সুনানে ইবনে মাজা
হাদীস নং: ৫৭৫
আন্তর্জাতিক নং: ৫৭৫
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ জানাবাত থেকে গোসল করা
৫৭৫। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) ....জুবায়র ইবন মুত'য়িম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ লোকেরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে অপবিত্রতার গোসল সম্পর্কে বাদানুবাদে লিপ্ত হলো। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ আমি তো আমার মাথায় তিনবার অঞ্জলী ভর্তি করে পানি ঢেলে থাকি।
أبواب الطهارة وسننها
بَاب فِي الْغُسْلِ مِنْ الْجَنَابَةِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ سُلَيْمَانَ بْنِ صُرَدٍ، عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، قَالَ تَمَارَوْا فِي الْغُسْلِ مِنَ الْجَنَابَةِ عِنْدَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " أَمَّا أَنَا فَأُفِيضُ عَلَى رَأْسِي ثَلاَثَ أَكُفٍّ " .
বর্ণনাকারী:
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ৮০৭
আন্তর্জাতিক নং: ৮০৭
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ সালাতের মধ্যে পানাহ চাওয়া
৮০৭। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) ....... জুবায়র ইবন মুত'য়িম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে দেখেছি, যখন তিনি সালাত শুরু করতেন, তখন الله اكبر كبيرا তিনবার الحمد لله كثيرا তিনবার এবং وسبحان الله بكرة واصيلا তিনবার বলতেন। তিনি আরো বলতেনঃ اللهم إني أعوذ بك من الشيطان الرجيم من مزم ونفخه ونقه "হে আল্লাহ্! আমি বিতাড়িত শয়তানের শয়তানী, তার অশ্লীল কবিতা এবং তার অহংকার হতে আপনার নিকট পানাহ চাচ্ছি।"
'আমর (রাহঃ) বলেনঃ هعزه অর্থ তার শয়তানী; نفثه অর্থ তার অশ্লীল কবিতা এবং نفخه এটি অর্থ
তার অহমিকা।
'আমর (রাহঃ) বলেনঃ هعزه অর্থ তার শয়তানী; نفثه অর্থ তার অশ্লীল কবিতা এবং نفخه এটি অর্থ
তার অহমিকা।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب الِاسْتِعَاذَةِ فِي الصَّلَاةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَاصِمٍ الْعَنَزِيِّ، عَنِ ابْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ حِينَ دَخَلَ فِي الصَّلاَةِ قَالَ " اللَّهُ أَكْبَرُ كَبِيرًا اللَّهُ أَكْبَرُ كَبِيرًا - ثَلاَثًا - الْحَمْدُ لِلَّهِ كَثِيرًا الْحَمْدُ لِلَّهِ كَثِيرًا - ثَلاَثًا - سُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلاً - ثَلاَثَ مَرَّاتٍ - اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ مِنْ هَمْزِهِ وَنَفْخِهِ وَنَفْثِهِ " . قَالَ عَمْرٌو هَمْزُهُ الْمُوتَةُ وَنَفْثُهُ الشِّعْرُ وَنَفْخُهُ الْكِبْرُ .
বর্ণনাকারী:
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ৮৩২
আন্তর্জাতিক নং: ৮৩২
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ মাগরিবের সালাতের কিরআত পাঠ
৮৩২। মুহাম্মাদ ইবন সাব্বাহ্ (রাহঃ) ..... জুবায়র ইবন মুত'য়িম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি নবী (ﷺ)-কে মাগরিবের সালাতে 'ওয়াত-তূর' পাঠ করতে শুনেছি।
অপর এক হাদীসে জুবায়র (রাযিঃ) বলেনঃ যখন তাঁকে পাঠ করতে শুনতাম أَمْ خُلِقُوا مِنْ غَيْرِ شَىْءٍ أَمْ هُمُ الْخَالِقُونَ থেকে فَلْيَأْتِ مُسْتَمِعُهُمْ بِسُلْطَانٍ مُبِينٍ পর্যন্ত তখন আমার অন্তর যেন উড়ে যেত ।
