সুনানে ইবনে মাজা
হাদীস নং: ১৪৮১
আন্তর্জাতিক নং: ১৪৮১
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
পরিচ্ছেদঃ জানাযায় উপস্থিত হওয়া প্রসঙ্গে
১৪৮১। মুহাম্মাদ ইব্ন বাশশাব (রাহঃ) ....মুগীরা ইব্ন শু'বা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ সাওয়ারী ব্যক্তি জানাযার পেছনে থাকবে, আর পদাতিক ব্যক্তি যেমন ইচ্ছা চলতে পারে।
أبواب الجنائز
بَاب مَا جَاءَ فِي شُهُودِ الْجَنَائِزِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُبَيْدِ اللهِ بْنِ جُبَيْرِ بْنِ حَيَّةَ حَدَّثَنِي زِيَادُ بْنُ جُبَيْرِ بْنِ حَيَّةَ سَمِعَ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَقُولُ الرَّاكِبُ خَلْفَ الْجِنَازَةِ وَالْمَاشِي مِنْهَا حَيْثُ شَاءَ
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ১৫০৭
আন্তর্জাতিক নং: ১৫০৭
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
পরিচ্ছেদঃ শিশুদের জানাযা
১৫০৭। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) ……. মুগীরা ইবন শো'বা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ শিশুদের জানাযার সালাত আদায় করা হবে।
أبواب الجنائز
بَاب مَا جَاءَ فِي الصَّلَاةِ عَلَى الطِّفْلِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ قَالَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُبَيْدِ اللهِ بْنِ جُبَيْرِ بْنِ حَيَّةَ حَدَّثَنِي عَمِّي زِيَادُ بْنُ جُبَيْرٍ حَدَّثَنِي أَبِي جُبَيْرُ بْنُ حَيَّةَ أَنَّهُ سَمِعَ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم يَقُولُ ’الطِّفْلُ يُصَلَّى عَلَيْهِ’.
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ১৮৬৬
আন্তর্জাতিক নং: ১৮৬৬
বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
পরিচ্ছেদঃ বিয়ের আগে কনেকে দেখা নেওয়া
১৮৬৬। হাসান ইবন আবু বরী (রাহঃ) ....মুগীরা ইবন শু'বা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (ﷺ)-এর নিকট এসে জনৈক মহিলাকে বিয়ে করার ব্যাপারে তাঁর সঙ্গে আলাপ করলাম। তখন তিনি বলেনঃ তুমি যাও এবং তাকে দেখে নাও। কেননা, এতে ভালবাসা স্থায়ী হওয়ার আশা রয়েছে। আমি একজন আনসারী মহিলাকে বিয়ে করার জন্য তার পিতা-মাতার কাছে প্রস্তাব দিলাম এবং নবী (ﷺ) এর কথাটিও তাদের জানিয়ে দিলাম। কিন্তু তারা যেন কথাটি খুশী মনে মনে নিতে পারছিলনা। রাবী বলেনঃ এদিকে মহিলাটি পর্দার আড়াল থেকে এসব শুনছিল। সে বলে উঠলোঃ রাসূলুল্লাহ (ﷺ) যদি আপনাকে দেখার নির্দেশ দিয়ে থাকেন, তাহ'লে দেখতে পাবেন। অন্যথায় আমি আপনাকে শপথ দিচ্ছি, মনে হয় এ কাজটি যেন সে মহিলার কাছে কঠিন বোধ হচ্ছিল। মুগীরা (রাযিঃ) বলেনঃ এরপর আমি তাকে দেখে নিলাম এবং বিয়ে করলাম। পরবর্তীতে তার সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার কথা তিনি উল্লেখ করেন।
أبواب النكاح
بَاب النَّظَرِ إِلَى الْمَرْأَةِ إِذَا أَرَادَ أَنْ يَتَزَوَّجَهَا
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ أَبِي الرَّبِيعِ أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ عَنْ مَعْمَرٍ عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ عَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللهِ الْمُزَنِيِّ عَنْ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَذَكَرْتُ لَهُ امْرَأَةً أَخْطُبُهَا فَقَالَ اذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا فَإِنَّهُ أَجْدَرُ أَنْ يُؤْدَمَ بَيْنَكُمَا فَأَتَيْتُ امْرَأَةً مِنْ الْأَنْصَارِ فَخَطَبْتُهَا إِلَى أَبَوَيْهَا وَأَخْبَرْتُهُمَا بِقَوْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَكَأَنَّهُمَا كَرِهَا ذَلِكَ قَالَ فَسَمِعَتْ ذَلِكَ الْمَرْأَةُ وَهِيَ فِي خِدْرِهَا فَقَالَتْ إِنْ كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم أَمَرَكَ أَنْ تَنْظُرَ فَانْظُرْ وَإِلَّا فَأَنْشُدُكَ كَأَنَّهَا أَعْظَمَتْ ذَلِكَ قَالَ فَنَظَرْتُ إِلَيْهَا فَتَزَوَّجْتُهَا فَذَكَرَ مِنْ مُوَافَقَتِهَا
