আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

১৩৬৬৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি আপনাদের কাছে পরামর্শ চাই। আমি কিছু বুঝতে পারছি না। দিন দিন সবকিছু সংকীর্ণ হয়ে যাচ্ছে আমার জন্য। দ্বীনের বুঝ আসার আগে আমি পরিবারের কথামতো চলতাম, চাকরি করতাম। তাদের কথায় আরো ভালো চাকরির জন্য চেষ্টা করতাম। কিন্তু গত এক বছরের বেশি সময় অসুস্থতার মাঝে আল্লাহ আমাকে হিদায়ত দিয়েছেন। এখন জানি, নারী পুরুষের একসাথে ওভাবে কাজ করা হারাম। আমি এখনো শারীরিকভাবে পুরোপুরি সুস্থ না। আমি চাকরি করতে চাই না। ৩১ বছর বয়স আমার, বিয়ে হয়নি, পরিবার থেকে এখন চেষ্টাও নেই। তারা বলে আগে চাকরি করতে। আমি কি করবো? কোন স্কুলে মাস্টারি বা এসব কাজ তাদের চোখে ছোটকাজ। অনেক কথা শুনতে হয় সবসময়, ছোটদের থেকেও। আমি তাদের বলতে পারি না। বিয়ের কথা বললেই বলে এই বয়সে মেয়েদের চাকরি না থাকলে বিয়ে করতে চায় না। আমার আব্বুর আর্থিক অবস্থাও খারাপ। কি করতে পারি আমি? কি করবো?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১৩ ফেব্রুয়ারি, ২০২২
টঙ্গী
০ বার পড়া হয়েছে
১২৯৬১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি স্কুল পড়ুয়া শিক্ষার্থী।আমি স্কুল শেষ করলাম। এখন আমার কলেজ জীবন শুরু । আমি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখি। তাদের বই পড়ি ও বয়ান শুনি।আমি কলেজে যেসব বই পড়ব সেসব বইয়ের লেখক কেউরেই সঠিক ইমান নেই। সবাই তো দুনিয়াদার। আমার ভয় লাগে তাদের লেখা বই পড়তে গিয়ে আমার ইমানের উপর তাছির পড়ে কিনা। এমনিতেই দুর্বল ইমান। তবে আমি ইমানের জন্য অনেক ফিকির করি। পূর্বের বই পড়ে তো বুঝতে পারলামএসব বই তো আমাকে আখিরাতের বা ইমানের কোনো কিছুই তো শিক্ষা দেয় না।প্রত্যেকটা বইয়ের মধ্যে একটু না একটু ইসলাম বিরোধী কথা থাকে ই।বড়ই আফসোস লাগে ছোট বেলা থেকে কেন কওমি মাদ্রাসায় পড়ানো হলো না। এখন আমার প্রশ্ন হচ্ছে আমার ইমান ঠিক রাখার জন্য আমি আর কি কি করতে পারি? সেসব লেখক দের দিলের তাছির আমার ওপর না পড়ার জন্য আমার কি করণীয়। পড়াশোনা করি হালাল রিজিকের জন্য। সারদের সাথে উপরে উপরে অনেক ভালো সম্পর্ক রাখি কিন্তু মন লাগাতে চাই না।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২২ জানুয়ারি, ২০২২
ঢাকা
০ বার পড়া হয়েছে
আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর | মুসলিম বাংলা