সুনানে আবু দাউদ
হাদীস নং: ৮১১
আন্তর্জাতিক নং: ৮১১
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ১৩৮. মাগরিবের নামাযে কিরা’আত পাঠের পরিমাণ।
৮১১. আল-কানবী .... জুবাইর ইবনে মুতইম (রাযিঃ) থেকে তাঁর পিতার সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)কে মাগরিবের নামযে সূরা তুর তিলাওয়াত করতে শুনেছি।
كتاب الصلاة
باب قَدْرِ الْقِرَاءَةِ فِي الْمَغْرِبِ
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقْرَأُ بِالطُّورِ فِي الْمَغْرِبِ .
সুনানে আবু দাউদ
হাদীস নং: ১৬৯৬
আন্তর্জাতিক নং: ১৬৯৬
যাকাতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৪৫. নিকটাত্মীয়দের অনুগ্রহ প্রদর্শন।
১৬৯৬. মুসাদ্দাদ (রাহঃ) .... যুবায়ের ইবনে মুত’ইম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি নবী করীম (ﷺ) কে বলতে শুনেছেনঃ আত্মীয় সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না।
كتاب الزكاة
باب فِي صِلَةِ الرَّحِمِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعُ رَحِمٍ " .
সুনানে আবু দাউদ
হাদীস নং: ১৮৯২
আন্তর্জাতিক নং: ১৮৯৪
হজ্ব আদায়ের নিয়মাবলীর বিবরণ
পরিচ্ছেদঃ ৫১. আসরের পরে তাওয়াফ করা।
১৮৯২. ইবনুস সারহ (রাহঃ) .... জুবাইর ইবনে মুত‘ইম (রাযিঃ) থেকে বর্ণিত। নবী করীম (ﷺ) ইরশাদ করেছেন, তোমরা (হে বনী আব্দুল মুত্তালিব এবং বনী আব্দে মানাফ) কাউকেও কোন সময় এই ঘর (বাতুল্লাহ্) তাওয়াফ করতে এবং দিন রাতের যে কোনো সময় এখানে নামায আদায় করতে নিষেধ করো না।
كتاب المناسك
باب الطَّوَافِ بَعْدَ الْعَصْرِ
حَدَّثَنَا ابْنُ السَّرْحِ، وَالْفَضْلُ بْنُ يَعْقُوبَ، - وَهَذَا لَفْظُهُ - قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بَابَاهْ، عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " لاَ تَمْنَعُوا أَحَدًا يَطُوفُ بِهَذَا الْبَيْتِ وَيُصَلِّي أَىَّ سَاعَةٍ شَاءَ مِنْ لَيْلٍ أَوْ نَهَارٍ " . قَالَ الْفَضْلُ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " يَا بَنِي عَبْدِ مَنَافٍ لاَ تَمْنَعُوا أَحَدًا " .
বর্ণনাকারী:
সুনানে আবু দাউদ
হাদীস নং: ২৬৮০
আন্তর্জাতিক নং: ২৬৮৯
জিহাদের বিধানাবলী
পরিচ্ছেদঃ ২৪. কয়েদীদের উপর সদয় হয়ে, কোন বিনিময় ছাড়া , মুক্ত করা সম্পর্কে।
২৬৮০. মুহাম্মাদ ইবনে ইয়াহয়া ইবনে ফারিস (রাহঃ) ..... মুহাম্মাদ ইবনে জুবাইর (রাযিঃ) তাঁর পিতা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী করীম (ﷺ) বদর যুদ্ধের ব্যাপারে এরূপ মন্তব্য করেন যে, আজ যদি মুত‘ঈম ইবনে আদী জীবিত থাকতেন এবং তিনি আমার নিকট এসব ঘৃণ্য কয়েদীদের ব্যাপারে সুপারিশ করতেন। তবে আমি তাদেরকে তাঁর খাতিরে ছেড়ে দিতাম।
كتاب الجهاد
باب فِي الْمَنِّ عَلَى الأَسِيرِ بِغَيْرِ فِدَاءٍ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لأُسَارَى بَدْرٍ " لَوْ كَانَ مُطْعِمُ بْنُ عَدِيٍّ حَيًّا ثُمَّ كَلَّمَنِي فِي هَؤُلاَءِ النَّتْنَى لأَطْلَقْتُهُمْ لَهُ " .
বর্ণনাকারী:
সুনানে আবু দাউদ
হাদীস নং: ২৯১৫
আন্তর্জাতিক নং: ২৯২৫
উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
পরিচ্ছেদঃ ১৩৭. শপথ গ্রহণ সম্পর্কে।
২৯১৫. উছমান ইবনে আবী শায়বা (রাহঃ) ..... জুবাইর ইবনে মুত’ইম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ইসলামে জাহিলী যুগের শপথের কোন মূল্য নেই। আর জাহিলী যুগের শপথের মাঝে উত্তম কথার ব্যাপারে যে ওয়াদা ও অঙ্গীকার ছিল, ইসলাম তাকে আরো মযবূত করে দিয়েছে।
كتاب الفرائض
باب فِي الْحِلْفِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، وَابْنُ، نُمَيْرٍ وَأَبُو أُسَامَةَ عَنْ زَكَرِيَّا، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِيهِ، عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ حِلْفَ فِي الإِسْلاَمِ وَأَيُّمَا حِلْفٍ كَانَ فِي الْجَاهِلِيَّةِ لَمْ يَزِدْهُ الإِسْلاَمُ إِلاَّ شِدَّةً " .