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ২৬৩৩
আন্তর্জাতিক নং: ২৬৩৩
নিহতের রক্তপণ সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ দিয়াত ওয়াজিব হবে হত্যাকারীর অভিভাবকের উপর আর অভিভাবক
না থাকলে বায়তুল মাল থেকে
না থাকলে বায়তুল মাল থেকে
২৬৩৩। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ..... মুগীরা ইবন শু'বা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) দিয়াতের ফয়সালা দিয়েছেন অভিভাবক বা নিকটাআত্মীয়ের উপর।
أبواب الديات
بَاب الدِّيَةِ عَلَى الْعَاقِلَةِ فَإِنْ لَمْ تَكُنْ لَهُ عَاقِلَةٌ فَفِي بَيْتِ الْمَالِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا أَبِي، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عُبَيْدِ بْنِ نَضْلَةَ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ قَضَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالدِّيَةِ عَلَى الْعَاقِلَةِ .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ৩৪৮৯
আন্তর্জাতিক নং: ৩৪৮৯
রোগব্যধি ও চিকিৎসা অধ্যায়
পরিচ্ছেদঃ লৌহ দ্বারা দগ্ধকরণ
৩৪৮৯। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)..... মুগীরা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ যে তপ্ত লোহার দাগ গ্রহণ করে কিংবা ঝাঁড় ফুকগ্রহণ করে, সে তাওয়াক্কুল থেকে দূরে সরে পড়ে।
كتاب الطب
بَاب الْكَيِّ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ لَيْثٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَقَّارِ بْنِ الْمُغِيرَةِ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " مَنِ اكْتَوَى أَوِ اسْتَرْقَى فَقَدْ بَرِئَ مِنَ التَّوَكُّلِ " .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ৩৫৭৪
আন্তর্জাতিক নং: ৩৫৭৪
পোশাক-পরিচ্ছদের অধ্যায়
পরিচ্ছেদঃ লুঙ্গীর ঝুলের নিম্ন সীমা
৩৫৭৪। আবু বাকর ইব্ন আবু শায়বা (রাহঃ)......মুগীরা ইব্ন শোবা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ হে সুফিয়ান ইব্ন সাহল! কাপড় ঝুলিয়ে পরো নাঃ কেননা, আল্লাহ কাপড় ঝুলিয়ে পরিধান কারীদের পছন্দ করেন না।
كتاب اللباس
وْضِعِ الْإِزَارِ أَيْنَ هُوَ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا شَرِيكٌ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ حُصَيْنِ بْنِ قَبِيصَةَ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " يَا سُفْيَانَ بْنَ سَهْلٍ لاَ تُسْبِلْ فَإِنَّ اللَّهَ لاَ يُحِبُّ الْمُسْبِلِينَ " .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ৪০৭৩
আন্তর্জাতিক নং: ৪০৭৩
ফিতনাসমূহ ও কিয়ামতপূর্ব আলামতের বর্ণনা
পরিচ্ছেদঃ দাজ্জালের ফিতনা, ঈসা ইবন মারইয়ামের অবতরণ ও ইয়াজুজ-মাজুজের বের হওয়া
৪০৭৩। মুহাম্মাদ ইব্ন আব্দুল্লাহ ইব্ন নুমায়র ও আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)..... মুগীরাহ ইব্ন শু’বা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) -এর কাছে দাজ্জাল সম্পর্কে আমার চাইতে বেশী প্রশ্ন আর কেউ করেনি। (ইবন নুমায়র (রাহঃ) এর রিওয়ায়েত অর্থাৎ আমার চাইতে কঠিনতর প্রশ্ন আর কেউ করেনি' উল্লেখ আছে)। অতঃপর তিনি আমাকে বললেনঃ তুমি তার সম্পর্কে কি জানতে চাচ্ছ? আমি বললামঃ লোকেরা বলাবলী করছে যে, তার সাথে না কি পানাহার সামগ্রী থাকে। তিনি বললেনঃ আল্লাহর পক্ষে তো তা এর চাইতে অধিক সহজ।
كتاب الفتن
بَاب فِتْنَةِ الدَّجَالِ وَخُرُوجِ عِيسَى ابْنِ مَرْيَمَ وَخُرُوجِ يَأْجُوجَ وَمَأْجُوجَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ مَا سَأَلَ أَحَدٌ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ عَنِ الدَّجَّالِ أَكْثَرَ مِمَّا سَأَلْتُهُ - وَقَالَ ابْنُ نُمَيْرٍ أَشَدَّ سُؤَالاً مِنِّي - فَقَالَ لِي " مَا تَسْأَلُ عَنْهُ " . قُلْتُ إِنَّهُمْ يَقُولُونَ إِنَّ مَعَهُ الطَّعَامَ وَالشَّرَابَ قَالَ " هُوَ أَهْوَنُ عَلَى اللَّهِ مِنْ ذَلِكَ " .
মুওয়াত্তা মালিক
হাদীস নং: ৭১
পাক-পবিত্রতা অর্জনের অধ্যায়
পরিচ্ছেদঃ ৮. পদাবরণী বা মোজা মাসাহ্
রেওয়ায়ত ৪১. মুগীরা ইবনে শু’বা (রাযিঃ) হইতে বর্ণিত, তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহ (ﷺ) প্ৰস্ৰাব-পায়খানার প্রয়োজনে বাহিরে গেলেন। মুগীরা বলেন, আমি পানি লইয়া তাহার সঙ্গে গমন করিলাম। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) (তাহার প্রয়োজন পূর্ণ করিয়া) আসিলেন, আমি তাহার হস্তদ্বয়ের উপর পানি ঢালিলাম, তিনি তাহার মুখমণ্ডল ধুলেন। তারপর তাহার হস্তদ্বয জুব্বার আস্তিন হইতে বাহির করিতে চেষ্টা করিলেন। জুব্বার আস্তিনের সংকীর্ণতার দরুন তিনি (বাহির করিতে) সক্ষম হইলেন না। তাই জুব্বার নিচ দিয়া উভয় হাত বাহির করিলেন, তারপর দুই হাত ধুলেন, মাথা মাসাহ্ করলেন এবং মোজার উপর মাসাহ্ করিলেন। তারপর রাসূলুল্লাহ্ (ﷺ) তশরীফ আনিলেন, তখন আব্দুর রহমান ইবনে আউফ (রাযিঃ) (লোকের) ইমামতি করিতেছিলেন, তিনি এক রাকআত সমাপ্তও করিয়াছেন। যেই এক রাকআত তাঁহাদের অবশিষ্ট ছিল, রাসূলুল্লাহ্ (ﷺ) তাহাদের সহিত সেই রাকআত পড়িলেন। লোকজন রাসূলুল্লাহ (ﷺ)-কে দেখিয়া (তাহার অনুপস্থিতিতে নামায আরম্ভ করায় বেআদবী হইয়াছে ভাবিয়া) ঘাবড়াইয়া গেলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাহার নামায সমাপ্ত করার পর বলিলেনঃ তোমরা ভাল করিয়াছ।
كتاب الطهارة
بَاب مَا جَاءَ فِي الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عَبَّادِ بْنِ زِيَادٍ مِنْ وَلَدِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ عَنْ أَبِيهِ عَنْ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَهَبَ لِحَاجَتِهِ فِي غَزْوَةِ تَبُوكَ قَالَ الْمُغِيرَةُ فَذَهَبْتُ مَعَهُ بِمَاءٍ فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَكَبْتُ عَلَيْهِ الْمَاءَ فَغَسَلَ وَجْهَهُ ثُمَّ ذَهَبَ يُخْرِجُ يَدَيْهِ مِنْ كُمَّيْ جُبَّتِهِ فَلَمْ يَسْتَطِعْ مِنْ ضِيقِ كُمَّيْ الْجُبَّةِ فَأَخْرَجَهُمَا مِنْ تَحْتِ الْجُبَّةِ فَغَسَلَ يَدَيْهِ وَمَسَحَ بِرَأْسِهِ وَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ يَؤُمُّهُمْ وَقَدْ صَلَّى بِهِمْ رَكْعَةً فَصَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّكْعَةَ الَّتِي بَقِيَتْ عَلَيْهِمْ فَفَزِعَ النَّاسُ فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَحْسَنْتُمْ
মুওয়াত্তা মালিক
হাদীস নং: ১০৮৩
উত্তরাধিকার সম্পত্তির অধ্যায়
পরিচ্ছেদঃ ৮. দাদী ও নানীর অংশ প্রসঙ্গ