অপর এক হাদীসে জুবায়র (রাযিঃ) বলেনঃ যখন তাঁকে পাঠ করতে শুনতাম أَمْ خُلِقُوا مِنْ غَيْرِ شَىْءٍ أَمْ هُمُ الْخَالِقُونَ থেকে فَلْيَأْتِ مُسْتَمِعُهُمْ بِسُلْطَانٍ مُبِينٍ পর্যন্ত তখন আমার অন্তর যেন উড়ে যেত ।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب الْقِرَاءَةِ فِي صَلَاةِ الْمَغْرِبِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَنْبَأَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ يَقْرَأُ فِي الْمَغْرِبِ بِالطُّورِ . قَالَ جُبَيْرٌ فِي غَيْرِ هَذَا الْحَدِيثِ فَلَمَّا سَمِعْتُهُ يَقْرَأُ (أَمْ خُلِقُوا مِنْ غَيْرِ شَىْءٍ أَمْ هُمُ الْخَالِقُونَ) إِلَى قَوْلِهِ (فَلْيَأْتِ مُسْتَمِعُهُمْ بِسُلْطَانٍ مُبِينٍ ) كَادَ قَلْبِي يَطِيرُ .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ১২৫৪
আন্তর্জাতিক নং: ১২৫৪
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ মক্কায় সব সময় সালাত আদায় করার অনুমতি প্রসঙ্গে
১২৫৪। ইয়াহইয়া ইবন হাকীম (রাহঃ)...... জুবায়র ইবন মুতা'য়িম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ হে 'আব্দ মান্নাফের বংশধর! তোমরা কাউকে রাত-দিনের কোন অংশে এ ঘরের (বায়তুল্লাহ শরীফ) তাওয়াফ এবং সালাত আদায়ে নিষেধ করবে না।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَا جَاءَ فِي الرُّخْصَةِ فِي الصَّلَاةِ بِمَكَّةَ فِي كُلِّ وَقْتٍ
حَدَّثَنَا يَحْيَى بْنُ حَكِيمٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بَابَيْهِ، عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " يَا بَنِي عَبْدِ مَنَافٍ لاَ تَمْنَعُوا أَحَدًا طَافَ بِهَذَا الْبَيْتِ وَصَلَّى أَيَّةَ سَاعَةٍ شَاءَ مِنَ اللَّيْلِ وَالنَّهَارِ " .
বর্ণনাকারী:
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ৩০৫৬
আন্তর্জাতিক নং: ৩০৫৬
হজ্ব - উমরার অধ্যায়
পরিচ্ছেদঃ কুরবানীর দিন ভাষণ প্রদান
৩০৫৬। মুহাম্মাদ ইব্ন আব্দুল্লাহ ইবন নুমাইর (রাহঃ)...... মুহাম্মাদ ইবন জুবায়র ইবন মুতঈম সূত্রে তাঁর পিতা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) মিনার মসজিদুল খায়ফ-এ দাঁড়ালেন এবং বললেনঃ আল্লাহ তা'আলা সেই ব্যক্তিকে সজীব রাখুন- যে আমার কথা শুনে, অতঃপর তা (অন্যদের নিকট) পৌঁছে দেয়। জ্ঞানের অনেক বাহক মূলত জ্ঞানী নয়। কোন কোন জ্ঞানের বাহক যার নিকট জ্ঞান বয়ে নিয়ে যায়- সে তার চেয়ে অধিক জ্ঞানী। তিনটি বিষয়ে মু'মিন ব্যক্তির অন্তর প্রতারণা করতে পারে না। (১) আল্লাহর সন্তুষ্টির জন্য আমলকে ইখলাসের সাথে (সন্তোষ লাভের) জন্য সম্পন্ন করা, (২) মুসলিম শাসকদের নসীহত করা এবং (৩) মুসলিম জামাআতের (সমাজের) সাথে অবিচ্ছিন্ন থাকার কারণ মুসলমানদের দোয়া তাদেরকে পেছন থেকে পরিবেষ্টন করে রাখে।
كتاب المناسك
بَاب الْخُطْبَةِ يَوْمَ النَّحْرِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَبْدِ السَّلاَمِ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ قَامَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بِالْخَيْفِ مِنْ مِنًى فَقَالَ " نَضَّرَ اللَّهُ امْرَأً سَمِعَ مَقَالَتِي فَبَلَّغَهَا فَرُبَّ حَامِلِ فِقْهٍ غَيْرُ فَقِيهٍ وَرُبَّ حَامِلِ فِقْهٍ إِلَى مَنْ هُوَ أَفْقَهُ مِنْهُ ثَلاَثٌ لاَ يُغِلُّ عَلَيْهِنَّ قَلْبُ مُؤْمِنٍ إِخْلاَصُ الْعَمَلِ لِلَّهِ وَالنَّصِيحَةُ لِوُلاَةِ الْمُسْلِمِينَ وَلُزُومُ جَمَاعَتِهِمْ فَإِنَّ دَعْوَتَهُمْ تُحِيطُ مِنْ وَرَائِهِمْ " .
