সুনানে নাসায়ী
হাদীস নং: ১৯৪৩
আন্তর্জাতিক নং: ১৯৪৩
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
পরিচ্ছেদঃ জানাযায় পদব্রজে চলাকারী ব্যক্তির চলার স্থান
১৯৪৭। আহমদ ইবনে বাক্কার হাররানী (রাহঃ) ......... মুগীরা ইবনে শু’বা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সওয়ারী জানাজার পিছনে চলবে আর পদব্রজ চলাকারী ব্যক্তি যেখান দিয়ে ইচ্ছা সেখান দিয়ে চলবে। আর নবজাত শিশুর (ক্রন্দন করার পর মারা গেলে) জানাজা আদায় করা হবে।
كتاب الجنائز
باب مَكَانِ الْمَاشِي مِنَ الْجَنَازَةِ
أَخْبَرَنِي أَحْمَدُ بْنُ بَكَّارٍ الْحَرَّانِيُّ، قَالَ حَدَّثَنَا بِشْرُ بْنُ السَّرِيِّ، عَنْ سَعِيدٍ الثَّقَفِيِّ، عَنْ عَمِّهِ، زِيَادِ بْنِ جُبَيْرِ بْنِ حَيَّةَ عَنْ أَبِيهِ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الرَّاكِبُ خَلْفَ الْجَنَازَةِ وَالْمَاشِي حَيْثُ شَاءَ مِنْهَا وَالطِّفْلُ يُصَلَّى عَلَيْهِ " .
সুনানে নাসায়ী
হাদীস নং: ১৯৪৮
আন্তর্জাতিক নং: ১৯৪৮
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
পরিচ্ছেদঃ শিশুদের জানাযার নামায আদায় করা
১৯৫২। ইসমাঈল ইবনে মাসউদ (রাহঃ) ......... মুগীরা ইবনে শু’বা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি উল্লেখ করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আরোহীরা জানাজার পিছু পিছু চলবে আর পদব্রজে চলাকারী জানাজার যে দিক দিয়ে ইচ্ছে সে দিক দিয়ে চলবে। (ক্রন্দন করার পর মারা গেলে) নবজাতকের জানাজার নামায আদায় করা হবে।
كتاب الجنائز
باب الصَّلاَةِ عَلَى الأَطْفَالِ
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، قَالَ حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُبَيْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُ زِيَادَ بْنَ جُبَيْرٍ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، أَنَّهُ ذَكَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الرَّاكِبُ خَلْفَ الْجَنَازَةِ وَالْمَاشِي حَيْثُ شَاءَ مِنْهَا وَالطِّفْلُ يُصَلَّى عَلَيْهِ " .
সুনানে নাসায়ী
হাদীস নং: ৩২৩৫
আন্তর্জাতিক নং: ৩২৩৫
বিবাহ-শাদীর অধ্যায়
পরিচ্ছেদঃ বিবাহের পূর্বে (কনেকে) দেখা বৈধতা
৩২৩৮. মুহাম্মাদ ইবনে আব্দুল আযীয ইবনে আবু রিযমা (রাহঃ) ......... মুগীরা ইবনে শু’বা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এর সময় আমি এক মহিলাকে বিবাহ করার পয়গাম দিলাম। রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ তুমি তাকে দেখে নাও। কেননা, এতে তোমাদের মধ্যে ভালবাসার সম্পর্ক গভীর হবে।
كتاب النكاح
إِبَاحَةُ النَّظَرِ قَبْلَ التَّزْوِيجِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رِزْمَةَ قَالَ حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ قَالَ حَدَّثَنَا عَاصِمٌ عَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُزَنِيِّ عَنْ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ خَطَبْتُ امْرَأَةً عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَظَرْتَ إِلَيْهَا قُلْتُ لَا قَالَ فَانْظُرْ إِلَيْهَا فَإِنَّهُ أَجْدَرُ أَنْ يُؤْدَمَ بَيْنَكُمَا
সুনানে নাসায়ী
হাদীস নং: ৪৮২১
আন্তর্জাতিক নং: ৪৮২১
ক্বাসামাহ (অজ্ঞাত খুনের ব্যাপারে বিশেষ ধরনের হলফ করা) অধ্যায়
পরিচ্ছেদঃ গর্ভস্থ সন্তানের দিয়াত
৪৮২১. আলী ইবনে মুহাম্মাদ ইবনে আলী (রাহঃ) ......... মুগীরা ইবনে শুবা (রাযিঃ) বলেন, এক নারী তাঁর সতীনকে তাঁবুর খুঁটি দিয়ে আঘাত করে মেরে ফেলে, আর সে নারী ছিল গর্ভবতী। এই মোকদ্দমা রাসূলুল্লাহ্ (ﷺ) এর নিকট পেশ করা হলে, তিনি হত্যাকারিণীর আত্মীয়-স্বজনের থেকে দিয়াত আদায়ের ফয়সালা দেন আর বাচ্চার বদলে এক দাস অথবা দাসী দেওয়ার আদেশ দেন। সেই আত্মীয়-স্বজনেরা বললোঃ আমরা এই বাচ্চার দিয়াত কেন দেব, যে এখনও খায় নি, পান করে নি, না চিৎকার করেছে, না কান্নাকাটি করেছে? এরকম খুন তো বৃথা যাবে। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলেনঃ বেদুঈনদের ন্যায় ছন্দপূর্ণ কথা!