রেওয়ায়ত ৪. কুবাইসা ইবনে ওয়াইব (রাহঃ) হইতে বর্ণিত-এক মৃত ব্যক্তির দাদী তাহার মীরাসের জন্য আবু বকর সিদ্দীক (রাযিঃ)-এর নিকট আসিল । তিনি বলিলেন, তোমাদের হিস্যা সম্বন্ধে কিতাবুল্লাহতেও কোন উল্লেখ নাই এবং রাসূলুল্লাহ্ (ﷺ) হইতেও কোন হাদীস শুনি নাই। এখন তুমি চলিয়া যাও। আমি লোকের নিকট জিজ্ঞাসা করিয়া তাহা বলিয়া দিব। অবশেষে আবু বকর সিদ্দীক (রাযিঃ) সাহাবীদেরকে জিজ্ঞাসা করিলেন, মুগীরা ইবনে শু’বা (রাযিঃ) বলিলেন, আমার সম্মুখে রাসূল করীম (ﷺ) দাদীকে ষষ্ঠাংশ দিয়াছেন। আবু বকর (রাযিঃ) বলিলেন, তোমার কোন সাক্ষী আছে কি? তখন মুহাম্মাদ ইবনে মাসলামা আনসারী দাঁড়াইয়া মুগীরা যেইরূপ বলিয়াছিলেন তদ্রূপ বলিলেন। এই সাক্ষীর পর আবু বকর (রাযিঃ) দাদীকে এক-ষষ্ঠাংশ দিয়া দিলেন।
অতঃপর উমর ইবনে খাত্তাব (রাযিঃ)-এর খিলাফতকালে এক দাদী মীরাসের জন্য তাহার নিকট আসিল। উমর ইবনে খাত্তাব (রাযিঃ) বলিলেন, কুরআনে তোমাদের কোন হিস্যার উল্লেখ নাই। তুমি ব্যতীত অন্যদের সম্বন্ধে কিছু সিদ্ধান্ত পূর্বে হইয়াছে আমি স্বীয় পক্ষ হইতে কাহারও জন্য মীরাসের হিস্য বাড়াইতে পারি না। তবে তুমিও ষষ্ঠাংশ লইয়া লও। যদি দাদী আরও অথবা নানীও থাকে তবে উভয়ে মিলিয়া ষষ্ঠাংশ বন্টন করিয়া দিও। আর তোমরা কেহ একজন থাকিলে সে ষষ্ঠাংশ পাইবে।
অতঃপর উমর ইবনে খাত্তাব (রাযিঃ)-এর খিলাফতকালে এক দাদী মীরাসের জন্য তাহার নিকট আসিল। উমর ইবনে খাত্তাব (রাযিঃ) বলিলেন, কুরআনে তোমাদের কোন হিস্যার উল্লেখ নাই। তুমি ব্যতীত অন্যদের সম্বন্ধে কিছু সিদ্ধান্ত পূর্বে হইয়াছে আমি স্বীয় পক্ষ হইতে কাহারও জন্য মীরাসের হিস্য বাড়াইতে পারি না। তবে তুমিও ষষ্ঠাংশ লইয়া লও। যদি দাদী আরও অথবা নানীও থাকে তবে উভয়ে মিলিয়া ষষ্ঠাংশ বন্টন করিয়া দিও। আর তোমরা কেহ একজন থাকিলে সে ষষ্ঠাংশ পাইবে।
كتاب الفرائض
بَاب مِيرَاثِ الْجَدَّةِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُثْمَانَ بْنِ إِسْحَقَ بْنِ خَرَشَةَ عَنْ قَبِيصَةَ بْنِ ذُؤَيْبٍ أَنَّهُ قَالَ جَاءَتْ الْجَدَّةُ إِلَى أَبِي بَكْرٍ الصِّدِّيقِ تَسْأَلُهُ مِيرَاثَهَا فَقَالَ لَهَا أَبُو بَكْرٍ مَا لَكِ فِي كِتَابِ اللَّهِ شَيْءٌ وَمَا عَلِمْتُ لَكِ فِي سُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا فَارْجِعِي حَتَّى أَسْأَلَ النَّاسَ فَسَأَلَ النَّاسَ فَقَالَ الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ حَضَرْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْطَاهَا السُّدُسَ فَقَالَ أَبُو بَكْرٍ هَلْ مَعَكَ غَيْرُكَ فَقَامَ مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ الْأَنْصَارِيُّ فَقَالَ مِثْلَ مَا قَالَ الْمُغِيرَةُ فَأَنْفَذَهُ لَهَا أَبُو بَكْرٍ الصِّدِّيقُ ثُمَّ جَاءَتْ الْجَدَّةُ الْأُخْرَى إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ تَسْأَلُهُ مِيرَاثَهَا فَقَالَ لَهَا مَا لَكِ فِي كِتَابِ اللَّهِ شَيْءٌ وَمَا كَانَ الْقَضَاءُ الَّذِي قُضِيَ بِهِ إِلَّا لِغَيْرِكِ وَمَا أَنَا بِزَائِدٍ فِي الْفَرَائِضِ شَيْئًا وَلَكِنَّهُ ذَلِكَ السُّدُسُ فَإِنْ اجْتَمَعْتُمَا فَهُوَ بَيْنَكُمَا وَأَيَّتُكُمَا خَلَتْ بِهِ فَهُوَ لَهَا
শামাঈলে তিরমিযী
হাদীস নং: ৭০
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
পরিচ্ছেদঃ রাসূলূল্লাহ এর পোশাক-পরিচ্ছদ
৭০।ইয়ূসুফ ইবন ঈসা (রাহঃ)... উরওয়া ইবন মুগীরা ইবন শু’বা তার পিতা সূত্রে বর্ণনা করেন, তিনি বলেনঃ একবার নবী (ﷺ) আটসাঁট আস্তিন বিশিষ্ট একটি রুমী জুব্বা পরিধান করেন।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى قَالَ : حَدَّثَنَا وَكِيعٌ قَالَ : حَدَّثَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ ، عَنْ أَبِيهِ ، عَنِ الشَّعْبِيِّ ، عَنْ عُرْوَةَ بْنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ ، عَنْ أَبِيهِ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَبِسَ جُبَّةً رُومِيَّةً ضَيِّقَةَ الْكُمَّيْنِ.
শামাঈলে তিরমিযী
হাদীস নং: ৭৪
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ (ﷺ) এর মোজা ব্যবহার
৭৪।কুতায়বা ইবন সাঈদ (রাহঃ)... মুগীরা ইবন শু’বা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ দিহয়া কালবী (রাযিঃ) নবী (ﷺ)-কে এক জোড়া মোজা হাদিয়া দেন। তিনি তা পরিধান করতেন। ইসরাঈল (রাহঃ) জাবির ও আমির (রাহঃ) সূত্রে বর্ণনা করেন, তিনি জুব্বাটিও পরিধান করেন এবং তা ছিঁড়ে যায়। ঐ মোজা দু’টির চামড়া যবেহকৃত জন্তুর ছিল কিনা জানতে পারেননি।
ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, সনদে আবু ইসহাক (রাহঃ) রয়েছেন, তিনি হলেন আবু ইসহাক শায়বানী এবং নাম হচ্ছে সুলায়মান।
ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেন, সনদে আবু ইসহাক (রাহঃ) রয়েছেন, তিনি হলেন আবু ইসহাক শায়বানী এবং নাম হচ্ছে সুলায়মান।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، قَالَ : حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ ، عَنِ الْحَسَنِ بْنِ عَيَّاشٍ ، عَنْ أَبِي إِسْحَاقَ ، عَنِ الشَّعْبِيِّ قَالَ : قَالَ الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ : أَهْدَى دِحْيَةُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خُفَّيْنِ ، فَلَبِسَهُمَا.
وَقَالَ إِسْرَائِيلُ : عَنْ جَابِرٍ ، عَنْ عَامِرٍ وَجُبَّةً فَلَبِسَهُمَا حَتَّى تَخَرَّقَا لاَ يَدْرِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَذِكًى هُمَا أَمْ لاَ.
قَالَ أَبُو عِيسَى : وَأَبُو إِسْحَاقَ هَذَا هُوَ أَبُو إِسْحَاقَ الشَّيْبَانِيُّ ، وَاسْمُهُ سُلَيْمَانُ.
وَقَالَ إِسْرَائِيلُ : عَنْ جَابِرٍ ، عَنْ عَامِرٍ وَجُبَّةً فَلَبِسَهُمَا حَتَّى تَخَرَّقَا لاَ يَدْرِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَذِكًى هُمَا أَمْ لاَ.
قَالَ أَبُو عِيسَى : وَأَبُو إِسْحَاقَ هَذَا هُوَ أَبُو إِسْحَاقَ الشَّيْبَانِيُّ ، وَاسْمُهُ سُلَيْمَانُ.
শামাঈলে তিরমিযী
হাদীস নং: ১৬৫
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ -এর সালুন-তরকারীর বর্ণনা
১৬৫। কুতায়বা (রাহঃ)...... আব্দুল্লাহ ইবন হারিছ (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে মসজিদে ভূনা গোশত খেয়েছি।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ : حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ ، عَنْ سُلَيْمَانَ بْنِ زِيَادٍ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ قَالَ : أَكَلْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شِوَاءً فِي الْمَسْجِدِ.
শামাঈলে তিরমিযী
হাদীস নং: ২৬১
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
পরিচ্ছেদঃ ৪০- রাসূলুল্লাহ -এর ইবাদতের বর্ণনা
২৬১। কুতায়বা ইবনে সা'ঈদ ও বিশর ইবন মু'আয (রাহঃ)... মুগীরা ইবন শু'বা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে সালাত আদায় করতেন যে, তাঁর কদম মুবারক স্ফীত হয়ে (ফুলে) যেত । তাঁকে বলা হল, আপনি এত কষ্ট বরদাশ্ত করছেন অথচ আল্লাহ্ তা'আলা আপনার পূর্বাপর ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে দিয়েছেন। তিনি বললেন : আমি কি শোকর গুযার বান্দা হব না?
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
بَابُ مَا جَاءَ فِي عِبَادَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، وَبِشْرُ بْنُ مُعَاذٍ ، قَالاَ : حَدَّثَنَا أَبُو عَوَانَةَ ، عَنْ زِيَادِ بْنِ عِلاَقَةَ ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ : صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى انْتَفَخَتْ قَدَمَاهُ فَقِيلَ لَهُ : أَتَتَكَلَّفُ هَذَا وَقَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ ؟ قَالَ : أَفَلاَ أَكُونُ عَبْدًا شَكُورًا.
ত্বহাবী শরীফ
হাদীস নং: ৫২২
পবিত্রতা অর্জনের অধ্যায়
পরিচ্ছেদঃ অনুচ্ছেদঃ চামড়ার মোজায় মাসেহ করার মেয়াদ মুকীম এবং মুসাফিরের ক্ষেত্রে
৫২২. ইবনে মারযূক (রাহঃ) ..... উরওয়া ইব্ন মুগীরা (রা.) থেকে বর্ণনা করেন যে, তিনি তার পিতাকে বলতে শুনেছেনঃ “একবার আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সঙ্গে ছিলাম। তিনি প্রয়োজনে (পায়খানা করার জন্য) চলে গেলেন। আমি তাঁর নিকট পানি নিয়ে এলাম। তাঁর পরিধানে একটি সিরিয়া দেশীয় জুব্বা ছিল। তিনি উযূ করলেন এবং চামড়ার মোজায় মাসেহ্ করলেন। সুতরাং (মাসেহ্) মুসাফিরের জন্য তিনদিন তিনরাত এবং মুকীমের জন্য একদিন একরাত সুন্নত হিসাবে নির্ধারিত হয়েছে।
كتاب الطهارة
باب المسح على الخفين كم وقته للمقيم والمسافر
522 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا مَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: ثنا دَاوُدُ بْنُ يَزِيدَ , عَنْ عَامِرٍ , عَنْ عُرْوَةَ بْنِ الْمُغِيرَةِ أَنَّهُ سَمِعَ أَبَاهُ يَقُولُ: «كُنَّا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَذَهَبَ لِحَاجَتِهِ , فَأَتَيْتُهُ بِمَاءٍ وَعَلَيْهِ جُبَّةٌ شَامِيَّةٌ , فَتَوَضَّأَ وَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ , فَكَانَتْ سُنَّةً لِلْمُسَافِرِ ثَلَاثَةُ أَيَّامٍ وَلَيَالِيهِنَّ , وَلِلْمُقِيمِ يَوْمٌ وَلَيْلَةٌ»
ত্বহাবী শরীফ
হাদীস নং: ৬১৭
পবিত্রতা অর্জনের অধ্যায়
পরিচ্ছেদঃ জুতার উপর মাসাহ্ করা।
৬১৭। আবু বাকরা (রাহঃ) ও ইবন মারযূক (রাহঃ)...... মুগীরা ইব্ন শু'বা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
সুতরাং আবু মুসা (রাযিঃ) ও মুগীরা (রাযিঃ) নবী (ﷺ) এর চপ্পলের উপর মাসেহ করার স্বরূপ বর্ণনা করেছেন। এ বিষয়ে ইবন উমার (রাযিঃ) থেকে অন্য পদ্ধতিও বর্ণিত আছে
সুতরাং আবু মুসা (রাযিঃ) ও মুগীরা (রাযিঃ) নবী (ﷺ) এর চপ্পলের উপর মাসেহ করার স্বরূপ বর্ণনা করেছেন। এ বিষয়ে ইবন উমার (রাযিঃ) থেকে অন্য পদ্ধতিও বর্ণিত আছে
كتاب الطهارة
617 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، وَابْنُ مَرْزُوقٍ قَالَا: ثنا أَبُو عَاصِمٍ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ أَبِي قَيْسٍ، عَنْ هُذَيْلِ بْنِ شُرَحْبِيلَ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِهِ. فَأَخْبَرَ أَبُو مُوسَى وَالْمُغِيرَةُ , عَنْ مَسْحِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى نَعْلَيْهِ , كَيْفَ كَانَ مِنْهُ. وَقَدْ رُوِيَ عَنِ ابْنِ عُمَرَ فِي ذَلِكَ وَجْهٌ آخَرُ
ত্বহাবী শরীফ
হাদীস নং: ১৯৪৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ সূর্যগ্রহণের সালাত কিরূপ
১৯৪৪। ইব্ন মারযূক (রাহঃ) … মুগীরা ইব্ন শু’বা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ্ (স) (তনয়) ইব্রাহীমের ইন্তিকাল দিবসে সূর্যগ্রহণ হয়েছিল । ফলে রাসূলুল্লাহ্ (স) বললেনঃ চন্দ্র-সূর্য আল্লাহ্ তাআলার নিদর্শনাবলীর মধ্য হতে দু’টি নিদর্শন। এগুলোতে কারো হায়াত-মউতের কারণে গ্রহণ হয় না। অতএব তোমরা এরূপ প্রত্যক্ষ করলে সূর্য আলোকোজ্জ্বল না হওয়া পর্যন্ত সালাত ও দূ’আ করতে থাকবে ।
كتاب الصلاة
1944 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ، عَنْ زَائِدَةَ، عَنْ زِيَادِ بْنِ عِلَاقَةَ، قَالَ: سَمِعْتُ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ، قَالَ: " انْكَسَفَتِ الشَّمْسُ يَوْمَ مَاتَ إِبْرَاهِيمُ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللهِ لَا يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ فَصَلُّوا وَادْعُوا حَتَّى يَنْكَشِفَ»
মুসনাদে আবু হানীফা রহঃ
হাদীস নং: ৬০
পবিত্রতা অর্জনের অধ্যায়
পরিচ্ছেদঃ মোযার উপর মাসেহ করা
৬০। হযরত মুগীরা ইবনে শু'বা (রাযিঃ) বলেন, আমি একবার রাসূল (ﷺ)-এর সাথে সফরে বের হয়েছিলাম (তাবুকের দিকে)। (পথিমধ্যে) হুযূর (ﷺ) ইস্তিনজা করার জন্য একটু দূরে গমন করেন এবং তা শেষ করে ফিরে আসেন। তিনি সংকীর্ণ ও চাপা রূমী জুব্বা পরিধান করেছিলেন। তিনি এটা উপরে উঠাতে চাইলেন কিন্তু হাত থেকে আস্তিন উঠছিল না। তাই তিনি জুব্বা উপরে উঠিয়ে নিলেন। হযরত মুগীরা (রাযিঃ) বলেন, আমার নিকট যে চামড়ার পাত্র ছিল, আমি এর দ্বারা পানি ঢালছিলাম। হুযূর (ﷺ) নামাযের জন্য উযূ করেন এবং মোযা না খুলে এর উপর মাসেহ করেন। অতঃপর সামনে গিয়ে নামায আদায় করেন।
