গৃহপালিত পশুতে কুরবানীর নিয়ত করার পর নিয়ত পরিবর্তন করা যাবে
প্রশ্নঃ ১৪৬৬৪৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আমার ঘরের গরু দিয়ে কোরবানি দেওয়ার নিয়ত করেছিলাম কিন্তু পরে একটু সমস্যার কারণে এখন এই গরু বিক্রি করে অন্য একটা গরু কিনে কোরবানি দিলে কি কোন গুনাহ হবে কোরআন এবং হাদিস দ্বারা জানতে চাই
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই!
যদি কারো মালিকানাধীন কোনো পোষা (পালা) পশু থাকে এবং সে পশুটিকে কোরবানির জন্য নিয়ত করে বা কেউ পশু কেনে কিন্তু কিনার সময় কোরবানির নিয়ত না থাকে, পরে যদি কোরবানির নিয়ত করা হয়, তাহলে মালিক বা ক্রেতার জন্য ঐ পশুর কোরবানি বাধ্যতামূলক নয়। এমন পশু বিক্রি বা পরিবর্তন করা জায়েজ আছে।
শরঈ দলীল:
الدر المختار و حاشية ابن عابدين (رد المحتار) (ج:6، ص:321، ط:دار الفكر-بيروت):
’’(شراها لها) لوجوبها عليه بذلك حتى يمتنع عليه بيعها.
(قوله: شراها لها) فلو كانت في ملكه فنوى أن يضحي بها أو اشتراها و لم ينو الأضحية وقت الشراء ثم نوى بعد ذلك لا يجب، لأن النية لم تقارن الشراء فلا تعتبر، بدائع.‘‘
وأما الذی یجب علی الفقیر دون الغنی فالمشتری للأضحیۃ إذا کان
المشتری فقیرا، بأن اشتریٰ فقیر شاۃ ینوی أن یضحی بہا (إلی قولہ) وإن کان غنیا لایجب علیہ بالشراء شیئ بالاتفاق (وقولہ) ولو کان فی ملک انسان شاۃ فنویٰ أن یضحی بہا أو اشتریٰ شاۃ ولم ینو الأضحیۃ وقت الشراء ثم نویٰ بعد ذٰلک أن یضحی بہا لایجب علیہ سواء کان غنیا أو فقیرا لأن النیۃ لم تقارن الشراء فلا تعتبر۔ (بدائع الصنائع، کتاب التضحیۃ، زکریا ۴/۱۹۲-۱۹۳، ہندیہ زکریا قدیم ۵/۲۹۱، جدید ۵/۳۳۶)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী, ফাতাওয়া বিভাগ, মুসলিম বাংলা
লেখক ও গবেষক, হাদীস বিভাগ, মুসলিম বাংলা
খতীব, রৌশন আলী মুন্সীবাড়ী জামে মসজিদ, ফেনী
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রশ্নোত্তর
রুকয়া কি? ও রুকয়ার প্রয়োজনীয়তা, রুকয়া জন্য ব্যক্তি নির্বাচন
চার রাকাত বিশিষ্ট নফল বা সুন্নতে যায়েদা নামাজের দ্বিতীয় রাকাতে তাশাহুদ পড়ার পর দরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা ও তৃতীয় রাকাতে দাঁড়ানোর পর ছানা পড়ার হুকুম
নামাজে কেরাতের স্থানে ভুলে দোয়ায়ে মাসুরা পরে ফেললে করণীয় কি
কাজা রোজা ভেঙ্গে গেলে
টাকা আগে নিয়ে পণ্য পরে দেয়া কতটুকু শরীয়ত সম্মত?