর ও অর্থপূর্ণ একটি নাম রাখতে পারেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১