كتاب القسامة
بَاب دِيَةِ جَنِينِ الْمَرْأَةِ
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ قَالَ حَدَّثَنَا خَلَفٌ وَهُوَ ابْنُ تَمِيمٍ قَالَ حَدَّثَنَا زَائِدَةُ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عُبَيْدِ بْنِ نُضَيْلَةَ عَنْ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ أَنَّ امْرَأَةً ضَرَبَتْ ضَرَّتَهَا بِعَمُودِ فُسْطَاطٍ فَقَتَلَتْهَا وَهِيَ حُبْلَى فَأُتِيَ فِيهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى عَصَبَةِ الْقَاتِلَةِ بِالدِّيَةِ وَفِي الْجَنِينِ غُرَّةً فَقَالَ عَصَبَتُهَا أَدِي مَنْ لَا طَعِمَ وَلَا شَرِبَ وَلَا صَاحَ فَاسْتَهَلَّ فَمِثْلُ هَذَا يُطَلَّ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسَجْعٌ كَسَجْعِ الْأَعْرَابِ
সুনানে নাসায়ী
হাদীস নং: ৪৮২২
আন্তর্জাতিক নং: ৪৮২২
ক্বাসামাহ (অজ্ঞাত খুনের ব্যাপারে বিশেষ ধরনের হলফ করা) অধ্যায়
পরিচ্ছেদঃ ইচ্ছাকৃত হত্যা সদৃশ হত্যা কাকে বলে এবং এরূপ হত্যা ও গর্ভস্থ সন্তানের দিয়াত কে দেবে
৪৮২২. মুহাম্মাদ ইবনে কুদামা (রাহঃ) .... মুগীরা ইবনে শু’বা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক নারী তার সতীনকে তাঁবুর খুঁটি দ্বারা আঘাত করলো, সে ছিল গর্ভাবস্থায় এবং সে মারা গেল। এ মামলা রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট পেশ করা হলে তিনি হত্যাকারিণীর আত্মীয়কে দিয়াত দিতে আদেশ করেন; আর বাচ্চার বদলে এক দাস আর দাসী দেওয়ার আদেশ দেন। তখন হত্যাকারীণীর এক আত্মীয় বললোঃ আমরা এই বাচ্চার বদলা কী করে দেব, যে না খেয়েছে, না পান করেছে, না ক্রন্দন করেছে? এরকম খুনতো বাতিল গণ্য হবে। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলেনঃ বেদুঈনদের মত ছন্দপূর্ণ কথা। তিনি তাদের উপর দিয়াত আরোপ করলেন।
كتاب القسامة
صِفَةُ شِبْهِ الْعَمْدِ وَعَلَى مَنْ دِيَةُ الْأَجِنَّةِ وَشِبْهُ الْعَمْدِ وَذِكْرُ اخْتِلَافِ أَلْفَاظِ النَّاقِلِينَ لِخَبَرِ إِبْرَاهِيمَ عَنْ عُبَيْدِ بْنِ نُضَيْلَةَ عَنْ الْمُغِيرَةِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ قُدَامَةَ قَالَ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عُبَيْدِ بْنِ نُضَيْلَةَ الْخُزَاعِيِّ عَنْ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ ضَرَبَتْ امْرَأَةٌ ضَرَّتَهَا بِعَمُودِ الْفُسْطَاطِ وَهِيَ حُبْلَى فَقَتَلَتْهَا فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دِيَةَ الْمَقْتُولَةِ عَلَى عَصَبَةِ الْقَاتِلَةِ وَغُرَّةً لِمَا فِي بَطْنِهَا فَقَالَ رَجُلٌ مِنْ عَصَبَةِ الْقَاتِلَةِ أَنَغْرَمُ دِيَةَ مَنْ لَا أَكَلْ وَلَا شَرِبَ وَلَا اسْتَهَلَّ فَمِثْلُ ذَلِكَ يُطَلَّ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسَجْعٌ كَسَجْعِ الْأَعْرَابِ فَجَعَلَ عَلَيْهِمْ الدِّيَةَ
সুনানে নাসায়ী
হাদীস নং: ৪৮২৩
আন্তর্জাতিক নং: ৪৮২৩
ক্বাসামাহ (অজ্ঞাত খুনের ব্যাপারে বিশেষ ধরনের হলফ করা) অধ্যায়
