তালাক হয়নি
প্রশ্নঃ ১২৯৩২১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ১২৩৭৬৩ নং প্রশ্নের উত্তরে ২ নং পয়েন্টে যেটা বলেছেন সেটায় একটু পরিষ্কার বলি আমি যে কাগজ টি ফটো পাঠিয়ে ছিলাম তাতে লেখা ছিল (হ্যাঁ? আমি তোমাকে তালাক তালাক তালাক তালাক বলেছি ) এই বাক্যটি বলেছিলে সে বলেছে হ্যাঁ | কিন্তু এখন সে বলছে সে হ্যাঁ উত্তর দিয়েছিল নাইট ডিউটি তে তাড়াহুড়ো করে দেখে ব্র্যাকেট টাকে প্রশ্ন দেখে হ্যাঁ বলেছে | এক্ষেত্রে তালাক হবে?
২৮ ফেব্রুয়ারী, ২০২৬
ওয়েস্ট বেঙ্গল ৭০০০৪৯
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আপনার বিগত ১২৩৭৬৩ নং প্রশ্নের জবাবে সম্মানিত মুফতী সাহেব পয়েন্ট আকারে স্পষ্ট করে লিখেছেন, আপনার প্রশ্নের বিবরণ পড়ে স্পষ্ট যে এ ঘটনার কারণে আপনাদের স্বামী স্ত্রীর তালাক হয়নি। আপনি আপনার স্বামীকে কাগজ পাঠিয়েছিলেন। এটার বিবরণীতে বুঝা যায়, এটার মাধ্যমে তালাক বিষয়ে জানতে চাওয়া। আপনার স্বামী প্রতি উত্তরে হ্যাঁ সুচক জবাব দিয়েছে। কাগজে প্রশ্নবোধক চিহ্ন থাকুক আর না থাকুক, তিনি পূর্বের ঘটনার উত্তর দিয়েছেন মাত্র। তিনি নতুন করে তালাক দেননি। আপনাদের বিবাহ ঠিক আছে ইনশাআল্লাহ।
প্রশ্নের বর্ণনায় যে ঘটনা উল্লেখ হয়েছে, এই ঘটনার কারণে তালাক হয়নি। এই নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আল্লাহর উপর ভরসা করে শরীয়তের সকল নিয়ম মেনে সংসার করতে থাকুন। অযথা এই বিষয়টি নিয়ে নতুন ঝামেলা পাকানোর, বারবার প্রশ্ন করার, স্বামীকে জিজ্ঞাসা করার কোন অর্থ নেই। আল্লাহ মাফ করুক, এতে জটিলতা বাড়তে পারে।
সংসার জীবন ভালো করতে নিন্মোক্ত বই দুটি পড়ুন-
হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ এর লিখিত পুস্তিকা "তালিমুন নিসা"
পীর যুলফিকার আহমদ নকশবন্দী রহিমাহুল্লাহ এর লেখা "সংসার সুখি হয় দুজনের গুনে"
والله اعلم بالصواب
উত্তর দাতা:
ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১