বর্ণনাকারী:
সুনানে আবু দাউদ
হাদীস নং: ২৯৬৮
আন্তর্জাতিক নং: ২৯৭৮
কর-খাজনা, প্রশাসনিক দায়িত্ব ও যুদ্ধলব্ধ সম্পদ সংক্রান্ত
পরিচ্ছেদঃ ১৫৮. ঐ পঞ্চমাংশ, যা রাসূলুল্লাহ (ﷺ) গনিমতের মাল হতে নিতেন, কোথায় কোথায় তা বন্টন করতেন এবং নিকটাত্নীয়দের হক সম্পর্কে।
২৯৬৮. উবাইদুল্লাহ ইবনে আমর ইবনে মায়সারা (রাহঃ) ..... জুবাইর ইবনে মুত’ইম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি এবং উছমান (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট খুমুসের ব্যাপারে আলোচনার জন্য যাই, যা তিনি বনু হাশিম ও বনু মুত্তালিবের মাঝে বণ্টন করেন। এ সময় আমি জিজ্ঞাসা করিঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি তো আমাদের ভাই বনু মুত্তালিবকে অংশ দিলেন, কিন্তু আমাদের তো কিছু দিলেন না? অথচ আমাদের ও তাদের সস্পর্ক আপনার সঙ্গে একই ধরনের! তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ বনু হাশিম ও বনু মুত্তালিব তো একই।
রাবী জুবাইর (রাযিঃ) বলেনঃ তিনি বনু আব্দুশ শামস ও বনু নওফলকে এ খুমুস হতে অংশ প্রদান করেননি, যেমন বনু হাশিম ও বনু মুত্তালিবকে অংশ প্রদান করেছিলেন। আর আবু বকর (রাযিঃ)-ও রাসূলুল্লাহ (ﷺ) এর ন্যায় খুমুসের অংশ বন্টন করতেন। কিন্তু তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর আত্মীয়দের অংশ প্রদান করতেন না, যেমন রাসূলুল্লাহ (ﷺ) নিজে তাদের অংশ দিতেন। রাবী বলেনঃ উমর ইবনে খাত্তাব (রাযিঃ) তাদের খুমুস থেকে অংশ দিতেন এবং তারপর উছমান (রাযিঃ)-ও এরূপ করতেন।
রাবী জুবাইর (রাযিঃ) বলেনঃ তিনি বনু আব্দুশ শামস ও বনু নওফলকে এ খুমুস হতে অংশ প্রদান করেননি, যেমন বনু হাশিম ও বনু মুত্তালিবকে অংশ প্রদান করেছিলেন। আর আবু বকর (রাযিঃ)-ও রাসূলুল্লাহ (ﷺ) এর ন্যায় খুমুসের অংশ বন্টন করতেন। কিন্তু তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর আত্মীয়দের অংশ প্রদান করতেন না, যেমন রাসূলুল্লাহ (ﷺ) নিজে তাদের অংশ দিতেন। রাবী বলেনঃ উমর ইবনে খাত্তাব (রাযিঃ) তাদের খুমুস থেকে অংশ দিতেন এবং তারপর উছমান (রাযিঃ)-ও এরূপ করতেন।
كتاب الخراج والإمارة والفىء
باب فِي بَيَانِ مَوَاضِعِ قَسْمِ الْخُمُسِ وَسَهْمِ ذِي الْقُرْبَى
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ مَيْسَرَةَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَخْبَرَنِي جُبَيْرُ بْنُ مُطْعِمٍ، أَنَّهُ جَاءَ هُوَ وَعُثْمَانُ بْنُ عَفَّانَ يُكَلِّمَانِ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِيمَا قَسَمَ مِنَ الْخُمُسِ بَيْنَ بَنِي هَاشِمٍ وَبَنِي الْمُطَّلِبِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ قَسَمْتَ لإِخْوَانِنَا بَنِي الْمُطَّلِبِ وَلَمْ تُعْطِنَا شَيْئًا وَقَرَابَتُنَا وَقَرَابَتُهُمْ مِنْكَ وَاحِدَةٌ . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِنَّمَا بَنُو هَاشِمٍ وَبَنُو الْمُطَّلِبِ شَىْءٌ وَاحِدٌ " . قَالَ جُبَيْرٌ وَلَمْ يَقْسِمْ لِبَنِي عَبْدِ شَمْسٍ وَلاَ لِبَنِي نَوْفَلٍ مِنْ ذَلِكَ الْخُمُسِ كَمَا قَسَمَ لِبَنِي هَاشِمٍ وَبَنِي الْمُطَّلِبِ . قَالَ وَكَانَ أَبُو بَكْرٍ يَقْسِمُ الْخُمُسَ نَحْوَ قَسْمِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم غَيْرَ أَنَّهُ لَمْ يَكُنْ يُعْطِي قُرْبَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَا كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُعْطِيهِمْ . قَالَ وَكَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ يُعْطِيهِمْ مِنْهُ وَعُثْمَانُ بَعْدَهُ .