বর্ণনাকারী:
মুওয়াত্তা মালিক
হাদীস নং: ১৮৮৯
নবীজী ﷺ এর পবিত্র নামসমূহ
পরিচ্ছেদঃ ১. নবী (ﷺ)-এর পবিত্র নামসমূহের বর্ণনা
রেওয়ায়ত ১. মুহাম্মাদ ইবনে যুবাইর ইবনে মুতইম (রাহঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেন, আমার পাঁচটি নাম রহিয়াছে।(১) আমি মুহাম্মাদ,(২) আর আমি আহমাদ,(৩) আমি মাহী - আমা দ্বারা আল্লাহ কুফরকে বিলুপ্ত করবেন, আর আমি হাশির - লোকের পুনরুত্থান অনুষ্ঠিত হইবে আমার কদমের উপর(৪) আর আমি আকিব।(৫)
كتاب أسماء النبي صلى الله عليه وسلم
بَاب أَسْمَاءِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنِي مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِي خَمْسَةُ أَسْمَاءٍ أَنَا مُحَمَّدٌ وَأَنَا أَحْمَدُ وَأَنَا الْمَاحِي الَّذِي يَمْحُو اللَّهُ بِيَ الْكُفْرَ وَأَنَا الْحَاشِرُ الَّذِي يُحْشَرُ النَّاسُ عَلَى قَدَمِي وَأَنَا الْعَاقِبُ
শামাঈলে তিরমিযী
হাদীস নং: ৩৬৬
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
পরিচ্ছেদঃ ৫১- রাসূলুল্লাহ্ -এর নামের বিবরণ
৩৬৬। সা'ঈদ ইবন আব্দুর রহমান আল-মাখযূমী প্রমুখ (রাহঃ)... যুবায়র ইবন মুতইম (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, আমার একাধিক নাম রয়েছে। আমার নাম মুহাম্মাদ, আহমদ, মাহী, অর্থ-ধ্বংস; আল্লাহ্ তা'আলা আমার দ্বারা কুফ্রী ধ্বংস করবেন। আমার নাম হাশির (জমায়েতকারী); লোকদের একত্রিত করার আগে আল্লাহ্ তা'আলা আমাকে উঠাবেন। আমার নাম আকিব (পশ্চাতে আগমনকারী) অর্থাৎ তাঁর পরে আর কোন নবীর আগমন হবে না।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
بَابُ : مَا جَاءَ فِي أَسْمَاءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْمَخْزُومِيُّ ، وَغَيْرُ وَاحِدٍ قَالُوا : حَدَّثَنَا سُفْيَانُ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ ، عَنْ أَبِيهِ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنَّ لِي أَسْمَاءً أَنَا مُحَمَّدٌ ، وَأَنَا أَحْمَدُ ، وَأَنَا الْمَاحِي الَّذِي يَمْحُو اللَّهُ بِيَ الْكُفْرَ ، وَأَنَا الْحَاشِرُ الَّذِي يُحْشَرُ النَّاسُ عَلَى قَدَمِي ، وَأَنَا الْعَاقِبُ وَالْعَاقِبُ الَّذِي لَيْسَ بَعْدَهُ نَبِيٌّ.
বর্ণনাকারী:
আল-আদাবুল মুফরাদ
হাদীস নং: ৬৪
আল-আদাবুল মুফরাদের পরিচ্ছেদসমূহ
পরিচ্ছেদঃ ৩২- আত্মীয়তা বন্ধন ছেদনকারীর পাপ
৬৪। জুবায়র ইবন মুঈম (রাযিঃ) বলেন যে, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বণিতে শুনিয়াছেন ও আত্মীয়তা ছেদনকারী বেহেশতে প্রবেশ করিবে না।
أبواب الأدب المفرد للبخاري
بَابُ إِثْمِ قَاطِعِ الرَّحِمِ
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ صَالِحٍ قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ قَالَ: حَدَّثَنِي عَقِيلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، أَنَّ جُبَيْرَ بْنَ مُطْعِمٍ أَخْبَرَهُ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ: لاَ يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعُ رَحِمٍ.
রিয়াযুস সালিহীন
হাদীস নং: ৩৩৯
ভূমিকা অধ্যায়
পরিচ্ছেদঃ পিতা-মাতার অবাধ্যতা ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার নিষিদ্ধতা
আত্মীয়তা ছিন্নকারীর পরিণাম
হাদীছ নং : ৩৩৯
হযরত জুবায়র ইবন্ মুতঈম রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কর্তনকারী জান্নাতে প্রবেশ করবে না। সুফয়ান রহ. তার বর্ণনায় বলেন, অর্থাৎ আত্মীয়তা ছিন্নকারী-বুখারী ও মুসলিম।(সহীহ বুখারী, হাদীছ নং ৫৯৮৪; সহীহ মুসলিম, হাদীছ নং ২৫৫৬; জামে তিরমিযী, হাদীছ নং ১৯০৯; সুনানে আবূ দাউদ, হাদীছ নং ১৬৯৬; মুসনাদে আহমাদ, হাদীছ নং ১১১০৭; সহীহ ইবনে হিব্বান, হাদীছ নং ৪৫৪; আল-আদাবুল মুফরাদ, হাদীছ নং ৬৪; তাবারানী, আল-মুজামুল কাবীর, হাদীছ নং ১৫০৯; বায়হাকী, আস্সুনানুল কুবরা, হাদীছ নং ১৩২১৮)
হাদীছ নং : ৩৩৯
হযরত জুবায়র ইবন্ মুতঈম রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কর্তনকারী জান্নাতে প্রবেশ করবে না। সুফয়ান রহ. তার বর্ণনায় বলেন, অর্থাৎ আত্মীয়তা ছিন্নকারী-বুখারী ও মুসলিম।(সহীহ বুখারী, হাদীছ নং ৫৯৮৪; সহীহ মুসলিম, হাদীছ নং ২৫৫৬; জামে তিরমিযী, হাদীছ নং ১৯০৯; সুনানে আবূ দাউদ, হাদীছ নং ১৬৯৬; মুসনাদে আহমাদ, হাদীছ নং ১১১০৭; সহীহ ইবনে হিব্বান, হাদীছ নং ৪৫৪; আল-আদাবুল মুফরাদ, হাদীছ নং ৬৪; তাবারানী, আল-মুজামুল কাবীর, হাদীছ নং ১৫০৯; বায়হাকী, আস্সুনানুল কুবরা, হাদীছ নং ১৩২১৮)
مقدمة الامام النووي
41 - باب تحريم العقوق وقطيعة الرحم
339 - وعن أَبي محمد جبيرِ بن مطعم - رضي الله عنه: أن رَسُول الله - صلى الله عليه وسلم - قَالَ: «لاَ يَدْخُلُ الجَنَّةَ قَاطِعٌ» قَالَ سفيان في روايته: يَعْنِي: قَاطِع رَحِم. مُتَّفَقٌ عَلَيهِ. (1)
আত্-তারগীব ওয়াত্-তারহীব
হাদীস নং: ৬৩
কুরআন-সুন্নাহর অনুসরণ
পরিচ্ছেদঃ কুরআন সুন্নাহর অনুসরণের প্রতি অনুপ্রেরণা
৬৩. হযরত জুবায়র ইব্ন মুতঈম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা জুহফায় নবী করীম (সা) এর সাথে ছিলাম। তিনি বললেন, তোমরা কি সাক্ষ্য দাও না যে, এক আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই, তাঁর কোন শরীক নেই এবং আমি আল্লাহর রাসূল এবং কুরআনুল করীম আল্লাহর পক্ষ থেকে এসেছে? আমরা বললাম, জ্বী হ্যাঁ। তিনি বললেন, তোমরা সুসংবাদ নাও। কেননা কুরআনের একটি প্রান্ত আল্লাহর মুষ্ঠিতে এবং অপর প্রান্ত তোমাদের মুষ্ঠিতে, কাজেই তোমরা তা আঁকড়ে ধরো। তাহলে তোমরা কখনো ধ্বংস হবে না এবং কখনো তার পরে পথভ্রষ্ট হবে না।
(বাযযার ও তাবারানী তাঁর জামে 'কাবীর' ও জামে 'সগীরে' হাদীসটি বর্ণনা করেছেন।)
(বাযযার ও তাবারানী তাঁর জামে 'কাবীর' ও জামে 'সগীরে' হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب السنة
التَّرْغِيب فِي اتِّبَاع الْكتاب وَالسّنة
63 - وَرُوِيَ عَن جُبَير بن مطعم قَالَ كُنَّا مَعَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم بِالْجُحْفَةِ فَقَالَ أَلَيْسَ تَشْهَدُون أَن لَا إِلَه إِلَّا الله وَحده لَا شريك لَهُ وَأَنِّي رَسُول الله وَأَن الْقُرْآن جَاءَ من عِنْد الله قُلْنَا بلَى
قَالَ فأبشروا فَإِن هَذَا الْقُرْآن طرفه بيد الله وطرفه بِأَيْدِيكُمْ فَتمسكُوا بِهِ فَإِنَّكُم لن تهلكوا وَلنْ تضلوا بعده أبدا
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير وَالصَّغِير
قَالَ فأبشروا فَإِن هَذَا الْقُرْآن طرفه بيد الله وطرفه بِأَيْدِيكُمْ فَتمسكُوا بِهِ فَإِنَّكُم لن تهلكوا وَلنْ تضلوا بعده أبدا
رَوَاهُ الْبَزَّار وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير وَالصَّغِير
বর্ণনাকারী:
আত্-তারগীব ওয়াত্-তারহীব
হাদীস নং: ১৫৪
অধ্যায়ঃ ইলেম
পরিচ্ছেদঃ হাদীস শোনা, এর প্রচার-প্রসার ও অনুলিখনের প্রতি উৎসাহ দান এবং রাসূলুল্লাহ (সা) এর উপর মিথ্যা আরোপের প্রতি ভীতি প্রদর্শন।
১৫৪. হযরত জুবায়র ইব্ন মুতইম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সা) কে মিনা প্রান্তরের কাছে মসজিদুল খায়ফে ভাষণ দিতে গিয়ে বলতে শুনেছিঃ আল্লাহ্ তা'আলা সেই ব্যক্তিকে হাস্যোজ্জ্বল রাখুন যে আমার একটি কথা কণ্ঠস্থ করে ও সংরক্ষণ করেছে এবং যে তা শুনেনি, তার কাছে পৌছিয়ে দিয়েছে। অনেকে এমন রয়েছে যাদের ফিকহ বা ব্যুৎপত্তি রয়েছে, আবার এমনও অনেকে রয়েছে যাদের চেয়ে তাদের শিক্ষার্থীরাই অধিকতর সমঝদার বা ব্যুৎপত্তিসম্পন্ন। তিনটি ব্যাপারে মুমিনের অন্তর যেন খিয়ানত না করেঃ (১) খাঁটি অন্তরে আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করা; (২) মুসলমানদের শাসকদেরকে সদুপদেশ দেওয়া ও (৩) অতি অবশ্য মুসলমানদের জামাআতের সাথে থাকা।
(ইমাম আহমদ, ইব্ন মাজাহ এবং তাবারানী 'কাবীরে' সংক্ষিপ্ত ও দীর্ঘ উভয় প্রকারে বর্ণনা করেছেন। তবে তাবারানী تحفظ শব্দের পরিবর্তে تحيط শব্দের উল্লেখ করেছেন। তারা সবাই মুহাম্মদ ইব্ন ইসহাক -এর বরাতে আবদুস সালাম সূত্রে যুহরী থেকে, তিনি মুহাম্মাদ ইব্ন জুবায়র ইব্ন মুহুম থেকে, তিনি তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন। তাবারানীর মতে, আহমদ (র) সালিহ ইব্ন কায়সান সূত্রে যুহরী থেকে বর্ণনা করেন। এ সনদটি হাসান।)
(ইমাম আহমদ, ইব্ন মাজাহ এবং তাবারানী 'কাবীরে' সংক্ষিপ্ত ও দীর্ঘ উভয় প্রকারে বর্ণনা করেছেন। তবে তাবারানী تحفظ শব্দের পরিবর্তে تحيط শব্দের উল্লেখ করেছেন। তারা সবাই মুহাম্মদ ইব্ন ইসহাক -এর বরাতে আবদুস সালাম সূত্রে যুহরী থেকে, তিনি মুহাম্মাদ ইব্ন জুবায়র ইব্ন মুহুম থেকে, তিনি তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন। তাবারানীর মতে, আহমদ (র) সালিহ ইব্ন কায়সান সূত্রে যুহরী থেকে বর্ণনা করেন। এ সনদটি হাসান।)
كتاب الْعلم
التَّرْغِيب فِي سَماع الحَدِيث وتبليغه ونسخه والترهيب من الْكَذِب على رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم
154 - وَعَن جُبَير بن مطعم قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بالخيف خيف منى يَقُول نضر الله عبدا سمع مَقَالَتي فحفظها ووعاها وَبَلغهَا من لم يسْمعهَا فَرب حَامِل فقه لَهُ وَرب حَامِل فقه إِلَى من هُوَ أفقه مِنْهُ
