ইতিকাফে বাবা মায়ের অনুমতি
প্রশ্নঃ ১৪৩১০৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, পিতা মাতার অনুমতি ছাড়া মসজিদে এতেকাফ করা যাবে কি?
৫ মার্চ, ২০২৬
Dhaka
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
ইতিকাফ একটি সুন্নতে মুয়াক্কাদাহ আমল। যদি এটি পালন করতে গিয়ে কারো ওয়াজিব হক নষ্ট হয় তাহলে হক সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি ছাড়া ইতিকাফ করা জায়েজ হবে না। কাজেই কোনো কর্মচারি মালিকের অনুমতি ছাড়া ইতিকাফ করতে পারবে না। এমনিভাবে বাবা মা যদি খেদমতের মোহতাজ হয় এবং ইতিকাফে গেলে তাদের সেবা শুশ্রূষায় বিঘ্ন ঘটে তাহলে তাদের অনুমতি ছাড়া ইতিকাফ করা যাবে না। বরং তাদের অনুমতি নিয়েই ইতিকাফ করবে। কেননা আল্লাহ তায়ালা কুরাআনুল কারিমে ইরশাদ করে বলেছেন,
وَقَضٰی رَبُّکَ اَلَّا تَعۡبُدُوۡۤا اِلَّاۤ اِیَّاہُ وَبِالۡوَالِدَیۡنِ اِحۡسَانًا ؕ اِمَّا یَبۡلُغَنَّ عِنۡدَکَ الۡکِبَرَ اَحَدُہُمَاۤ اَوۡ کِلٰہُمَا فَلَا تَقُلۡ لَّہُمَاۤ اُفٍّ وَّلَا تَنۡہَرۡہُمَا وَقُلۡ لَّہُمَا قَوۡلًا کَرِیۡمًا ٢٣وَاخۡفِضۡ لَہُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحۡمَۃِ وَقُلۡ رَّبِّ ارۡحَمۡہُمَا کَمَا رَبَّیٰنِیۡ صَغِیۡرًا ؕ
তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে, তাকে ছাড়া অন্য কারও ইবাদত করো না, পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করো, পিতা-মাতার কোনও একজন কিংবা উভয়ে যদি তোমার কাছে বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে উফ্ পর্যন্ত বলো না এবং তাদেরকে ধমক দিও না; বরং তাদের সাথে সম্মানজনক কথা বলো। (সুরা বানি ইসরাইল আয়াত:23)
কিন্তু যদি তারা খেদমতের কারণে নয় বরং অপ্রাসঙ্গিক কারণে ইতিকাফে যেতে বাঁধা দেয় তাহলে তাদের সেই বাঁধা শোনা আবশ্যক নয়। কেননা, হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম ইরশাদ করেন- لا طاعة لمخلوق في معصية الخالق
স্রষ্টার অবাধ্যতা হয় , সৃষ্টির এমন কোন কথা মান্য করা যাবে না!
তবে উদ্ভুত পরিস্থিতিতে চেষ্টা করবে বুঝিয়ে সমঝিয়ে বাবা মাকে রাজি করেই ইতিকাফে যাতে। যদি তারা তারপরও রাজী না হয় তাহলে তাদের অনুমতি ছাড়াও যাওযা যাবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
সাইদুজ্জামান কাসেমি
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১