বর্ণনাকারী:
সুনানে আবু দাউদ
হাদীস নং: ২৯৬৯
আন্তর্জাতিক নং: ২৯৭৯
কর-খাজনা, প্রশাসনিক দায়িত্ব ও যুদ্ধলব্ধ সম্পদ সংক্রান্ত
পরিচ্ছেদঃ ১৫৮. ঐ পঞ্চমাংশ, যা রাসূলুল্লাহ (ﷺ) গনিমতের মাল হতে নিতেন, কোথায় কোথায় তা বন্টন করতেন এবং নিকটাত্নীয়দের হক সম্পর্কে।
২৯৬৯. উবাইদুল্লাহ ইবনে উমর (রাহঃ) ..... জুবাইর ইবনে মুত’ইম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বনু আব্দুশ শামস ও বনু নওফলকে খুমুস হতে কোন অংশ দেন নি, যেমন তিনি বনু হাশিম ও বনু মুত্তালিবকে দিয়েছিলেন। আর আবু বকর (রাযিঃ)-ও রাসূলুল্লাহ (ﷺ)-এর বণ্টন নীতির ন্যায় (খুমুস) বন্টন করতেন। তবে তিনি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট-আত্মীয়দের কোন অংশ দিতেন না, যেমন রাসূলুল্লাহ (ﷺ) স্বয়ং তাদের দিতেন। অবশ্য উমর (রাযিঃ) এবং তাঁর পরবর্তী খলীফারা সকলেই তাদের অংশ প্রদান করতেন।
كتاب الخراج والإمارة والفىء
باب فِي بَيَانِ مَوَاضِعِ قَسْمِ الْخُمُسِ وَسَهْمِ ذِي الْقُرْبَى
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، حَدَّثَنَا جُبَيْرُ بْنُ مُطْعِمٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَقْسِمْ لِبَنِي عَبْدِ شَمْسٍ وَلاَ لِبَنِي نَوْفَلٍ مِنَ الْخُمُسِ شَيْئًا كَمَا قَسَمَ لِبَنِي هَاشِمٍ وَبَنِي الْمُطَّلِبِ . قَالَ وَكَانَ أَبُو بَكْرٍ يَقْسِمُ الْخُمُسَ نَحْوَ قَسْمِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم غَيْرَ أَنَّهُ لَمْ يَكُنْ يُعْطِي قُرْبَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كَمَا كَانَ يُعْطِيهِمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَكَانَ عُمَرُ يُعْطِيهِمْ وَمَنْ كَانَ بَعْدَهُ مِنْهُمْ .
বর্ণনাকারী:
সুনানে আবু দাউদ
হাদীস নং: ২৯৭০
আন্তর্জাতিক নং: ২৯৮০
কর-খাজনা, প্রশাসনিক দায়িত্ব ও যুদ্ধলব্ধ সম্পদ সংক্রান্ত
পরিচ্ছেদঃ ১৫৮. ঐ পঞ্চমাংশ, যা রাসূলুল্লাহ (ﷺ) গনিমতের মাল হতে নিতেন, কোথায় কোথায় তা বন্টন করতেন এবং নিকটাত্নীয়দের হক সম্পর্কে।
২৯৭০. মুসাদ্দাদ (রাহঃ) .... জুবাইর ইবনে মুত’ইম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ খায়বর যুদ্ধের পর রাসূলুল্লাহ (ﷺ) তাঁর নিকটাত্মীয়ের অংশ বনু হাশিম ও বনু মুত্তালিবের মাঝে বন্টন করে দেন এবং বনু আব্দুশ শামস ও বনু নওফলকে পরিত্যাগ করেন। এ সময় আমি (রাবী) এবং উছমান ইবনে আফফান (রাযিঃ) নবী (ﷺ)-এর নিকট হাযির হই এবং বলিঃ ইয়া রাসূলাল্লাহ! এই তো বনু হাশিম, আমরা এদের ফযীলত অস্বীকার করতে পারি না। কেননা আল্লাহ আপনাকে এ বংশে পয়দা করেছেন। কিন্তু আমাদের ভাই বনু মুত্তালিবের অবস্থা কী যে, আপনি তাদের অংশ দিলেন অথচ আমাদের দিলেন না? তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ আমি এবং বনু মুত্তালিব জাহিলীয়াতের যুগে এবং ইসলামের যুগে বিছিন্ন হই নি। বরং আমরা এবং তারা একই। অতঃপর তিনি তার এক হাতের আঙ্গুল অন্য হাতের আঙ্গুলে প্রবেশ করিয়ে দিয়ে বললেনঃ আমরা এবং তারা তো এভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত।
كتاب الخراج والإمارة والفىء
باب فِي بَيَانِ مَوَاضِعِ قَسْمِ الْخُمُسِ وَسَهْمِ ذِي الْقُرْبَى
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، أَخْبَرَنِي جُبَيْرُ بْنُ مُطْعِمٍ، قَالَ لَمَّا كَانَ يَوْمُ خَيْبَرَ وَضَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم سَهْمَ ذِي الْقُرْبَى فِي بَنِي هَاشِمٍ وَبَنِي الْمُطَّلِبِ وَتَرَكَ بَنِي نَوْفَلٍ وَبَنِي عَبْدِ شَمْسٍ فَانْطَلَقْتُ أَنَا وَعُثْمَانُ بْنُ عَفَّانَ حَتَّى أَتَيْنَا النَّبِيَّ صلى الله عليه وسلم فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ هَؤُلاَءِ بَنُو هَاشِمٍ لاَ نُنْكِرُ فَضْلَهُمْ لِلْمَوْضِعِ الَّذِي وَضَعَكَ اللَّهُ بِهِ مِنْهُمْ فَمَا بَالُ إِخْوَانِنَا بَنِي الْمُطَّلِبِ أَعْطَيْتَهُمْ وَتَرَكْتَنَا وَقَرَابَتُنَا وَاحِدَةٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَنَا وَبَنُو الْمُطَّلِبِ لاَ نَفْتَرِقُ فِي جَاهِلِيَّةٍ وَلاَ إِسْلاَمٍ وَإِنَّمَا نَحْنُ وَهُمْ شَىْءٌ وَاحِدٌ " . وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ .
বর্ণনাকারী:
সুনানে আবু দাউদ
হাদীস নং: ৪৬৫১
আন্তর্জাতিক নং: ৪৭২৬
সুন্নাহের গুরুত্ব ও আকাঈদ অধ্যায়
পরিচ্ছেদঃ ১৯. জাহমীয়া সম্প্রদায় সস্পর্কে।
৪৬৫১. আব্দুল আলা ইবনে হাম্মাদ (রাহঃ) ..... জু্বায়র ইবনে মুত’ঈম (রাযিঃ) তার পিতা হতে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে গ্রাম্য একটা লোক এসে বলেঃ ইয়া রাসূলাল্লাহ! দুর্ভিক্ষের কারণে লোকেরা বিপদগ্রস্ত হয়ে পড়েছে, পরিবার-পরিজন বরবাদ হচ্ছে, ধন-সম্পদ নষ্ট হচ্ছে এবং পশু মারা যাচ্ছে। আপনি আমাদের জন্য আল্লাহর কাছে জন্য দুআ করুন। আমরা আপনার মাধ্যমে আল্লাহর কাছে সুপারিশ করতে চাই এবং আপনার সামনেও আমরা আল্লাহর সুপারিশ পেশ করছি।
একথা শুনে রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ হে আহমক, তোমার সর্বনাশ হোক! তুমি কি জান তুমি কী বলছো? এরপর তিনি তাসবীহ পাঠ শুরু করেন এবং অনেকক্ষণ তাসবীহ পাঠে রত থাকেন। এমনকি তাঁর সাহাবীদের চেহারায় সে ব্যক্তির কথার প্রতিক্রিয়া দেখা যেতে থাকে। এরপর নবী (ﷺ) বলেনঃ ওহে মূর্খ! আল্লাহ তাআলার কোন মাখলুকের সামনে তাঁর সুপারিশ করা যায় না। আল্লাহর মর্যাদা এ থেকে অনেক বড়। হে অজ্ঞ ব্যক্তি! তোমার সর্বনাশ হোক। তুমি কি আল্লাহর মর্যাদা ও শ্রেষ্ঠত্ব সম্পর্কে কিছু জান? মহান আল্লাহর আরশ তাঁর আসমানের উপর এরূপ। এ বলে তিনি তাঁর আঙ্গুলসমূহে গম্বুজের মত করে ইশারা করেন। এতদসত্ত্বেও আসমান তাঁর মর্যাদার কারণে এমন চির-চির শব্দ করে, যেমন আরোহীর নীচে তার পালানোর শব্দ হয়।
রাবী ইবনে বিশশার (রাহঃ) তার বর্ণনায় এরূপ অতিরিক্ত বর্ণনা করেছেনঃ মহান আল্লাহ তাঁর আরশের উপর এবং তাঁর আরশ তাঁর সৃষ্ট আসমানের উপর।
একথা শুনে রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ হে আহমক, তোমার সর্বনাশ হোক! তুমি কি জান তুমি কী বলছো? এরপর তিনি তাসবীহ পাঠ শুরু করেন এবং অনেকক্ষণ তাসবীহ পাঠে রত থাকেন। এমনকি তাঁর সাহাবীদের চেহারায় সে ব্যক্তির কথার প্রতিক্রিয়া দেখা যেতে থাকে। এরপর নবী (ﷺ) বলেনঃ ওহে মূর্খ! আল্লাহ তাআলার কোন মাখলুকের সামনে তাঁর সুপারিশ করা যায় না। আল্লাহর মর্যাদা এ থেকে অনেক বড়। হে অজ্ঞ ব্যক্তি! তোমার সর্বনাশ হোক। তুমি কি আল্লাহর মর্যাদা ও শ্রেষ্ঠত্ব সম্পর্কে কিছু জান? মহান আল্লাহর আরশ তাঁর আসমানের উপর এরূপ। এ বলে তিনি তাঁর আঙ্গুলসমূহে গম্বুজের মত করে ইশারা করেন। এতদসত্ত্বেও আসমান তাঁর মর্যাদার কারণে এমন চির-চির শব্দ করে, যেমন আরোহীর নীচে তার পালানোর শব্দ হয়।
রাবী ইবনে বিশশার (রাহঃ) তার বর্ণনায় এরূপ অতিরিক্ত বর্ণনা করেছেনঃ মহান আল্লাহ তাঁর আরশের উপর এবং তাঁর আরশ তাঁর সৃষ্ট আসমানের উপর।
كتاب السنة
باب فِي الْجَهْمِيَّةِ
حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ حَمَّادٍ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَأَحْمَدُ بْنُ سَعِيدٍ الرِّبَاطِيُّ، قَالُوا حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، - قَالَ أَحْمَدُ كَتَبْنَاهُ مِنْ نُسْخَتِهِ وَهَذَا لَفْظُهُ - قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِسْحَاقَ يُحَدِّثُ عَنْ يَعْقُوبَ بْنِ عُتْبَةَ عَنْ جُبَيْرِ بْنِ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ أَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَعْرَابِيٌّ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ جُهِدَتِ الأَنْفُسُ وَضَاعَتِ الْعِيَالُ وَنُهِكَتِ الأَمْوَالُ وَهَلَكَتِ الأَنْعَامُ فَاسْتَسْقِ اللَّهَ لَنَا فَإِنَّا نَسْتَشْفِعُ بِكَ عَلَى اللَّهِ وَنَسْتَشْفِعُ بِاللَّهِ عَلَيْكَ . قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَيْحَكَ أَتَدْرِي مَا تَقُولُ " وَسَبَّحَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَمَا زَالَ يُسَبِّحُ حَتَّى عُرِفَ ذَلِكَ فِي وُجُوهِ أَصْحَابِهِ ثُمَّ قَالَ " وَيْحَكَ إِنَّهُ لاَ يُسْتَشْفَعُ بِاللَّهِ عَلَى أَحَدٍ مِنْ خَلْقِهِ شَأْنُ اللَّهِ أَعْظَمُ مِنْ ذَلِكَ وَيْحَكَ أَتَدْرِي مَا اللَّهُ إِنَّ عَرْشَهُ عَلَى سَمَوَاتِهِ لَهَكَذَا " . وَقَالَ بِأَصَابِعِهِ مِثْلَ الْقُبَّةِ عَلَيْهِ " وَإِنَّهُ لَيَئِطُّ بِهِ أَطِيطَ الرَّحْلِ بِالرَّاكِبِ " . قَالَ ابْنُ بَشَّارٍ فِي حَدِيثِهِ " إِنَّ اللَّهَ فَوْقَ عَرْشِهِ وَعَرْشُهُ فَوْقَ سَمَوَاتِهِ " . وَسَاقَ الْحَدِيثَ وَقَالَ عَبْدُ الأَعْلَى وَابْنُ الْمُثَنَّى وَابْنُ بَشَّارٍ عَنْ يَعْقُوبَ بْنِ عُتْبَةَ وَجُبَيْرِ بْنِ مُحَمَّدِ بْنِ جُبَيْرٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ أَبُو دَاوُدَ وَالْحَدِيثُ بِإِسْنَادِ أَحْمَدَ بْنِ سَعِيدٍ هُوَ الصَّحِيحُ وَافَقَهُ عَلَيْهِ جَمَاعَةٌ مِنْهُمْ يَحْيَى بْنُ مَعِينٍ وَعَلِيُّ بْنُ الْمَدِينِيِّ وَرَوَاهُ جَمَاعَةٌ عَنِ ابْنِ إِسْحَاقَ كَمَا قَالَ أَحْمَدُ أَيْضًا وَكَانَ سَمَاعُ عَبْدِ الأَعْلَى وَابْنِ الْمُثَنَّى وَابْنِ بَشَّارٍ مِنْ نُسْخَةٍ وَاحِدَةٍ فِيمَا بَلَغَنِي .
বর্ণনাকারী:
সুনানে আবু দাউদ
হাদীস নং: ৫০৩৩
আন্তর্জাতিক নং: ৫১২১
ইসলামী শিষ্টাচারের অধ্যায়
পরিচ্ছেদঃ ১১৯. না-হক পক্ষপাতিত্ব করা- সম্পর্কে।
৫০৩৩. ইবনে সারহ (রাহঃ) ..... জুবাইর ইবনে মুতঈম (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয়, যে গোঁড়ামীর কারণে অন্যদের সাথে যুদ্ধ করে, আর যে ব্যক্তি পক্ষপাতদুষ্ট হয়ে মারা যায়, সেও আমাদের দলভুক্ত নয়।
كتاب الأدب
باب فِي الْعَصَبِيَّةِ
حَدَّثَنَا ابْنُ السَّرْحِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي أَيُّوبَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْمَكِّيِّ، - يَعْنِي ابْنَ أَبِي لَبِيبَةَ - عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لَيْسَ مِنَّا مَنْ دَعَا إِلَى عَصَبِيَّةٍ وَلَيْسَ مِنَّا مَنْ قَاتَلَ عَلَى عَصَبِيَّةٍ وَلَيْسَ مِنَّا مَنْ مَاتَ عَلَى عَصَبِيَّةٍ " .
বর্ণনাকারী:
সুনানে নাসায়ী
হাদীস নং: ২৫০
আন্তর্জাতিক নং: ২৫০
পবিত্রতা অর্জনের অধ্যায়
পরিচ্ছেদঃ জুনুব ব্যক্তি মাথায় যতটুকু পানি ঢাললে যথেষ্ট হবে
২৫১। কুতায়বা (রাহঃ) ......... জুবাইর ইবনে মুতঈম (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর সামনে সাহাবীগণ গোসল সম্বন্ধে বিতর্কে লিপ্ত হলেন। তাদের কেউ বললেনঃ আমি এভাবে গোসল করি, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ কিন্তু আমি আমার মাথায় তিন অঞ্জলি পানি ঢালি।
كتاب الطهارة
باب ذكر ما يكفي الجنب من إفاضة الماء على رأسه
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ سُلَيْمَانَ بْنِ صُرَدٍ، عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، قَالَ تَمَارَوْا فِي الْغُسْلِ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ بَعْضُ الْقَوْمِ إِنِّي لأَغْسِلُ كَذَا وَكَذَا . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَمَّا أَنَا فَأُفِيضُ عَلَى رَأْسِي ثَلاَثَ أَكُفٍّ " .
বর্ণনাকারী:
সুনানে নাসায়ী
হাদীস নং: ৪২৫
আন্তর্জাতিক নং: ৪২৫
গোসল ও তায়াম্মুমের অধ্যায়
পরিচ্ছেদঃ জুনুব ব্যক্তির পক্ষে কতটুকু পানি মাথায় ঢালা যথেষ্ট
৪২৫। উবাইদুল্লাহ ইবনে সাঈদ ও সুওয়ায়দ ইবনে নসর (রাহঃ) ......... জুবাইর ইবনে মুত’ইম (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ)-এর নিকট গোসলের প্রসঙ্গ উত্থাপন করা হলে তিনি বলেনঃ আমি আমার মাথায় তিনবার পানি ঢালি।
كتاب الغسل والتيمم
باب ما يكفي الجنب من إفاضة الماء عليه
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، عَنْ يَحْيَى، عَنْ شُعْبَةَ، قَالَ حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، ح وَأَنْبَأَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ سُلَيْمَانَ بْنَ صُرَدٍ، يُحَدِّثُ عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم ذُكِرَ عِنْدَهُ الْغُسْلُ فَقَالَ " أَمَّا أَنَا فَأُفْرِغُ عَلَى رَأْسِي ثَلاَثًا " . لَفْظُ سُوَيْدٍ .