পরিচ্ছেদঃ ইচ্ছাকৃত হত্যা সদৃশ হত্যা কাকে বলে এবং এরূপ হত্যা ও গর্ভস্থ সন্তানের দিয়াত কে দেবে
৪৮২৩. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... মুগীরা ইবনে শুবা (রাযিঃ) বলেন, দুই সতীনের একজন অন্যজনকে তাঁবুর খুঁটি দ্বারা হত্যা করে। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) হত্যাকারিণীর আত্মীয়দের উপর দিয়াত দেওয়ার আদেশ জারি করেন; আর তার গর্ভস্থ শিশুর বদলে একটি দাস বা দাসী দিতে বলেন। আত্মীয়গণ বললোঃ আমরা এ বাচ্চার দিয়াত কেন দেব, যে বাচ্চা না খেয়েছে, না পান করেছে, না কান্নাকাটি করেছে, এ রকমের খুন তো বৃথা যাবে! তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বললেনঃ এতো জাহিলী যুগের লোকদের ন্যায় ছন্দপূর্ণ কথা। তিনি গর্ভস্থ সন্তানের জন্য একজন দাস বা দাসী দেয়ার ফয়সালা দেন।
كتاب القسامة
صِفَةُ شِبْهِ الْعَمْدِ وَعَلَى مَنْ دِيَةُ الْأَجِنَّةِ وَشِبْهُ الْعَمْدِ وَذِكْرُ اخْتِلَافِ أَلْفَاظِ النَّاقِلِينَ لِخَبَرِ إِبْرَاهِيمَ عَنْ عُبَيْدِ بْنِ نُضَيْلَةَ عَنْ الْمُغِيرَةِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عُبَيْدِ بْنِ نُضَيْلَةَ عَنْ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ أَنَّ ضَرَّتَيْنِ ضَرَبَتْ إِحْدَاهُمَا الْأُخْرَى بِعَمُودِ فُسْطَاطٍ فَقَتَلَتْهَا فَقَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالدِّيَةِ عَلَى عَصَبَةِ الْقَاتِلَةِ وَقَضَى لِمَا فِي بَطْنِهَا بِغُرَّةٍ فَقَالَ الْأَعْرَابِيُّ تُغَرِّمُنِي مَنْ لَا أَكَلْ وَلَا شَرِبَ وَلَا صَاحَ فَاسْتَهَلَّ فَمِثْلُ ذَلِكَ يُطَلَّ فَقَالَ سَجْعٌ كَسَجْعِ الْجَاهِلِيَّةِ وَقَضَى لِمَا فِي بَطْنِهَا بِغُرَّةٍ
সুনানে নাসায়ী
হাদীস নং: ৪৮২৪
আন্তর্জাতিক নং: ৪৮২৪
ক্বাসামাহ (অজ্ঞাত খুনের ব্যাপারে বিশেষ ধরনের হলফ করা) অধ্যায়
পরিচ্ছেদঃ ইচ্ছাকৃত হত্যা সদৃশ হত্যা কাকে বলে এবং এরূপ হত্যা ও গর্ভস্থ সন্তানের দিয়াত কে দেবে
৪৮২৪. আলী ইবনে সাঈদ ইবনে মাসরূক (রাহঃ) ......... মুগীরা ইবনে শু’বা (রাযিঃ) বলেন, বনী লিহইয়ানের এক নারী তার সতীনকে তাঁবুর খুঁটি দ্বারা আঘাত করলে সে মারা যায় আর সে ছিল গর্ভবতী। রাসূলুল্লাহ্ (ﷺ) এর নিকট অভিযোগ পেশ হলে তিনি হত্যাকারিণীর আত্মীয়দের উপর দিয়াত আরোপ করেন এবং শিশুর বদলে এক দাস অথবা দাসী দেয়ার আদেশ দেন।
كتاب القسامة
صِفَةُ شِبْهِ الْعَمْدِ وَعَلَى مَنْ دِيَةُ الْأَجِنَّةِ وَشِبْهُ الْعَمْدِ وَذِكْرُ اخْتِلَافِ أَلْفَاظِ النَّاقِلِينَ لِخَبَرِ إِبْرَاهِيمَ عَنْ عُبَيْدِ بْنِ نُضَيْلَةَ عَنْ الْمُغِيرَةِ
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي زَائِدَةَ عَنْ إِسْرَائِيلَ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عُبَيْدِ بْنِ نُضَيْلَةَ عَنْ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ قَالَ ضَرَبَتْ امْرَأَةٌ مِنْ بَنِي لِحْيَانَ ضَرَّتَهَا بِعَمُودِ الْفُسْطَاطِ فَقَتَلَتْهَا وَكَانَ بِالْمَقْتُولَةِ حَمْلٌ فَقَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى عَصَبَةِ الْقَاتِلَةِ بِالدِّيَةِ وَلِمَا فِي بَطْنِهَا بِغُرَّةٍ
