শরীরে ব্যান্ডেজ থাকা অবস্থায় ওজু এবং গোসলের বিধান
প্রশ্নঃ ১৫১৯১২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দুর্ঘটনার কারণে আমার বাম হাতের কুনই থেকে হাতের আঙ্গুল পর্যন্ত ব্যান্ডেজ করা। এমত অবস্থায় বামহাত ভেজানো যাবে না।কিন্তু প্রশ্ন হল সহবাসের পর কিভাবে ফরজ গোসল করব?
৬ মে, ২০২৬
চট্টগ্রাম ৪২০৭
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই, শরিয়তের মূল নীতি হলো, গোসলের সময় শরীরের প্রতিটি অঙ্গে এবং ওজুর সময় ওজুর ফরজ অংগগুলতে পানি পৌঁছানো জরুরি; কোন অঙ্গের সামান্য পরিমাণ জায়গা শুকন থাকলে ওজু বা গোসল হবে না।
* তবে যদি কোনো অঙ্গ জখম হওয়ার কারণে তাতে পানি লাগানো অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে ক্ষতিকর প্রমাণিত হয়, তবে ইসলামের সহজীকরণ ও কষ্ট লাঘবের নীতি অনুযায়ী সেই অঙ্গ ধোয়ার আবশ্যকতা শিথিল হয়ে যায়। এমতাবস্থায় নিয়ম হলো,
* গোসলের সময় এমনভাবে গোসল করবেন, যাতে ব্যান্ডেজ করা স্থানে পানি না পৌঁছে যেমন: ব্যান্ডেজ করা স্থানটি প্লাস্টিক বা অন্য কিছু দিয়ে ঢেকে শরীরের বাকি অংশ ধৌত করা এবং শেষে প্লাস্টিক খুলে ভেজা হাতে ব্যান্ডেজের ওপর আলতোভাবে হাত বুলিয়ে বা মাসাহ করে নেওয়া, যাতে ক্ষতস্থানে পানি না লেগেও পবিত্রতা অর্জিত হয়।
উল্লেখ্য, যদি ব্যান্ডেজ বা প্লাস্টার এমন হয় যে তাতে সরাসরি পানি লাগলে কোনো ক্ষতি হবে না, তবে প্লাস্টিক ব্যবহারের প্রয়োজন নেই; বরং তার ওপর দিয়ে হালকা পানি প্রবাহিত করলেই ওজু বা গোসল সম্পন্ন হয়ে যাবে।
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1/ 280):
"(ويجوز) أي يصح مسحها (ولو شدت بلا وضوء) وغسل دفعاً للحرج (ويترك) المسح كالغسل (إن ضر، وإلا لا) يترك (وهو) أي مسحها (مشروط بالعجز عن مسح) نفس الموضع (فإن قدر عليه فلا مسح) عليها. والحاصل لزوم غسل المحل ولو بماء حار، فإن ضر مسحه، فإن ضر مسحها، فإن ضر سقط أصلاً ... (والرجل والمرأة والمحدث والجنب في المسح عليها وعلى توابعهما سواء) اتفاقاً"
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১