বর্ণনাকারী:
সুনানে নাসায়ী
হাদীস নং: ৫৮৫
আন্তর্জাতিক নং: ৫৮৫
নামাযের সময়সূচী
পরিচ্ছেদঃ মক্কা নগরীতে সব সময় নামাযের অনুমতি
৫৮৬। মুহাম্মাদ ইবনে মানসুর (রাহঃ) ......... জুবায়র ইবনে মুত’ইম (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ হে আব্দে মানাফের বংশধরগণ! এ ঘরের (বায়তুল্লাহ) তাওয়াফ এবং এতে নামায আদায়ের উদ্দেশ্যে রাত বা দিনের যে কোন মুহুর্তে কেউ এতে প্রবেশ করতে চাইলে তাকে তোমরা বাধা দেবে না।
كتاب المواقيت
إباحة الصلاة في الساعات كلها بمكة
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ سَمِعْتُ مِنْ أَبِي الزُّبَيْرِ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ بَابَاهْ، يُحَدِّثُ عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " يَا بَنِي عَبْدِ مَنَافٍ لاَ تَمْنَعُوا أَحَدًا طَافَ بِهَذَا الْبَيْتِ وَصَلَّى أَيَّةَ سَاعَةٍ شَاءَ مِنْ لَيْلٍ أَوْ نَهَارٍ "
বর্ণনাকারী:
সুনানে নাসায়ী
হাদীস নং: ৬২৪
আন্তর্জাতিক নং: ৬২৪
নামাযের সময়সূচী
পরিচ্ছেদঃ কিভাবে ক্বাযা নামায আদায় করতে হয়
৬২৫। আবু আসিম খুশায়শ ইবনে আসরাম (রাহঃ) ......... জুবাইর (রাযিঃ) থেকে বর্ণিত। একদা কোন এক সফরে রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ কে আমাদের আজ রাতে পাহারা দেবে? যাতে ফজরের নামাযের সময় ঘুমিয়ে না থাকি। বিলাল (রাযিঃ) বললেন, আমি। এই বলে তিনি সূর্যের উদয়-অন্ত অভিমুখী হয়ে রইলেন। কিন্তু তাদেরকে নিদ্রাগ্রস্ত করে দেওয়া হল। পরিশেষে সূর্যের কিরণ তাদের জাগ্রত করল। তখন সকলে সরে পড়লেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা উযু কর। পরে বিলাল (রাযিঃ) আযান দিলেন। তিনি দু রাক’আত সূন্নত আদায় করলেন এবং অন্যরাও দু রাক’আত সূন্নত আদায় করলেন। তারপর সকলে দু রাক’আত ফজরের ফরয আদায় করলেন।
كتاب المواقيت
كيف يقضى الفائت من الصلاة
أَخْبَرَنَا أَبُو عَاصِمٍ، خُشَيْشُ بْنُ أَصْرَمَ قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ فِي سَفَرٍ لَهُ " مَنْ يَكْلَؤُنَا اللَّيْلَةَ لاَ نَرْقُدَ عَنْ صَلاَةِ الصُّبْحِ " . قَالَ بِلاَلٌ أَنَا . فَاسْتَقْبَلَ مَطْلَعَ الشَّمْسِ فَضُرِبَ عَلَى آذَانِهِمْ حَتَّى أَيْقَظَهُمْ حَرُّ الشَّمْسِ فَقَامُوا فَقَالَ " تَوَضَّئُوا " . ثُمَّ أَذَّنَ بِلاَلٌ فَصَلَّى رَكْعَتَيْنِ وَصَلَّوْا رَكْعَتَىِ الْفَجْرِ ثُمَّ صَلَّوُا الْفَجْرَ .
বর্ণনাকারী:
সুনানে নাসায়ী
হাদীস নং: ৯৮৭
আন্তর্জাতিক নং: ৯৮৭
নামায শুরু করার অধ্যায়
পরিচ্ছেদঃ মাগরিবে সূরা তূর পাঠ করা।
৯৯০। কুতায়বা (রাহঃ) ......... জুবাইর ইবনে মুতয়িম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মাগরিবের নামাযে নবী (ﷺ)-কে আমি সূরা তূর পড়তে শুনেছি।
كتاب الافتتاح
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الْمَغْرِبِ بِالطُّورِ .
