সুনানে নাসায়ী
হাদীস নং: ৫৩৮৮
আন্তর্জাতিক নং: ৫৩৮৮
আদালত - বিচারকের নীতিমালা সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ নারীদেরকে শাসক নিযুক্ত করা নিষেধ
৫৩৮৭. মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ তাআলা আমাকে এমন এক কথার দ্বারা রক্ষা করেছেন, যা আমি রাসূলুল্লাহ্ (ﷺ) হতে শ্রবণ করেছি। ইরানের বাদশাহ কিসরার মৃত্যু হলে রাসূলুল্লাহ্ (ﷺ) জিজ্ঞাসা করলেনঃ এখন তারা কাকে শাসক নিযুক্ত করেছে? তারা বললোঃ তার কন্যাকে। তিনি বললেনঃ যে জাতি নিজেদের শাসক একজন নারীকে সাব্যস্ত করে নেয়, তারা কখনো সফল হয় না।
كتاب آداب القضاة
النَّهْيُ عَنْ اسْتِعْمَالِ النِّسَاءِ فِي الْحُكْمِ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ قَالَ حَدَّثَنَا حُمَيْدٌ عَنْ الْحَسَنِ عَنْ أَبِي بَكْرَةَ قَالَ عَصَمَنِي اللَّهُ بِشَيْءٍ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا هَلَكَ كِسْرَى قَالَ مَنْ اسْتَخْلَفُوا قَالُوا بِنْتَهُ قَالَ لَنْ يُفْلِحَ قَوْمٌ وَلَّوْا أَمْرَهُمْ امْرَأَةً
সুনানে নাসায়ী
হাদীস নং: ৫৪০৬
আন্তর্জাতিক নং: ৫৪০৬
আদালত - বিচারকের নীতিমালা সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ মীমাংসাকারীর জন্য যা পরিত্যাজ্য
৫৪০৫. কুতায়বা (রাহঃ) ......... আব্দুর রহমান ইবনে আবু বাকরা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার পিতা আমার দ্বারা সিজিস্তানের বিচারপতি উবায়দুল্লাহ ইবনে আবু বাকরাকে লিখে পাঠান যে, তুমি রাগান্বিত অবস্থায় দুই ব্যক্তির মধ্যে মীমাংসা করবে না। কেননা আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ তোমাদের মধ্যে কেউ যেন রাগান্বিত অবস্থায় দুই ব্যক্তির মধ্যে মীমাংসা না করে।
كتاب آداب القضاة
ذِكْرُ مَا يَنْبَغِي لِلْحَاكِمِ أَنْ يَجْتَنِبَهُ
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ قَالَ كَتَبَ أَبِي وَكَتَبْتُ لَهُ إِلَى عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرَةَ وَهُوَ قَاضِي سِجِسْتَانَ أَنْ لَا تَحْكُمَ بَيْنَ اثْنَيْنِ وَأَنْتَ غَضْبَانُ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَحْكُمْ أَحَدٌ بَيْنَ اثْنَيْنِ وَهُوَ غَضْبَانُ
সুনানে নাসায়ী
হাদীস নং: ৫৪২১
আন্তর্জাতিক নং: ৫৪২১
আদালত - বিচারকের নীতিমালা সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ এক আদেশে দু’টি মীমাংসা করা নিষেধ
৫৪২০. হুসাইন ইবনে মনসুর ইবনে জাফার (রাহঃ) ......... আবু বাকরা (রাযিঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ কেউ যেন দুই মোকদ্দমার মীমাংসা এক ফয়সালায় না করে। আর কোন ব্যক্তি যেন রাগান্বিত অবস্থায় দুই ব্যক্তির মধ্যে মীমাংসা না করে।
كتاب آداب القضاة
النَّهْيُ عَنْ أَنْ يَقْضِيَ فِي قَضَاءٍ بِقَضَاءَيْنِ
أَخْبَرَنَا الْحُسَيْنُ بْنُ مَنْصُورِ بْنِ جَعْفَرٍ قَالَ حَدَّثَنَا مُبَشِّرُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ حُسَيْنٍ عَنْ جَعْفَرِ بْنِ إِيَاسٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ وَكَانَ عَامِلًا عَلَى سِجِسْتَانَ قَالَ كَتَبَ إِلَيَّ أَبُو بَكْرَةَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَقْضِيَنَّ أَحَدٌ فِي قَضَاءٍ بِقَضَاءَيْنِ وَلَا يَقْضِي أَحَدٌ بَيْنَ خَصْمَيْنِ وَهُوَ غَضْبَانُ