সুনানে নাসায়ী
হাদীস নং: ৪৮২৫
আন্তর্জাতিক নং: ৪৮২৫
ক্বাসামাহ (অজ্ঞাত খুনের ব্যাপারে বিশেষ ধরনের হলফ করা) অধ্যায়
পরিচ্ছেদঃ ইচ্ছাকৃত হত্যা সদৃশ হত্যা কাকে বলে এবং এরূপ হত্যা ও গর্ভস্থ সন্তানের দিয়াত কে দেবে
৪৮২৫. সুওয়ায়দ ইবনে নসর (রাহঃ) ......... মুগীরা ইবনে শু’বা (রাযিঃ) বলেন, হুযায়ল গোত্রের এক ব্যক্তির বিবাহে দুই নারী ছিল, তাদের একজন অন্যজনকে তাঁবুর কাষ্ঠ দ্বারা আঘাত করলে তার উদরস্থ বাচ্চা পড়ে যায়। তারা উভয়ে নবী (ﷺ) এর নিকট মোকদ্দমা পেশ করে। আত্মীয়রা বলেঃ আমরা ঐ সন্তানের দিয়াত কিরূপে আদায় করবো? যে খায়নি, পান করেনি, কাঁদেনি, চিৎকার করে নি। নবী (ﷺ) বলেনঃ বেদুঈনদের মত ছন্দযুক্ত বাক্য! তিনি ঐ নারীর হত্যাকারিণীর আত্মীয়দের উপর দিয়াত আরোপ করেন।
كتاب القسامة
صِفَةُ شِبْهِ الْعَمْدِ وَعَلَى مَنْ دِيَةُ الْأَجِنَّةِ وَشِبْهُ الْعَمْدِ وَذِكْرُ اخْتِلَافِ أَلْفَاظِ النَّاقِلِينَ لِخَبَرِ إِبْرَاهِيمَ عَنْ عُبَيْدِ بْنِ نُضَيْلَةَ عَنْ الْمُغِيرَةِ
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ عَنْ شُعْبَةَ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عُبَيْدِ بْنِ نُضَيْلَةَ عَنْ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ أَنَّ امْرَأَتَيْنِ كَانَتَا تَحْتَ رَجُلٍ مِنْ هُذَيْلٍ فَرَمَتْ إِحْدَاهُمَا الْأُخْرَى بِعَمُودِ فُسْطَاطٍ فَأَسْقَطَتْ فَاخْتَصَمَا إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا كَيْفَ نَدِي مَنْ لَا صَاحَ وَلَا اسْتَهَلَّ وَلَا شَرِبَ وَلَا أَكَلْ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسَجْعٌ كَسَجْعِ الْأَعْرَابِ فَقَضَى بِالْغُرَّةِ عَلَى عَاقِلَةِ الْمَرْأَةِ
সুনানে নাসায়ী
হাদীস নং: ৪৮২৬
আন্তর্জাতিক নং: ৪৮২৬
ক্বাসামাহ (অজ্ঞাত খুনের ব্যাপারে বিশেষ ধরনের হলফ করা) অধ্যায়
পরিচ্ছেদঃ ইচ্ছাকৃত হত্যা সদৃশ হত্যা কাকে বলে এবং এরূপ হত্যা ও গর্ভস্থ সন্তানের দিয়াত কে দেবে
৪৮২৬. মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ......... মুগীরা ইবনে শুবা (রাযিঃ) বলেন, হুযায়ল গোত্রের এক ব্যক্তির দুই স্ত্রী ছিল, একজন অপর নারীর উপর একটি তাঁবুর কাঠ নিক্ষেপ করলে তার গর্ভপাত হয়ে যায়। তখন বলা হয়ঃ কী বলেন, আমরা ঐ বাচ্চার পরিবর্তে দিয়াত দিব, যে খায়নি, পান করে নি, আর না কাঁদতে গিয়ে চিৎকার করেছে? তিনি বললেন, বেদুঈনদের মত ছন্দোপূর্ণ কথা! অতঃপর রাসূলুল্লাহ্ (ﷺ) এ ব্যাপারে এক দাস বা দাসী দেওয়ার ফয়সালা দেন। আর তিনি হত্যাকারিণীর আত্মীয়দের উপর দিয়াতের ফয়সালা দেন।
كتاب القسامة
صِفَةُ شِبْهِ الْعَمْدِ وَعَلَى مَنْ دِيَةُ الْأَجِنَّةِ وَشِبْهُ الْعَمْدِ وَذِكْرُ اخْتِلَافِ أَلْفَاظِ النَّاقِلِينَ لِخَبَرِ إِبْرَاهِيمَ عَنْ عُبَيْدِ بْنِ نُضَيْلَةَ عَنْ الْمُغِيرَةِ
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ مَنْصُورٍ قَالَ سَمِعْتُ إِبْرَاهِيمَ عَنْ عُبَيْدِ بْنِ نُضَيْلَةَ عَنْ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ أَنَّ رَجُلًا مِنْ هُذَيْلٍ كَانَ لَهُ امْرَأَتَانِ فَرَمَتْ إِحْدَاهُمَا الْأُخْرَى بِعَمُودِ الْفُسْطَاطِ فَأَسْقَطَتْ فَقِيلَ أَرَأَيْتَ مَنْ لَا أَكَلْ وَلَا شَرِبَ وَلَا صَاحَ فَاسْتَهَلَّ فَقَالَ أَسَجْعٌ كَسَجْعِ الْأَعْرَابِ فَقَضَى فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِغُرَّةٍ عَبْدٍ أَوْ أَمَةٍ وَجُعِلَتْ عَلَى عَاقِلَةِ الْمَرْأَةِ أَرْسَلَهُ الْأَعْمَشُ
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ৪১
আন্তর্জাতিক নং: ৪১
ভূমিকা অধ্যায় (ইত্তেবায়ে সুন্নাহ,ইলম ও সাহাবা রাঃ এর মর্যাদা সংশ্লিষ্ট)
পরিচ্ছেদঃ জ্ঞাতসারে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর দিকে সম্বন্ধ করে মিথ্যা হাদীস বর্ণনা করা ।
৪১। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ) . মুগীরা ইবন শো'বা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি মিথ্যা জেনেও আমার প্রতি সম্বন্ধ করে কোন মিথ্যা হাদীস বর্ণনা করবে, সে মিথ্যাবাদীদের একজন।
أبواب السنة أو افتتاح الكتاب في الإيمان وفضائل الصحابة والعلم
. بَاب مَنْ حَدَّثَ عَنْ رَسُولِ اللهِ ﷺ حَدِيثًا وَهُوَ يَرَى أَنَّهُ كَذِبٌ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ مَيْمُونِ بْنِ أَبِي شَبِيبٍ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " مَنْ حَدَّثَ عَنِّي بِحَدِيثٍ وَهُوَ يَرَى أَنَّهُ كَذِبٌ فَهُوَ أَحَدُ الْكَاذِبَيْنِ " .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ৩০৬
আন্তর্জাতিক নং: ৩০৬
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ দাঁড়িয়ে পেশাব করা
৩০৬। ইসহাক ইবন মনসুর (রাহঃ) …… মুগীরা ইবন শো'বা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) কোন এক গোত্রের ময়লা আবর্জনার স্তূপের কাছে পৌঁছেন এবং দাঁড়িয়ে পেশাব করেন।
শো'বা (রাহঃ) বলেন, আসিম (রাহঃ) যে সময় এই হাদীস বর্ণনা করেন, আ'মাশ (রাহঃ) আবুল ওয়ায়েল (রাহঃ) সূত্রে হুযায়ফা (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন এবং তিনি তা মুখস্থ রাখতে পারেননি। এরপর আমি মনসুর (রাহঃ)-কে জিজ্ঞাসা করলাম। তিনিও সেটি আবু ওয়ায়েল (র.)-এর সূত্রে হুযায়ফা (রাযিঃ) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ) লোকেদের ময়লা আবর্জনার কাছে উপস্থিত হন এবং দাঁড়িয়ে পেশাব করেন।
শো'বা (রাহঃ) বলেন, আসিম (রাহঃ) যে সময় এই হাদীস বর্ণনা করেন, আ'মাশ (রাহঃ) আবুল ওয়ায়েল (রাহঃ) সূত্রে হুযায়ফা (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন এবং তিনি তা মুখস্থ রাখতে পারেননি। এরপর আমি মনসুর (রাহঃ)-কে জিজ্ঞাসা করলাম। তিনিও সেটি আবু ওয়ায়েল (র.)-এর সূত্রে হুযায়ফা (রাযিঃ) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ) লোকেদের ময়লা আবর্জনার কাছে উপস্থিত হন এবং দাঁড়িয়ে পেশাব করেন।
أبواب الطهارة وسننها
بَاب مَا جَاءَ فِي الْبَوْلِ قَائِمًا
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَتَى سُبَاطَةَ قَوْمٍ فَبَالَ قَائِمًا .
