প্রস্রাবের রাস্তায় বাতাস বা বুদবুদ নির্গত হওয়ার শরয়ী বিধান
প্রশ্নঃ ১৪৫৮৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন হুযুর, আর হচ্ছে কারো যদি ওযু করার পর পস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাহির না হয়ে বুটবুটি করে আসে তাহলে কি ওযু ভেঙে যায় বা কি যাবে দয়া করে জানাবেন, আমিন,
৭ মার্চ, ২০২২
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রস্রাবের রাস্তা দিয়ে যে বাতাস বের হয়, তা মূলত মূত্রাশয় বা বাইরের বাতাসের প্রবেশ ও নির্গমনের ফলে তৈরি হওয়া বুদবুদ, যা পাকস্থলী বা পেটের নাপাক বায়ু নয়। ফলে এটি কোনো নাপাকি হিসেবে গণ্য হয় না এবং তা ওজু ভঙ্গের কারণ নয়।
তাই প্রস্রাবের রাস্তা দিয়ে বুদবুদ বা বাতাস বের হলে ওজু ভাঙবে না।
সুতরাং আপনার প্রশ্নে উল্লেখিত বুট-বুটি যদি বাতাস জাতীয় হয় এবং তা সামনে রাস্তা দিয়ে বের হয় তাহলে অজু ভঙ্গ হবে না।
ফিকহের কিতাবের উদ্বৃতি:
ولا ينقض الريح الخارجة من الذكر والمثانة والفرج عند أبي حنيفة ومحمد رحمهما الله تعالى
অর্থ: "ইমাম আবু হানীফা এবং ইমাম মুহাম্মদ (র.)-এর মতে পুরুষাঙ্গ, মূত্রাশয় বা নারীদের যোনিপথ দিয়ে বায়ু নির্গত হলে ওজু ভাঙবে না।" (আল-হেদায়া: ১/১৮)
(و) ينقضه (خروج كل خارج نجس) من أي موضع كان (إلى ما يطهر) ... (لا) ينقض (ريح من فرج أنثى) ومثانة وذكر
অর্থ: "পবিত্র করা আবশ্যক এমন স্থানে কোনো নাপাক বস্তু নির্গত হলে ওজু ভেঙে যায়... তবে নারী অঙ্গ, মূত্রাশয় বা পুরুষাঙ্গ দিয়ে বায়ু বের হলে ওজু ভাঙবে না।" (রদ্দুল মুহতার: ১/১৩৪)
الريح الخارجة من الذكر لا تنقض الوضوء
وكذا الخارجة من فرج المرأة
অর্থ: "পুরুষাঙ্গ দিয়ে বায়ু বের হলে ওজু ভাঙে না, অনুরূপভাবে নারীদের যোনিপথ দিয়ে বায়ু বের হলেও ওজু ভঙ্গ হয় না।" (আল-ফাতাওয়া আল-হিন্দিয়্যা: ১/১০)
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১