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ২৩৩
আন্তর্জাতিক নং: ২৩৩
ভূমিকা অধ্যায় (ইত্তেবায়ে সুন্নাহ,ইলম ও সাহাবা রাঃ এর মর্যাদা সংশ্লিষ্ট)
পরিচ্ছেদঃ ইলমের প্রচার ও প্রসার করা
২৩৩। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) …… আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) কুরবানীর দিন খুতবা দিলেন। তখন তিনি বললেনঃ উপস্থিত ব্যক্তিরা যেন অনুপস্থিত ব্যক্তিদের কাছে (আমার বাণী) পৌছিয়ে দেয়। কেননা এমন অনেক লোক আছে, যাদের কাছে (আমার বাণী) পৌছানো হলে, শ্রোতাদের চাইতে তারা অধিকতর সংরক্ষণকারী হবে।
أبواب السنة أو افتتاح الكتاب في الإيمان وفضائل الصحابة والعلم
بَاب مَنْ بَلَّغَ عِلْمًا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، - أَمْلاَهُ عَلَيْنَا - حَدَّثَنَا قُرَّةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِيرِينَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، وَعَنْ رَجُلٍ، آخَرَ هُوَ أَفْضَلُ فِي نَفْسِي مِنْ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي بَكْرَةَ قَالَ خَطَبَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَوْمَ النَّحْرِ فَقَالَ " لِيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ فَإِنَّهُ رُبَّ مُبَلَّغٍ يُبَلَّغُهُ أَوْعَى لَهُ مِنْ سَامِعٍ " .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ২৭৪
আন্তর্জাতিক নং: ২৭৪
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ পবিত্রতা ছাড়া আল্লাহ সালাত কবূল করেন না
২৭৪। মুহাম্মাদ ইবন 'আকীল (রাহঃ).......আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ পবিত্রতা ছাড়া সালাত কবুল করেন না এবং হারাম মালের সদকা কলুল করেন না।
أبواب الطهارة وسننها
بَاب لَا يَقْبَلُ اللهُ صَلَاةً بِغَيْرِ طُهُورٍ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَقِيلٍ، حَدَّثَنَا الْخَلِيلُ بْنُ زَكَرِيَّا، حَدَّثَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " لاَ يَقْبَلُ اللَّهُ صَلاَةً بِغَيْرِ طُهُورٍ وَلاَ صَدَقَةً مِنْ غُلُولٍ " .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ৩৪৯
আন্তর্জাতিক নং: ৩৪৯
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ পেশাব করার সময় সাবধানতা অবলম্বন করা
৩৪৯। আবু বকর ইবন আবু শায়বা (রাযিঃ) ......... আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা নবী (ﷺ) দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি বললেনঃ নিশ্চয়ই এই দুই ব্যক্তিকে শাস্তি দেয়া হচ্ছে এবং এদের কোন কঠিন কাজের জন্য শাস্তি দেওয়া হচ্ছে না। এদের একজনকে পেশাবের (অসতর্কভার জন্য) কারণে শাস্তি দেওয়া হচ্ছে এবং অপর বক্তিকে পরনিন্দার কারণে শাস্তি দেওয়া হচ্ছে।
أبواب الطهارة وسننها
بَاب التَّشْدِيدِ فِي الْبَوْلِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الأَسْوَدُ بْنُ شَيْبَانَ، حَدَّثَنِي بَحْرُ بْنُ مَرَّارٍ، عَنْ جَدِّهِ أَبِي بَكْرَةَ، قَالَ مَرَّ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ بِقَبْرَيْنِ فَقَالَ " إِنَّهُمَا لَيُعَذَّبَانِ وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ أَمَّا أَحَدُهُمَا فَيُعَذَّبُ فِي الْبَوْلِ وَأَمَّا الآخَرُ فَيُعَذَّبُ فِي الْغِيبَةِ " .
