আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

১৬৭৭৩
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি ২২ বছরের একজন অবিবাহিত তরুণী। আমার জরায়ু তে সিস্ট রয়েছে। প্রায় সময়ই ১/২ ফোঁটা স্রাব নিঃসৃত হয় (যা পুরোপুরি সাদা নয় কিছুটা হলদে)। নড়াচড়া করলে ১/২ ফোঁটা করে বারবার নির্গত হয়। যার ফলে দীর্ঘক্ষণ নামাজ পড়লে আমাকে গুরুতরভাবে এই সমস্যার সম্মুখীন হতে হয়। উপরন্তু, বসে বসে ১/২ ঘণ্টা কোরআন পড়াকালীন সময়ে এমন কিছুই ঘটে না।

এক্ষেত্রে অযু ও নামাজের ব্যাপারে আমার করণীয় কি? পোশাক কি বারবার বদলাতে হবে? এমতাবস্থায় রোজা রাখায় কি কোনো বিধিবিধান আছে কি?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১৪ এপ্রিল, ২০২২
ঢাকা
০ বার পড়া হয়েছে
১১৬৪৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
১.আমি রাতে ঘুমানোর পর ঘুমের ভিতরেই কথা বলতে থাকি, এবং তা খুব জোরে জোরে, এই ঘটনাটি টানা কয়েকমাস ( মাঝে মাঝে বিরতিও থাকে) ধরে ঘটে আসছে, আর আমি ঘুমে কি কথা বলি আমার তা বিন্দুমাত্র মনে থাকেনা, এমতাবস্থায় আমি এক প্রকার বিব্রতিকর অবস্থায় রয়েছি, এবং আমার এই কর্মকান্ডে আমার রুমমেট, বাড়ির সবাই ও খুবই ভীত হন, এই সমস্যা থেকে মুক্তির কোনো উপায় আছে? আর আমার এই সমস্যার কারনটিও আমি জানতে ইচ্ছুক।
২.সালাত আদায়ের সময় চোখ বন্ধকরে দোয়া,সুরা পাঠ করা যাবে কি? আসলে চোখ বন্ধ করলে সালাতের ভিতর ভালোভাবে মনোনিবেশ ও মনের কথা সঠিকভাবে বলতে পারি, সালাতের দোয়া মাছূরা ও দোয়া কুনুত আমি আরবী উচ্চারন মনে রাখতে পারিনা,মনে রাখতে পারলেও দোয়া পড়ার সময় আমি কিছু অনুভব করতে পারিনা এক্ষেত্রে আমি বাংলায় দোয়াটি পাঠ করতে পারি বেশ ভালোভাবে বুঝে বুঝে, আমার এভাবে নামাজে বাংলায় পড়াটা কি ঠিক হচ্ছে?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২৩ ডিসেম্বর, ২০২১
শেরপুর
২ বার পড়া হয়েছে
আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর | মুসলিম বাংলা