كتاب الطهارات
عَنْ حَمَّادٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ: " أَنَّهُ خَرَجَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَانْطَلَقَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى قَضَى حَاجَتَهُ، ثُمَّ رَجَعَ وَعَلَيْهِ جُبَّةٌ رُومِيَّةٌ ضَيِّقَةُ الْكُمَّيْنِ، فَرَفَعَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ ضِيقِ كُمِّهَا، قَالَ الْمُغِيرَةُ: فَجَعَلْتُ أَصُبُّ عَلَيْهِ مِنَ الْمَاءِ مِنْ إِدَاوَةٍ مَعِي، فَتَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلَاةِ، وَمَسَحَ عَلَى خُفَّيْهِ وَلَمْ يَنْزَعْهُمَا، ثُمَّ تَقَدَّمَ وَصَلَّى
মুসনাদে আবু হানীফা রহঃ
হাদীস নং: ৬১
পবিত্রতা অর্জনের অধ্যায়
পরিচ্ছেদঃ মোযার উপর মাসেহ করা
৬১। হযরত মুগীরা ইবনে শু'বা (রাযিঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে উযূ করালাম। এ সময় তিনি চাপা হাতওয়ালা রূমী জুব্বা পরিধান করেছিলেন। তিনি জুব্বার নীচ থেকে হাত করেন এবং মোযার উপর মাসেহ করেন।
অন্য এক রিওয়ায়েতে বর্ণিত আছে, তিনি মোযার উপর মাসেহ করেন। এ সময় তিনি চাপা হাতওয়ালা শামী জুব্বা পরিধান করেছিলেন। তিনি জুব্বার নীচ থেকে হাত বের করেন।
অন্য এক রিওয়ায়েতে বর্ণিত আছে, তিনি মোযার উপর মাসেহ করেন। এ সময় তিনি চাপা হাতওয়ালা শামী জুব্বা পরিধান করেছিলেন। তিনি জুব্বার নীচ থেকে হাত বের করেন।
كتاب الطهارات
عَنْ حَمَّادٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ: «وَضَّأْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ جُبَّةٌ رُومِيَّةٌ ضَيَّقَةُ الْكُمَّيْنِ، فَأَخْرَجَ يَدَيْهِ مِنْ تَحْتِهَا، وَمَسَحَ عَلَى خُفَّيْهِ» ، وَفِي رِوَايَةٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «مَسَحَ عَلَى الْخُفَّيْنِ، وَعَلَيْهِ جُبَّةٌ شَامِيَّةٌ ضَيَّقَةُ الْكُمَّيْنِ، فَأَخْرَجَ يَدَيْهِ مِنْ أَسْفَلِ الْجُبَّةِ»
মুসনাদে আবু হানীফা রহঃ
হাদীস নং: ৬২
পবিত্রতা অর্জনের অধ্যায়
পরিচ্ছেদঃ মোযার উপর মাসেহ করা
৬২।হযরত মুগীরা ইবনে শু'বা (রাযিঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে (মোযার উপর মাসেহ করতে দেখেছি।
كتاب الطهارات
عَنِ الشَّعْبِيِّ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «يَمْسَحُ»
মুসনাদে আবু হানীফা রহঃ
হাদীস নং: ১৭২
নামায অধ্যায়
পরিচ্ছেদঃ তাহাজ্জুদ নামাযের বর্ণনা
১৭২। হযরত মুগীরা (রাযিঃ) বলেনঃ রাসুলুল্লাহ (ﷺ) রাতের অধিকাংশ সময় দাঁড়িয়ে নামায আদায় করতেন। ফলে তাঁর পবিত্র পা দু'খানা ফুলে যেত। সাহাবায়ে কিরাম (রাযিঃ) আরয করলেন, আল্লাহ্ কি আপনার পূর্ববর্তী ও পরবর্তী গুনাহ ক্ষমা করে দেননি (তবু কেন এত কষ্ট করছেন)? তখন হুযুর (ﷺ) বলেন: আমি কি (এরজন্য) আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না?
كتاب الصلاة
عَنْ زِيَادٍ، عَنِ الْمُغِيرَةِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: " كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُومُ عَامَّةَ اللَّيْلِ حَتَّى تَوَرَّمَتْ قَدَمَاهُ، فَقَالَ لَهُ أَصْحَابُهُ: أَلَيْسَ قَدْ غُفِرَ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ؟ قَالَ: أَفَلَا أَكُونُ عَبْدًا شَكُورًا