قَالَ شُعْبَةُ قَالَ عَاصِمٌ يَوْمَئِذٍ وَهَذَا الأَعْمَشُ يَرْوِيهِ عَنْ أَبِي وَائِلٍ عَنْ حُذَيْفَةَ وَمَا حَفِظَهُ . فَسَأَلْتُ عَنْهُ مَنْصُورًا فَحَدَّثَنِيهِ عَنْ أَبِي وَائِلٍ عَنْ حُذَيْفَةَ أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَتَى سُبَاطَةَ قَوْمٍ فَبَالَ قَائِمًا .
قَالَ شُعْبَةُ قَالَ عَاصِمٌ يَوْمَئِذٍ وَهَذَا الأَعْمَشُ يَرْوِيهِ عَنْ أَبِي وَائِلٍ عَنْ حُذَيْفَةَ وَمَا حَفِظَهُ . فَسَأَلْتُ عَنْهُ مَنْصُورًا فَحَدَّثَنِيهِ عَنْ أَبِي وَائِلٍ عَنْ حُذَيْفَةَ أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَتَى سُبَاطَةَ قَوْمٍ فَبَالَ قَائِمًا .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ৩৮৯
আন্তর্জাতিক নং: ৩৮৯
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ উযূর ব্যাপারে অন্যের সাহায্য গ্রহণ করা এবং তার পানি ঢালার বর্ণনা
৩৮৯। হিশাম ইবন 'আম্মার (রাহঃ)....... মুগীরা ইবন শো'বা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা নবী (ﷺ) ইস্তিনজার জন্য বের হলেন। তিনি যখন ফিরে এলেন, তখন আমি ঘটিসহ তাঁর কাছে গেলাম। এরপর আমি তাঁকে পানি ঢাললাম এবং তিনি তাঁর হস্তদ্বয় ধৌত করলেন। তারপর তিনি তাঁর মুখমণ্ডল ধৌত করলেন। যখন তিনি তাঁর কনুই ধুতে মনস্থ করলেন, তখন তাঁর জামার আস্তীন সংকীর্ণ হয়ে গেল। তখন তিনি তাঁর দু'হাত জুব্বার নিম্নভাগ দিয়ে বের করলেন এবং তা ধুলেন। এরপর তিনি তাঁর উভয় মোজার উপরিভাগ মাসেহ করলেন। অবশেষে তিনি আমাদের সাথে সালাত আদায় করলেন।
أبواب الطهارة وسننها
بَاب الرَّجُلِ يَسْتَعِينُ عَلَى وُضُوئِهِ فَيَصُبُّ عَلَيْهِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ مُسْلِمِ بْنِ صُبَيْحٍ، عَنْ مَسْرُوقٍ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ خَرَجَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ لِبَعْضِ حَاجَتِهِ فَلَمَّا رَجَعَ تَلَقَّيْتُهُ بِالإِدَاوَةِ فَصَبَبْتُ عَلَيْهِ فَغَسَلَ يَدَيْهِ ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثُمَّ ذَهَبَ يَغْسِلُ ذِرَاعَيْهِ فَضَاقَتِ الْجُبَّةُ فَأَخْرَجَهُمَا مِنْ تَحْتِ الْجُبَّةِ فَغَسَلَهُمَا وَمَسَحَ عَلَى خُفَّيْهِ ثُمَّ صَلَّى بِنَا .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ৫৪৫
আন্তর্জাতিক নং: ৫৪৫
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ উভয় মোজার উপর মাসেহ করার প্রসঙ্গে
৫৪৫। মুহাম্মাদ ইবন রূমহ (রাহঃ) ........মুগীরা ইবন শো'বা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণিত। তিনি ইস্তিনজার জন্য বের হন। তখন মুগীরা (রাযিঃ) এক ঘটি পানি নিয়ে তাঁকে অনুসরণ করেন। অবশেষে রাসুলুল্লাহ্ (ﷺ) ইস্তিনজা সেরে আসেন এরপর তিনি উযূ করন এবং উভয় মোজার উপর মাসেহ করেন।
أبواب الطهارة وسننها
بَاب مَا جَاءَ فِي الْمَسْحِ عَلَى الْخُفَّيْنِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ، عَنْ عُرْوَةَ بْنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنْ أَبِيهِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ خَرَجَ لِحَاجَتِهِ فَاتَّبَعَهُ الْمُغِيرَةُ بِإِدَاوَةٍ فِيهَا مَاءٌ حَتَّى فَرَغَ مِنْ حَاجَتِهِ فَتَوَضَّأَ وَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ৫৫০
আন্তর্জাতিক নং: ৫৫০
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ মোজার উপরিভাগ ও নিম্নভাগ মাসেহ করা প্রসঙ্গে
৫৫০। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) ….. মুগীরা ইবন শো'বা (রাযিঃ) থেকে বর্ণিতঃ রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর মোজার উপরিভাগ ও নিম্নভাগ মাসেহ করেন।
أبواب الطهارة وسننها
بَاب مَا جَاءَ فِي مَسْحِ أَعْلَى الْخُفِّ وَأَسْفَلِهِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا ثَوْرُ بْنُ يَزِيدَ، عَنْ رَجَاءِ بْنِ حَيْوَةَ، عَنْ وَرَّادٍ، كَاتِبِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ مَسَحَ أَعْلَى الْخُفِّ وَأَسْفَلَهُ .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ৫৫৯
আন্তর্জাতিক নং: ৫৫৯
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ চামড়ার মোজা ও জুতার উপর মাসেহ প্রসঙ্গে
৫৫৯। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) ......... মুগীরা ইবন শো'বা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) উযূ করেন এবং তিনি চামড়ার মোজা ও জুতার উপর মাসেহ করেন।
أبواب الطهارة وسننها
بَاب مَا جَاءَ فِي الْمَسْحِ عَلَى الْجَوْرَبَيْنِ وَالنَّعْلَيْنِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي قَيْسٍ الأَوْدِيِّ، عَنِ الْهُزَيْلِ بْنِ شُرَحْبِيلَ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ تَوَضَّأَ وَمَسَحَ عَلَى الْجَوْرَبَيْنِ وَالنَّعْلَيْنِ .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ৬৮০
আন্তর্জাতিক নং: ৬৮০
নামাযের অধ্যায়;নামাযের ওয়াক্তের বিবরণ
পরিচ্ছেদঃ প্রচণ্ড গরমের দিনে যুহরের সালাত আদায়ে বিলম্ব করা
৬৮০। তামীম ইবন মুনতাসির ওয়াসিতী (রাহঃ) ….. মুগীরা ইবন শু'বা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে যুহরের সালাত দ্বিপ্রহরে আদায় করতাম। তখন তিনি আমাদের বললেনঃ তোমরা যুহরের সালাত বিলম্বে আদায় করবে। কেননা গরমের প্রখরতা জাহান্নামের উত্তাপ থেকে সৃষ্ট।
كتاب الصلاة أبواب مواقيت الصلاة
بَاب الْإِبْرَادِ بِالظُّهْرِ فِي شِدَّةِ الْحَرِّ
حَدَّثَنَا تَمِيمُ بْنُ الْمُنْتَصِرِ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ، عَنْ شَرِيكٍ، عَنْ بَيَانٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ كُنَّا نُصَلِّي مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ صَلاَةَ الظُّهْرِ بِالْهَاجِرَةِ فَقَالَ لَنَا " أَبْرِدُوا بِالصَّلاَةِ فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ " .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ১২০৮
আন্তর্জাতিক নং: ১২০৮
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ দ্বিতীয় রাক'আতের পর ভুলে দাঁড়িয়ে গেলে সে প্রসঙ্গে
১২০৮। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাহঃ)..........মুগীরা ইবন শুবা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যখন দ্বিতীয় রাক'আতের পরে দাঁড়িয়ে যায়, কিন্তু পূর্ণরূপে দাঁড়ায় না, তবে সে যেন বসে যায়। আর যদি পূর্ণরূপে দাঁড়িয়ে যায়, তাহলে সে বসবে না এবং দু'টো সাহউ সিজদা আদায় করে নেবে।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَا جَاءَ فِيمَنْ قَامَ مِنْ اثْنَتَيْنِ سَاهِيًا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ جَابِرٍ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُبَيْلٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " إِذَا قَامَ أَحَدُكُمْ مِنَ الرَّكْعَتَيْنِ فَلَمْ يَسْتَتِمَّ قَائِمًا فَلْيَجْلِسْ فَإِذَا اسْتَتَمَّ قَائِمًا فَلاَ يَجْلِسْ وَيَسْجُدْ سَجْدَتَىِ السَّهْوِ " .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ১২৩৬
আন্তর্জাতিক নং: ১২৩৬
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ (ﷺ)-এর তাঁর কোন উম্মতের পেছনে সালাত আদায় প্রসঙ্গে