সুনানে নাসায়ী
হাদীস নং: ২৯২৪
আন্তর্জাতিক নং: ২৯২৪
হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ
পরিচ্ছেদঃ সকল সময় তাওয়াফ করার বৈধতা
২৯২৭. আব্দুল্লাহ্ ইবনে মুহাম্মাদ ইবনে আব্দুর রহমান (রাহঃ) ......... জুবায়র ইবনে মুত‘ইম (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ হে বনু আব্দ মানাফা! দিন ও রাতের যে কোন সময় নামায আদায় করতে এবং এই ঘরের তাওয়াফ করতে কাউকেও নিষেধ করবে না।
كتاب مناسك الحج
إِبَاحَةُ الطَّوَافِ فِي كُلِّ الْأَوْقَاتِ
أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ حَدَّثَنَا أَبُو الزُّبَيْرِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بَابَاهَ عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَا بَنِي عَبْدِ مَنَافٍ لَا تَمْنَعُنَّ أَحَدًا طَافَ بِهَذَا الْبَيْتِ وَصَلَّى أَيَّ سَاعَةٍ شَاءَ مِنْ لَيْلٍ أَوْ نَهَارٍ
বর্ণনাকারী:
সুনানে নাসায়ী
হাদীস নং: ৩০১৩
আন্তর্জাতিক নং: ৩০১৩
হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ
পরিচ্ছেদঃ আরাফার ময়দানে দুআয় উভয় হাত উত্তোলন করা
৩০১৬. কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ......... জুবায়র ইবনে মুতইম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আমার একটি উট হারিয়ে ফেলি। আমি আরাফার দিন আরাফায় তা তালাশ করতে বের হলাম এবং নবী (ﷺ)-কে দেখলাম, সেখানে দাঁড়ানো। আমি বললামঃ তাঁর অবস্থা কি? ইনিও তো কুরায়শদের একজন।
كتاب مناسك الحج
رَفْعُ الْيَدَيْنِ فِي الدُّعَاءِ بِعَرَفَةَ
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ عَنْ أَبِيهِ قَالَ أَضْلَلْتُ بَعِيرًا لِي فَذَهَبْتُ أَطْلُبُهُ بِعَرَفَةَ يَوْمَ عَرَفَةَ فَرَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاقِفًا فَقُلْتُ مَا شَأْنُ هَذَا إِنَّمَا هَذَا مِنْ الْحُمْسِ
বর্ণনাকারী:
সুনানে নাসায়ী
হাদীস নং: ৪১৩৬
আন্তর্জাতিক নং: ৪১৩৬
যুদ্ধলব্ধ সম্পদ বণ্টনের বিধান
পরিচ্ছেদঃ যুদ্ধলব্ধ মাল বণ্টন
৪১৩৭. আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ্ ইবনে আব্দুল হাকাম (রাহঃ) ......... জুবায়র ইবনে মুতইম (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি এবং উসমান (রাযিঃ) রাসূলুল্লাহ্ (ﷺ) এর নিকট গিয়ে হুনায়নের মালের ব্যাপারে বললেন, যা তিনি বনু হাশিম এবং বনু মুত্তালিবের মধ্যে বন্টন করেছিলেন। তারা দু’জন বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আপনি আমাদের ভাই বনু আব্দুল মুত্তালিবকে দান করলেন এবং আমাদেরকে কিছুই দিলেন না। অথচ আমরাও আপনার ঐরূপ আত্মীয়! তখন রাসূলুল্লাহ্ (ﷺ) তাদেরকে বললেনঃ আমি তো বনু হাশিম ও বনু আব্দুল মুত্তালিবকে একই মনে করি। জুবায়র ইবনে মুতইম (রাযিঃ) বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বনু আব্দ শামস ও বনু নওফলকে তা থেকে কিছুই দিলেন না, যেমন তিনি বনু হাশিম এবং আব্দুল মুত্তালিবকে দিলেন।
كتاب قسم الفيء
أَخْبَرَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الْحَكَمِ قَالَ حَدَّثَنَا شُعَيْبُ بْنُ يَحْيَى قَالَ حَدَّثَنَا نَافِعُ بْنُ يَزِيدَ عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ أَنَّ جُبَيْرَ بْنَ مُطْعِمٍ حَدَّثَهُ أَنَّهُ جَاءَ هُوَ وَعُثْمَانُ بْنُ عَفَّانَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكَلِّمَانِهِ فِيمَا قَسَمَ مِنْ خُمُسِ حُنَيْنٍ بَيْنَ بَنِي هَاشِمٍ وَبَنِي الْمُطَّلِبِ بْنِ عَبْدِ مَنَافٍ فَقَالَا يَا رَسُولَ اللَّهِ قَسَمْتَ لِإِخْوَانِنَا بَنِي الْمُطَّلِبِ بْنِ عَبْدِ مَنَافٍ وَلَمْ تُعْطِنَا شَيْئًا وَقَرَابَتُنَا مِثْلُ قَرَابَتِهِمْ فَقَالَ لَهُمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا أَرَى هَاشِمًا وَالْمُطَّلِبَ شَيْئًا وَاحِدًا قَالَ جُبَيْرُ بْنُ مُطْعِمٍ وَلَمْ يَقْسِمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِبَنِي عَبْدِ شَمْسٍ وَلَا لِبَنِي نَوْفَلٍ مِنْ ذَلِكَ الْخُمُسِ شَيْئًا كَمَا قَسَمَ لِبَنِي هَاشِمٍ وَبَنِي الْمُطَّلِبِ
বর্ণনাকারী:
সুনানে নাসায়ী
হাদীস নং: ৪১৩৭
আন্তর্জাতিক নং: ৪১৩৭
যুদ্ধলব্ধ সম্পদ বণ্টনের বিধান
পরিচ্ছেদঃ যুদ্ধলব্ধ মাল বণ্টন
৪১৩৮. মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... জুবায়র ইবনে মুতইম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন আত্মীয়দের অংশ বনু হাশিম এবং বনু মুত্তালিবের মধ্যে বণ্টন করলেন তখন আমি ও উসমান ইবনে আফফান তাঁর কাছে এসে বললাম, ইয়া রাসূলাল্লাহ! ওই যে বনু হাশিম, আল্লাহ্ তাআলা তাদের সাথে আপনার যে সম্পর্ক রেখেছেন, তজ্জনিত তাদের শ্রেষ্ঠত্বকে আমরা অস্বীকার করি না। কিন্তু আপনি আমাদের ভাই বনু আব্দুল মুত্তালিবকে দান করলেন এবং আমাদেরকে কিছুই দিলেন না। অথচ আমরা ও তারা সমপর্যায়ের আত্মীয়? তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ তারা জাহেলিয়াতে এবং ইসলামে আমাকে ছেড়ে যায়নি।* আমি তো বনু হাশিম ও বনু আব্দুল মুত্তালিবকে একই মনে করি। এই বলে তিনি নিজ আঙ্গুলসমূহ পরস্পর গেঁথে দিলেন।
* অর্থাৎ রাসূলুল্লাহ্ (ﷺ) মক্কার জীবনে বনু আব্দুল মুত্তালিব ইসলাম গ্রহণ না করলেও কখনও তারা তাঁর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেনি; বরং বনু হাশিমের মত তারাও তাঁর পাশে থেকেছে। এমনকি আবু তালিব উপত্যকার অন্তরীণ জীবনেও তারা কুরায়শের বিরুদ্ধে এসে স্বেচ্ছায় তাঁর সঙ্গে অন্তরীণ জীবন যাপন করেছে। পক্ষান্তরে বনু আব্দ-শাম্স ও বনু নাওফালের আচরণ ছিল এর বিপরীত, যদিও তারাও বনু হাশিম ও বনু আব্দুল মুত্তালিবের মত আব্দ মানাফের বংশধর এবং মহানবী (ﷺ)-এর সমপর্যায়ের আত্মীয়। মহানবী (ﷺ) তাদের এই অবস্থানগত পার্থক্যের দিকেই ইশারা করেছেন।
* অর্থাৎ রাসূলুল্লাহ্ (ﷺ) মক্কার জীবনে বনু আব্দুল মুত্তালিব ইসলাম গ্রহণ না করলেও কখনও তারা তাঁর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেনি; বরং বনু হাশিমের মত তারাও তাঁর পাশে থেকেছে। এমনকি আবু তালিব উপত্যকার অন্তরীণ জীবনেও তারা কুরায়শের বিরুদ্ধে এসে স্বেচ্ছায় তাঁর সঙ্গে অন্তরীণ জীবন যাপন করেছে। পক্ষান্তরে বনু আব্দ-শাম্স ও বনু নাওফালের আচরণ ছিল এর বিপরীত, যদিও তারাও বনু হাশিম ও বনু আব্দুল মুত্তালিবের মত আব্দ মানাফের বংশধর এবং মহানবী (ﷺ)-এর সমপর্যায়ের আত্মীয়। মহানবী (ﷺ) তাদের এই অবস্থানগত পার্থক্যের দিকেই ইশারা করেছেন।
كتاب قسم الفيء
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ أَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَقَ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ قَالَ لَمَّا قَسَمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَهْمَ ذِي الْقُرْبَى بَيْنَ بَنِي هَاشِمٍ وَبَنِي الْمُطَّلِبِ أَتَيْتُهُ أَنَا وَعُثْمَانُ بْنُ عَفَّانَ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ هَؤُلَاءِ بَنُو هَاشِمٍ لَا نُنْكِرُ فَضْلَهُمْ لِمَكَانِكَ الَّذِي جَعَلَكَ اللَّهُ بِهِ مِنْهُمْ أَرَأَيْتَ بَنِي الْمُطَّلِبِ أَعْطَيْتَهُمْ وَمَنَعْتَنَا فَإِنَّمَا نَحْنُ وَهُمْ مِنْكَ بِمَنْزِلَةٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّهُمْ لَمْ يُفَارِقُونِي فِي جَاهِلِيَّةٍ وَلَا إِسْلَامٍ إِنَّمَا بَنُو هَاشِمٍ وَبَنُو الْمُطَّلِبِ شَيْءٌ وَاحِدٌ وَشَبَّكَ بَيْنَ أَصَابِعِهِ
বর্ণনাকারী:
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ২৩১
আন্তর্জাতিক নং: ২৩১
ভূমিকা অধ্যায় (ইত্তেবায়ে সুন্নাহ,ইলম ও সাহাবা রাঃ এর মর্যাদা সংশ্লিষ্ট)
পরিচ্ছেদঃ ইলমের প্রচার ও প্রসার করা
২৩১। মুহাম্মাদ ইবন 'আব্দুল্লাহ ইবন নুমায়র (রাহঃ) …... জুবায়র ইবন মুতয়ি'ম (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) মিনার কাছে খায়ফ নামক স্থানে (খুতবা দেওয়ার জন্য) দাঁড়ান। তখন তিনি বলেনঃ আল্লাহ্ সেই ব্যক্তিকে হাসিমুখ ও পরিতৃপ্ত রাখবেন, যে আমার একটি হাদীস শুনে তা লোকদের কাছে পৌঁছিয়ে দেয়। কেননা অনেক ফিকহ বহনকারী প্রকৃতপক্ষে ফকীহ হয় না। আর এমন অনেক ফিকহ শিক্ষাদানকারী রয়েছে, যাদের চাইতে তাদের শিক্ষার্থীরা অধিকতর সমঝদার হয়ে থাকে।
'আলী ইবন মুহাম্মাদ ও হিশাম ইবন আম্মার (রাহঃ)...........জুবায়র ইবন মুতয়ি'ম (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেন।
'আলী ইবন মুহাম্মাদ ও হিশাম ইবন আম্মার (রাহঃ)...........জুবায়র ইবন মুতয়ি'ম (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেন।
أبواب السنة أو افتتاح الكتاب في الإيمان وفضائل الصحابة والعلم
بَاب مَنْ بَلَّغَ عِلْمًا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ عَبْدِ السَّلاَمِ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ قَامَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ بِالْخَيْفِ مِنْ مِنًى فَقَالَ " نَضَّرَ اللَّهُ امْرَأً سَمِعَ مَقَالَتِي فَبَلَّغَهَا فَرُبَّ حَامِلِ فِقْهٍ غَيْرِ فَقِيهٍ وَرُبَّ حَامِلِ فِقْهٍ إِلَى مَنْ هُوَ أَفْقَهُ مِنْهُ " .
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا خَالِي، يَعْلَى ح وَحَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ بِنَحْوِهِ .
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا خَالِي، يَعْلَى ح وَحَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ بِنَحْوِهِ .
বর্ণনাকারী: