আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

৬৫১৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 1.পূর্বে প্রশ্নে বলেছিলাম যে ওমরা করার পূর্বে দুই রাকাত নামাজ আদায় করা সেটা কিন্তু ঠিক আছে। আর আমি যেটা জানতে চাইলাম সেটা হলো তাওয়াফ করার পূর্বে অর্থাৎ কাবা শরীফকে দেখে যে দুই রাকাত নামাজ আদায় করা হয়। কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা সহি সুন্নত ভাবে আসলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিভাবে নামাজ আদায় করতেন
2. টুপি পরা পাঞ্জাবি পরা কতটা সহীহ সুন্নত আমাকে একটু ব্যাখ্যা দিয়ে জানালে ভালো হতো
3. যদি ঘুমের কারণে জুমার নামাজ আদায় করা না হয় তাহলে কি হবে?
4. মৃত্যুর পর কবরে কয়টি প্রশ্ন করা হবে তিনটা নাকি চারটা?
5, আপনি জানবেন মনে হয় আল-হাদিস নামে একটা অ্যাপস আছে!
সে অ্যাপসটা কতটা ভালো আপনার মতামত চাই? সে অ্যাপস থেকে কিছু শেখা যাবে বা করা যাবে?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
৪ জুন, ২০২১
Jeddah ২২৩৪২ ২৬০৩
৯২২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

এ বছর হজে¦র সময় ফরজ তাওয়াফের পূর্বে আমার পা অনেকটা কেটে যায়। ফরজ তাওয়াফ করার সময় ক্ষত স্থান থেকে রক্ত গড়িয়ে পড়ে। তখন তাওয়াফ ছেড়ে দিয়ে ক্ষত স্থান ভালোভাবে ব্যান্ডেজ করে নতুন করে অযু করে তাওয়াফ করি। তাওয়াফের পর মীনায় চলে যাই। মীনায় যাওয়ার পর দেখি জামার পেছনে প্রায় এক বিঘত পরিমাণ জায়গায় রক্ত লেগে আছে। জামায় রক্ত কোন্ সময় লেগেছে তা নিশ্চিতভাবে জানা নেই। তবে আমার প্রবল ধারণা হল, তাওয়াফের সময় যখন রক্ত গড়িয়ে পড়েছিল তখন লেগেছে অথবা ব্যান্ডেজ করার সময় লেগেছে। কারণ ব্যান্ডেজ করার পর আর রক্ত বের হয়নি।

মুফতী সাহেবের কাছে প্রশ্ন হল, কাপড়ে রক্ত লেগে থাকলে ঐ কাপড় পরে তাওয়াফ করা সহীহ কি না? এবং ঐ কাপড় পরে তাওয়াফ করলে কোনো জরিমানা দিতে হবে কি না? আর উপরে বর্ণিত ঘটনায় আমার ঐ তাওয়াফ সহীহ হয়েছে কি না? এবং আমার উপর কোনো জরিমানা ওয়াজিব হয়েছে কি না? দ্রুত উত্তর জানিয়ে বাধিত করবেন।

 

 

question and answer iconউত্তর দিয়েছেন: মাসিক আলকাউসার
২৮ অক্টোবর, ২০২০
১৫৯৯
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

আলহামদুলিল্লাহ, এ বছর আমি হজ্ব করার সৌভাগ্য অর্জন করেছি। কিন্তু অনাকাংক্ষিতভাবে তাওয়াফে যিয়ারাতের সময় হায়েয এসে যায়। বুঝতে না পারার কারণে ঐ অবস্থাতেই আমি পূর্ণ তাওয়াফ সম্পন্ন করি। অবশ্য পরবর্তীতে ১৫ যিলহজ্ব পবিত্র হওয়ার পর তা পুনরায় আদায় করি।

হুযুরের নিকট আবেদন এই যে, এক্ষেত্রে আমার উপর কোনো জরিমানা ওয়াজিব হয়েছে কি না? মক্কায় আমাদের কাফেলার একজনকে জিজ্ঞাসা করার পর তিনি বলেছিলেন, একটি দুম্বা জবাই করলেই চলবে। তার কথামতো হারামে একটি দুম্বা জবাই করেছি। কিন্তু দেশে ফিরে আসার পর আরেকজন বললেন, একটি উট জবাই করা ওয়াজিব ছিল। সঠিক সমাধান ও এখন আমার করণীয় কী? জানিয়ে বাধিত করবেন।

 

question and answer iconউত্তর দিয়েছেন: মাসিক আলকাউসার
২৮ অক্টোবর, ২০২০