পুরাতন কবরের উপর বৃক্ষ রোপণ
প্রশ্নঃ ১৩৬১৯৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদের ব্যক্তিগত মালিকানা জমিতে দীর্ঘকাল আগে থেকে কবর রয়েছে। কবর গুলো সমান হয়ে গিয়েছে এবং এটির কোনো বাউন্ডারি নেই।আগের বেশ কিছু ফলজ গাছ ছিল টা কেটে ফেলা হয়েছে। এখন আমার জেঠার পরিবার থেকে কবরের উপরে পুরো কবরস্থানে কলা গাছ রোপন করা হয়েছে।এটা কি জায়েজ?
১৩ ফেব্রুয়ারী, ২০২৬
৪XFQ+৪৮৩
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কবর যদি দীর্ঘকালের পুরাতন হয়, ব্যক্তি মালিকানধীন হয়, এবং তাতে মৃত ব্যক্তির লাশ একেবারে মাটির সাথে মিশে যায় -লাশের কোন অংশ বাকি না থাকে- তাহলে তা কবরের মূল মর্যাদায় বহাল থাকে না। ফলে সেখানে অন্য কাউকে দাফন করা বা চাষাবাদ করা অথবা ঘর নির্মাণ করা জায়েয আছে। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাদের জমিতে অনেক আগের পুরাতন কবর যদি এমন হয় যে, এতদিনে এর লাশ মাটির সাথে মিশে গেছে- তাহলে সেখানে চাষাবাদ করা বা গাছ লাগানো জায়েয আছে। এতে কবরের মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার কিছু নেই। কেননা কবরকে অসম্মান না করার যে মূল বিষয় মৃত ব্যক্তির লাশ, তা তো মাটি হয়ে গেছে।
-তাবয়ীনুল হাকায়েক : ১/২৪৬; ফাতাওয়া হিন্দিয়া : ১/১৬৮; রদ্দুল মুহতার-ফাতাওয়া শামী : ২/২৩৩
** «تبيين الحقائق شرح كنز الدقائق» (1/ 246):
«ولو بلي الميت وصار ترابا جاز دفن غيره في قبره وزرعه والبناء عليه.»
** «الفتاوى العالمكيرية = الفتاوى الهندية» (1/ 167):
«ولو بلى الميت وصار ترابا جاز دفن غيره في قبره وزرعه والبناء عليه، كذا في التبيين.»
** «حاشية ابن عابدين = رد المحتار» (2/ 233):
«وقال الزيلعي: ولو بلي الميت وصار ترابا جاز دفن غيره في قبره وزرعه والبناء عليه اهـ.»
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুহাম্মাদ আশরাফুল আলম
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মুফতি, ফতোয়া বিভাগ, জামিয়া দারুল উলুম আল ইসলামিয়া, পল্লবী, ঢাকা
খতিব, দারুল খুলদ কেন্দ্রীয় জামে মসজিদ, মুন্সিবাগ, নারায়ণগঞ্জ
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১