তিলাওয়াতে সিজদা আদায়ের নিয়ম।
প্রশ্নঃ ১৪৩৯৬৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কুরআন মাজিদে সিজদার আয়াত কিভাবে দিবো
৮ মার্চ, ২০২৬
Chattogram
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
পবিত্র কুরআন তিলাওয়াতের সময় সিজদার আয়াত পাঠ করলে সিজদা করা ওয়াজিব। নামাজের বাইরে এই সিজদা আদায়ের সঠিক পদ্ধতি ও সময় নিম্নরূপ,
মনে মনে নিয়ত করা, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তিলাওয়াতে সিজদা আদায় করছি। এরপর দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে হাত না উঠিয়ে আল্লাহু আকবার বলে সরাসরি সিজদায় চলে যাওয়া।
সিজদাতে গিয়ে কমপক্ষে তিনবার ‘সুবহানা রাব্বিয়াল আ‘লা’ পাঠ করা।
এরপর আল্লাহু আকবার বলে সিজদা থেকে মাথা উঠিয়ে পুনরায় দাঁড়িয়ে যাওয়া।
তিলাওয়াতে সিজদায় কোনো তাশাহহুদ (আত্তাহিয়্যাতু) পড়তে হয় না এবং সালামও ফেরাতে হয় না।
বসা অবস্থা থেকে আল্লাহু আকবার বলে সিজদায় যাওয়া এবং সিজদা শেষে পুনরায় বসে পড়াও জায়েজ। তবে দাঁড়িয়ে সিজদায় যাওয়া এবং সিজদা শেষে আবার দাঁড়িয়ে যাওয়া অধিক সওয়াব ও উত্তম।
নিষিদ্ধ ও মাকরূহ সময়ে সিজদার বিধান:
সূর্যোদয়, সূর্যাস্ত এবং ঠিক দ্বিপ্রহরের সময় সিজদার আয়াত তিলাওয়াত করা এবং সিজদা দেওয়া থেকে বিরত থাকা উত্তম।
যদি কেউ এই মাকরূহ সময়ের মধ্যেই সিজদার আয়াত তিলাওয়াত করে এবং সাথে সাথেই সিজদা করে নেয়, তবে কারাহাতে তানজিহির সাথে সিজদা আদায় হয়ে যাবে। তবে তিলাওয়াত আগে করা থাকলে মাকরূহ সময়ে সিজদা করা জায়েজ নেই।
উপরোক্ত তিনটি নিষিদ্ধ সময় ছাড়া দিন বা রাতের যেকোনো সময় কোনো প্রকার মাকরূহ ছাড়াই তিলাওয়াতে সিজদা আদায় করা সম্পূর্ণ জায়েজ।
আর নামাজ ফরজ হোক বা তারাবিহ কিংবা নফল, তাতে সিজদার আয়াত তিলাওয়াত করা হলে তিলাওয়াতে সিজদার বিধান সব ক্ষেত্রেই সমান। অতএব, নামাজের মধ্যে সিজদার আয়াত তিলাওয়াত করার পরপরই সিজদা ওয়াজিব হয়ে যায় এবং তখনই সিজদা করবে। এর পদ্ধতি হলো, আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবে এবং সিজদায় কমপক্ষে তিনবার সিজদার তসবিহ পড়ে পুনরায় দাঁড়িয়ে যাবে এবং বাকি নামাজ সম্পন্ন করবে।
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (2/ 106):
"(بشروط الصلاة) المتقدمة (خلا التحريمة) ونية التعيين، ويفسدها ما يفسدها: وركنها: السجود أو بدله كركوع مصل وإيماء مريض وراكب (وهي سجدة بين تكبيرتين) مسنونتين جهرا وبين قيامين مستحبين (بلا رفع يد وتشهد وسلام وفيها تسبيح السجود) في الأصح.
(قوله: ونية التعيين) أي تعيين أنها سجدة آية كذا نهر عن القنية، وأما تعيين كونها عن التلاوة فشرط كما تقدم في بحث النية من شروط الصلاة إلا إذا كانت في الصلاة وسجدها فوراً كما علمته ... (قوله: بين تكبيرتين مسنونتين) أي تكبيرة الوضع وتكبيرة الرفع، بحر. وهذا ظاهر الرواية وصححه في البدائع، وعن أبي حنيفة لايكبر أصلاً. وعنه وعن أبي يوسف يكبر للرفع لا للوضع. وعنه بالعكس حلية ... (قوله: جهراً) أي يرفع صوته بالتكبير، زيلعي. أي فيسمع نفسه به منفرداً ومن خلفه إذا كان معه غيره، ط. (قوله: بين قيامين مستحبين) أي قيام قبل السجود ليكون خروراً وهو السقوط من القيام، وقيام بعد رفع رأسه ... (قوله: في الأصح) قال في فتح القدير: ينبغي أن لايكون ما صحح على عمومه، فإن كانت السجدة في الصلاة فإن كانت فريضةً قال: سبحان ربي الأعلى أو نفلاً قال ما شاء مما ورد: «كسجد وجهي للذي خلقه وصوره وشق سمعه وبصره بحوله وقوته فتبارك الله أحسن الخالقين»، وقوله: «اللهم اكتب لي عندك بها أجراً و ضع عني بها وزراً واجعلها لي عندك ذخراً وتقبلها مني كما تقبلتها من عبدك داود»، وإن كان خارج الصلاة قال كل ما أثر من ذلك اهـ وأقره في الحلية والبحر والنهر وغيرها".
والله اعلم بالصواب
উত্তর দাতা:
জাওয়াদ তাহের
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মুফতি ও মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১