ثَلَاث لَا يغل عَلَيْهِنَّ قلب مُؤمن إخلاص الْعَمَل لله
والنصيحة لائمة الْمُسلمين وَلُزُوم جَمَاعَتهمْ فَإِن دعوتهم تحفظ من وَرَاءَهُمْ
رَوَاهُ أَحْمد وَابْن مَاجَه وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير مُخْتَصرا وَمُطَولًا إِلَّا أَنه قَالَ تحيط بياء بعد الْحَاء رَوَوْهُ كلهم عَن مُحَمَّد بن إِسْحَاق عَن عبد السَّلَام عَن الزُّهْرِيّ عَن مُحَمَّد بن جُبَير بن مطعم عَن أَبِيه وَله عِنْد أَحْمد طَرِيق عَن صَالح بن كيسَان عَن الزُّهْرِيّ وَإسْنَاد هَذِه حسن
ثَلَاث لَا يغل عَلَيْهِنَّ قلب مُؤمن إخلاص الْعَمَل لله
والنصيحة لائمة الْمُسلمين وَلُزُوم جَمَاعَتهمْ فَإِن دعوتهم تحفظ من وَرَاءَهُمْ
رَوَاهُ أَحْمد وَابْن مَاجَه وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير مُخْتَصرا وَمُطَولًا إِلَّا أَنه قَالَ تحيط بياء بعد الْحَاء رَوَوْهُ كلهم عَن مُحَمَّد بن إِسْحَاق عَن عبد السَّلَام عَن الزُّهْرِيّ عَن مُحَمَّد بن جُبَير بن مطعم عَن أَبِيه وَله عِنْد أَحْمد طَرِيق عَن صَالح بن كيسَان عَن الزُّهْرِيّ وَإسْنَاد هَذِه حسن
বর্ণনাকারী:
আত্-তারগীব ওয়াত্-তারহীব
হাদীস নং: ৪৯৩
অধ্যায়ঃ নামাজ
পরিচ্ছেদঃ অন্ধকারে মসজিদের দিকে পদচারণার প্রতি অনুপ্রেরণা এবং তার ফযীলত
৪৯৩. হযরত জুবায়র ইবন মুতঈম (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি বলল। ইয়া রাসূলাল্লাহ! আল্লাহর নিকট সর্বাধিক উত্তম স্থান কোনটি এবং আল্লাহর নিকট সর্বাপেক্ষা নিকৃষ্ট স্থান কোনটি? তিনি বললেনঃ জিবরাঈল (আ)-কে প্রশ্ন না করে আমি বলতে পারব না। তারপর জিবরাঈল (আ) এসে সংবাদ দিলেন যে, আল্লাহর কাছে সর্বোত্তম স্থান হল মসজিদসমূহ এবং আল্লাহর নিকট সর্বাপেক্ষা ঘৃণ্য স্থান হল বাজারসমূহ।
(আহমদ ও বাযযার হাদীসটি বর্ণনা করেছেন, তবে শব্দমালা বায্যারের। আবু ইয়ালা ও হাকিমও হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, এর সনদ সহীহ।)
(আহমদ ও বাযযার হাদীসটি বর্ণনা করেছেন, তবে শব্দমালা বায্যারের। আবু ইয়ালা ও হাকিমও হাদীসটি বর্ণনা করেছেন। হাকিম বলেন, এর সনদ সহীহ।)
كتاب الصَّلَاة
التَّرْغِيب فِي الْمَشْي إِلَى الْمَسَاجِد سِيمَا فِي الظُّلم وَمَا جَاءَ فِي فَضلهَا
493 - وَعَن جُبَير بن مطعم رَضِي الله عَنهُ أَن رجلا قَالَ يَا رَسُول الله أَي الْبلدَانِ أحب إِلَى الله وَأي الْبلدَانِ أبْغض إِلَى الله قَالَ لَا أَدْرِي حَتَّى أسأَل جِبْرِيل عَلَيْهِ السَّلَام فَأَتَاهُ فَأخْبرهُ جِبْرِيل أَن أحسن الْبِقَاع إِلَى الله الْمَسَاجِد وَأبْغض الْبِقَاع إِلَى الله الْأَسْوَاق
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار وَاللَّفْظ لَهُ وَأَبُو يعلى وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
رَوَاهُ أَحْمد وَالْبَزَّار وَاللَّفْظ لَهُ وَأَبُو يعلى وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد