মাকরূহ ওয়াক্তে রিয়াজুল জান্নাতে নামায
প্রশ্নঃ ১০১৬৬১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাকরূহ ওয়াক্তে রিয়াজুল জান্নাতে ২ রাকাত নফল নামায পড়া যাবে?
২৫ মার্চ, ২০২৬
ঢাকা
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মাকরূহ ওয়াক্তে কোথাও নফল পড়া জায়েয হবে না। কেননা রাসূলুল্লাহ ﷺ ফজরের পর সূর্য উজ্জ্বল হয়ে না উঠা পর্যন্ত এবং আসরের পর সূর্য অস্তমিত না হওয়া পর্যন্ত নামায আদায় করতে নিষেধ করেছেন। তাই ওই সময়ে রিয়াজুল জান্নাতেও নামায পড়া যাবে না। বরং সেখানে গিয়ে দু‘আ, দুরুদ, কান্নাকাটি তাওবাহ ও ইস্তিগফার করা। সুযোগ হলে কোনভাবে মাগরিব পড়ে আসার চেষ্টা করা। না হলে শুধু দু‘আ করেই চলে আসা।
বর্তমানে সৌদি সরকারের নিয়মের বাধ্যবাধকতা, পারিপার্শ্বিক পরিস্থিতি এবং একাধিকবার রিয়াজুল জান্নায় প্রবেশের সুযোগ না থাকায় রিয়াদুল জান্নাত থেকে নামাজ না পড়ে বেরিয়ে আসা একজন মুমিনের জন্য নিদারুন কষ্টকর। বিধায় আসরের পর রিয়াদুল জান্নায় যাওয়ার সিডিউল হলে একটি কৌশল করতে পারে-
চেকপোস্ট অতিক্রম করার সময় আল্লাহর নামে মান্নত করবে, হে আল্লাহ আপনি যদি আমাকে এখন রিয়াজুল জান্নায় নিয়ে যান তাহলে আমি সেখানে দুই রাকাত করে শুকরিয়া নামাজ আদায় করব, দুইবার, তিনবার, সুযোগ পেলে আরো বেশি বার।
এরপর রিয়াযুল জান্নাত গিয়ে মান্নত পুরা করার নিয়তে নামাজগুলো পড়তে পারবে।
সহীহ বুখারী ৫৮১ , ফতোয়া হিন্দিয়া: ১/৫২
والله اعلم بالصواب
উত্তর দাতা:
ইসহাক মাহমুদ
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া
খতীব, নবোদয় সি ব্লক জামে মসজিদ, মোহাম্মদপুর
ইমাম, বায়তুল ওয়াহহাব জামে মসজিদ, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন
এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর
মাসায়েল-এর বিষয়াদি
আল কুরআনুল কারীম
৪
হাদীস ও সুন্নাহ
৬
তাসাউফ-আত্মশুদ্ধি । ইসলাহী পরামর্শ
৩
শরীআত সম্পর্কিত
১৫
ফিতনাসমুহ; বিবরণ - করণীয়
২
আখিরাত - মৃত্যুর পরে
৩
ঈমান বিধ্বংসী কথা ও কাজ
৬
ফিরাকে বাতিলা - ভ্রান্ত দল ও মত
২
পবিত্রতা অর্জন
৮
নামাযের অধ্যায়
১৯
যাকাত - সদাকাহ
৫
রোযার অধ্যায়
৬
হজ্ব - ওমরাহ
২
কাফন দাফন - জানাযা
৫
কসম - মান্নত
১
কুরবানী - যবেহ - আকীকা
৪
বিবাহ শাদী
৮
মীরাছ-উত্তরাধিকার
২
লেনদেন - ব্যবসা - চাকুরী
৯
আধুনিক মাসায়েল
৬
দন্ড বিধি
২
দাওয়াত ও জিহাদ
৩
ইতিহাস ও ঐতিহ্য
৬
সীরাতুন নবী সাঃ । নবীজীর জীবনচরিত
৩
সাহাবা ও তাবেঈন
৩
ফাযায়েল ও মানাকেব
৩
কিতাব - পত্রিকা ও লেখক
৩
পরিবার - সামাজিকতা
৭
মহিলা অঙ্গন
২
আখলাক-চরিত্র
২
আদব- শিষ্টাচার
১২
রোগ-ব্যধি। চিকিৎসা
২
দোয়া - জিকির
২
নাম। শব্দ জ্ঞান
৩
নির্বাচিত
২
সাম্প্রতিক
১
বিবিধ মাসআলা
১