বর্ণনাকারী:
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ৫৫৬
আন্তর্জাতিক নং: ৫৫৬
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ মুকীম ও মুসাফিরের জন্য মাসেহ করার সময়সীমা প্রসঙ্গে
৫৫৬। মুহাম্মাদ ইবন বাশশার ও বিশর ইবন হিলাল সাওয়াফ (রাহঃ) …..আবু বাকরা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি মুসাফিরকে উযূ করে মোজা পরিধানের পর উযূ ভঙ্গ হলে, তিন দিন তিন রাত মোজার উপর মাসেহ করার অনুমতি দিয়েছেন। আর মুকীমের জন্য এক দিন এক রাতের (অনুমতি দিয়েছেন)।
أبواب الطهارة وسننها
بَاب مَا جَاءَ فِي التَّوْقِيتِ فِي الْمَسْحِ لِلْمُقِيمِ وَالْمُسَافِرِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَبِشْرُ بْنُ هِلاَلٍ الصَّوَّافُ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْمَجِيدِ، قَالَ حَدَّثَنَا الْمُهَاجِرُ أَبُو مَخْلَدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ أَنَّهُ رَخَّصَ لِلْمُسَافِرِ إِذَا تَوَضَّأَ وَلَبِسَ خُفَّيْهِ ثُمَّ أَحْدَثَ وُضُوءًا أَنْ يَمْسَحَ ثَلاَثَةَ أَيَّامٍ وَلَيَالِيَهُنَّ وَلِلْمُقِيمِ يَوْمًا وَلَيْلَةً " .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ১৩৯৪
আন্তর্জাতিক নং: ১৩৯৪
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ সালাত ও শোকরানা সিজদা প্রসঙ্গে
১৩৯৪। 'আব্দা ইবন 'আব্দুল্লাহ খুযা'য়ী ও আহমদ ইবন ইউসুফ সুলামী (রাহঃ)........ আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ)-এর নিকট যখন এমন কোন খবর আসতো, যা তাঁকে খুশী করতো বা যাতে তিনি খুশী হতেন; তখন তিনি মহান আল্লাহর শোকর হিসাবে সিজদা করতেন।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَا جَاءَ فِي الصَّلَاةِ وَالسَّجْدَةِ عِنْدَ الشُّكْرِ
حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ الْخُزَاعِيُّ، وَأَحْمَدُ بْنُ يُوسُفَ السُّلَمِيُّ، قَالاَ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ بَكَّارِ بْنِ عَبْدِ الْعَزِيزِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي بَكْرَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ إِذَا أَتَاهُ أَمْرٌ يَسُرُّهُ أَوْ يُسَرُّ بِهِ خَرَّ سَاجِدًا شُكْرًا لِلَّهِ تَبَارَكَ وَتَعَالَى .
বর্ণনাকারী:
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ১৬৫৯
আন্তর্জাতিক নং: ১৬৫৯
রোযা ও ই'তিকাফের অধ্যায়
পরিচ্ছেদঃ ঈদের দুই মাস প্রসঙ্গে
১৬৫৯। হুমায়দ ইব্ন মাস'আদা (রাহঃ)....আবু বাকরা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ ঈদের দুই মাস রামাযান এবং যুলহাজ্ব, (সাধারণতঃ ) একই বছরে কম (উনত্রিশ দিনে) হয় না।
أبواب الصيام
بَاب مَا جَاءَ فِي شَهْرَيْ الْعِيدِ
حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ عَنْ أَبِيهِ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ شَهْرَا عِيدٍ لَا يَنْقُصَانِ رَمَضَانُ وَذُو الْحِجَّةِ
বর্ণনাকারী:
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ২৩১৬
আন্তর্জাতিক নং: ২৩১৬
রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
পরিচ্ছেদঃ বিচারক রাগান্বিত অবস্থায় বিচার করবে না
২৩১৬। হিশাম ইবন 'আম্মার মুহাম্মাদ ইবন 'আব্দুল্লাহ ইবন ইয়াজিদ আহমাদ ইবন ছাবিত জাহদার (রাহঃ)....আবু বকরা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কাযী রাগান্বিত অবস্থায় দু'জনের মধ্যে বিচার করবে না। রাবী হিশাম (রাহঃ) তার হাদীসে বলেনঃ বিচারকের জন্য রাগান্বিত অবস্থায় দু'জনের মধ্যে বিচার করা উচিত নয়।
أبواب الأحكام
بَاب لَا يَحْكُمُ الْحَاكِمُ وَهُوَ غَضْبَانُ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، وَأَحْمَدُ بْنُ ثَابِتٍ الْجَحْدَرِيُّ، قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، أَنَّهُ سَمِعَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَقْضِي الْقَاضِي بَيْنَ اثْنَيْنِ وَهُوَ غَضْبَانُ " . قَالَ هِشَامٌ لاَ يَنْبَغِي لِلْحَاكِمِ أَنْ يَقْضِيَ بَيْنَ اثْنَيْنِ وَهُوَ غَضْبَانُ .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ২৬৬৮
আন্তর্জাতিক নং: ২৬৬৮
নিহতের রক্তপণ সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ তরবারী দ্বারা কতল করা ব্যতীত কিসাস ওয়াজিব হবে না
২৬৬৮। ইবরাহীম ইবন মুসতামির (রাহঃ).... আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তরবারী দ্বারা কতল করা ব্যতীত কিসাস ওয়াজিব হবে না।
أبواب الديات
بَاب لَا قَوَدَ إِلَّا بِالسَّيْفِ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُسْتَمِرِّ، حَدَّثَنَا الْحُرُّ بْنُ مَالِكٍ الْعَنْبَرِيُّ، حَدَّثَنَا مُبَارَكُ بْنُ فَضَالَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ قَوَدَ إِلاَّ بِالسَّيْفِ " .