১২৩৬। মুহাম্মাদ ইবন মুসান্না (রাহঃ)........মুগীরা ইবন শু'বা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একবার রাসূলুল্লাহ্ (ﷺ) চলার পথে পেছনে পড়লেন। আর আমরাও কাওমের কাছে এসে পৌঁছলাম। তাদের নিয়ে 'আব্দুর রহমান ইবন 'আওফ (রাযিঃ) এক রাক'আত সালাত আদায় করলেন। তিনি যখন নবী (ﷺ)-এর উপস্থিতি অনুভব করলেন, তখন পিছু হটতে উদ্যত হলেন। নবী (ﷺ) তাঁকে ইশারায় সালাত পূরা করতে বললেন। তিনি বললেনঃ তুমি উত্তম কাজ করেছ, আর এরূপই করবে।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَا جَاءَ فِي صَلَاةِ رَسُولِ اللهِ ﷺ خَلْفَ رَجُلٍ مِنْ أُمَّتِهِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ حُمَيْدٍ، عَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ حَمْزَةَ بْنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، عَنْ أَبِيهِ، قَالَ تَخَلَّفَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَانْتَهَيْنَا إِلَى الْقَوْمِ وَقَدْ صَلَّى بِهِمْ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ رَكْعَةً فَلَمَّا أَحَسَّ بِالنَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ ذَهَبَ يَتَأَخَّرُ فَأَوْمَأَ إِلَيْهِ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ أَنْ يُتِمَّ الصَّلاَةَ قَالَ " وَقَدْ أَحْسَنْتَ كَذَلِكَ فَافْعَلْ " .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ১৪১৯
আন্তর্জাতিক নং: ১৪১৯
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ সালাতে কিয়াম দীর্ঘ করা প্রসঙ্গে
১৪১৯। হিশাম ইবন 'আম্মার (রাহঃ) ……. মুগীরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে সালাত আদায় করেন যে, তাঁর উভয় পা ফুলে যেত। তখন বলা হলোঃ ইয়া রাসূলাল্লাহ্! আল্লাহ্ তো আপনার আগের পরের সমস্ত ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে দিয়েছেন। তিনি বললেনঃ আমি কি শোকর গুযার বান্দা হব না?
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَا جَاءَ فِي طُولِ الْقِيَامِ فِي الصَّلَاةِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ زِيَادِ بْنِ عِلاَقَةَ، سَمِعَ الْمُغِيرَةَ، يَقُولُ قَامَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ حَتَّى تَوَرَّمَتْ قَدَمَاهُ . فَقِيلَ يَا رَسُولَ اللَّهِ قَدْ غَفَرَ اللَّهُ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ . قَالَ " أَفَلاَ أَكُونُ عَبْدًا شَكُورًا " .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ১৪২৮
আন্তর্জাতিক নং: ১৪২৮
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ ফরয সালাতের স্থানে নফল আদায় করা প্রসঙ্গে
১৪২৮। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া (রাহঃ)...... মুগীরা ইবন ইবন শু’বা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ইমাম যে স্থানে ফরয সালাত আদায় করে, সে স্থান থেকে একটু না সরে সে যেন (নফল) সালাত আদায় না করে।
কাসীর ইবন 'উবায়দ হিমসী (রাহঃ)... মুগীরা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেন।
কাসীর ইবন 'উবায়দ হিমসী (রাহঃ)... মুগীরা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেন।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَا جَاءَ فِي صَلَاةُ النَّافِلَةِ حَيْثُ تُصَلَّى الْمَكْتُوبَةُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، عَنْ عُثْمَانَ بْنِ عَطَاءٍ، عَنْ أَبِيهِ، عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، . أَنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " لاَ يُصَلِّي الإِمَامُ فِي مُقَامِهِ الَّذِي صَلَّى فِيهِ الْمَكْتُوبَةَ حَتَّى يَتَنَحَّى عَنْهُ " .
حَدَّثَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ الْحِمْصِيُّ، حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ التَّمِيمِيِّ، عَنْ عُثْمَانَ بْنِ عَطَاءٍ، عَنْ أَبِيهِ، عَنِ الْمُغِيرَةِ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ نَحْوَهُ .
حَدَّثَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ الْحِمْصِيُّ، حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ التَّمِيمِيِّ، عَنْ عُثْمَانَ بْنِ عَطَاءٍ، عَنْ أَبِيهِ، عَنِ الْمُغِيرَةِ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ نَحْوَهُ .