মার্বেল, টাইলস বা ইট ইত্যাদির উপর তায়াম্মুম করার বিধান
প্রশ্নঃ ১২৭৫৫৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, টিস্যু অথবা টাই লস টাইলস অথবা ইটের দেওয়ালে হাত স্পর্শ করে তায়াম্মুম হবে কিনা
২৫ নভেম্বর, ২০২৫
ঠাকুরগাঁও ৫১০০
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় ভাই, ওই সকল জিনিসের উপর তায়াম্মুম সহীহ হয় যা মাটি জাতীয় বা মাটির জাতের অন্তর্ভুক্ত। অর্থাৎ যেসব জিনিস আগুনে পোড়ালে নরম হয় না এবং পুড়ে ছাইও হয় না—যেমন বালু, বিভিন্ন ধরনের পাথর ইত্যাদি—এ ধরনের জিনিসের উপর তায়াম্মুম করা জায়েয।
* আর যে জিনিস মাটির জাতভুক্ত নয়—অর্থাৎ যেসব জিনিস আগুনে পোড়ালে নরম হয়ে যায়, গলে যায় বা ছাই হয়ে যায়—যেমন কাপড়, কাঠ, সোনা, রূপা ইত্যাদি—এ ধরনের জিনিসের উপর তায়াম্মুম করা জায়েয নয়।
* তবে যদি এসব জিনিসের উপর ধুলো-মাটি থাকে, তাহলে সেই ধুলো-মাটির কারণে তার উপর তায়াম্মুম করা জায়েয হবে। অন্যথায় না।
* ইটের উপর তায়াম্মুম করা জায়েয কারণ এটি মাতির তৈরি।
* মার্বেল ও টাইলস উভয়টিই যেহেতু মাটির জাতের অন্তর্ভুক্ত, তাই এ দু’টির উপর তায়াম্মুম করা জায়েয। তবে শর্ত হলো, মার্বেল বা টাইলসের উপর এমন কোনো স্তর লাগানো থাকা যাবে না, যা মাটির জাতের নয়; যেমন প্লাস্টিক বা কাঁচ ইত্যাদির প্রলেপ।
* টিস্যু পেপার বা এজাতীয় জিনিসের উপর তায়াম্মুম করা জায়েজ নয়। কারণ এগুলো মাটি জাতীয় নয়। এগুলোর উপর যদি ধুলো মাটি থাকে, তাহলে ওই ধুলো মাটির উপরে তায়াম্মুম করা জায়েজ।
الفتاوى الهندية (1 / 26):
"(ومنها الصعيد الطيب) يتيمم بطاهر من جنس الأرض، كذا في التبيين. كل ما يحترق فيصير رمادًا كالحطب والحشيش ونحوهما أو ما ينطبع ويلين كالحديد والصفر والنحاس والزجاج وعين الذهب والفضة ونحوها فليس من جنس الأرض وما كان بخلاف ذلك فهو من جنسها، كذا في البدائع".
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1 / 238):
"بمطهر من جنس الأرض وإن لم يكن عليه نقع) أي غبار.
(قوله: من جنس الأرض) الفارق بين جنس الأرض وغيره أن كل ما يحترق بالنار فيصير رمادا كالشجر والحشيش أو ينطبع ويلين كالحديد والصفر والذهب والزجاج ونحوها فليس من جنس الأرض ابن كمال عن التحفة".
دار الإفتاء : جامعہ علوم اسلامیہ علامہ محمد یوسف بنوری ٹاؤن, فتویٰ نمبر : 144202201408
عمدة القاري شرح صحيح البخاري (4/ 10) :
"وَ يجوز عندنَا بِالتُّرَابِ و الرمل وَ الْحجر الأملس المغسول و الجص و النورة و الزرنيخ و الكحل و الكبريت و التوتيا و الطين الْأَحْمَر وَ الْأسود و الأبيض و الحائط المطين و المجصص و الياقوت و الزبرجد و الزمرد و البلخش و الفيروزج و المرجان وَ الْأَرْض الندية و الطين الرطب."
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1/ 240) :
"(قوله: غير مدهونة) أو مدهونة بصبغ هو من جنس الأرض كما يستفاد من البحر كالمدهونة بالطفل والمغرة ط."
دار الإفتاء : جامعہ علوم اسلامیہ علامہ محمد یوسف بنوری ٹاؤن, فتویٰ نمبر : 144003200191
(البحر الرائق, كتاب الطهارة ،باب التيمم،ج:1،ص:147،ط:ایچ ایم سعید)
ويجوز بالآجرى المشوي وهو الصحيح،
دارالافتاء : جامعہ علوم اسلامیہ علامہ محمد یوسف بنوری ٹاؤن, فتویٰ نمبر : 144201200339
والله اعلم بالصواب
উত্তর দাতা:
আব্দুল কাইয়ুম
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মুফতী ও মুহাদ্দিস, দারুল কুরআন আল ইসলামিয়া মাদ্রাসা
মুহাম্মদপুর, ঢাকা
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১