বর্ণনাকারী:
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ৩৭৪৪
আন্তর্জাতিক নং: ৩৭৪৪
আদব - শিষ্টাচারের অধ্যায়
পরিচ্ছেদঃ প্রশংসা করা
৩৭৪৪। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ) ...... আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে একজন অন্য একজনের প্রশংসার করলো, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমার জন্য আফসোস! তুমি তোমার সাথীর গলা কাটলে ! একথা কয়েকবার বললেন, অতঃপর তিনি বললেনঃ তোমাদের কেউ যদি তার ভাইয়ের প্রশংসা করতে চায়, তবে সে যেন বলেঃ আমার এরূপ ধারণা । আমি আল্লাহর কাছে কারো সাফাই গাইতে পারি না।
كتاب الأدب
بَاب الْمَدْحِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا شَبَابَةُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، قَالَ مَدَحَ رَجُلٌ رَجُلاً عِنْدَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " وَيْحَكَ قَطَعْتَ عُنُقَ صَاحِبِكَ " . مِرَارًا ثُمَّ قَالَ " إِنْ كَانَ أَحَدُكُمْ مَادِحًا أَخَاهُ فَلْيَقُلْ أَحْسِبُهُ وَلاَ أُزَكِّي عَلَى اللَّهِ أَحَدًا " .
বর্ণনাকারী:
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ৩৯৬৫
আন্তর্জাতিক নং: ৩৯৬৫
ফিতনাসমূহ ও কিয়ামতপূর্ব আলামতের বর্ণনা
পরিচ্ছেদঃ যখন দুইজন মুসলমান পরস্পরে অস্ত্রধারণ করবে
৩৯৬৫। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ)..... আবু বাকরা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, দুইজন মুসলমানের একজন তার ভাই এর বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করলে, তারা উভয়ই জাহান্নামের কিনারায় উপনীত হবে। অতঃপর তাদের একজন তার সাথীকে কতল করলে, তারা একত্রে জাহান্নামে দাখিল হবে।
كتاب الفتن
بَاب إِذَا الْتَقَى الْمُسْلِمَانِ بِسَيْفَيْهِمَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ أَبِي بَكْرَةَ، عَنِ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " إِذَا الْمُسْلِمَانِ حَمَلَ أَحَدُهُمَا عَلَى أَخِيهِ السِّلاَحَ فَهُمَا عَلَى جُرُفِ جَهَنَّمَ فَإِذَا قَتَلَ أَحَدُهُمَا صَاحِبَهُ دَخَلاَهَا جَمِيعًا " .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ৪১৮৪
আন্তর্জাতিক নং: ৪১৮৪
যুহদ-দুনিয়ার প্রতি অনাসক্তির বর্ণনা
পরিচ্ছেদঃ লজ্জাশীলতা
৪১৮৪। ইসমাঈল ইবন মুসা (রাহঃ) ......... আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ লজ্জাশীলতা ঈমানের অঙ্গ, আর ঈমান অবস্থান করবে জান্নাতে। পক্ষান্তরে, অশ্লীলতাই অত্যাচার (যুলুম), আর অত্যাচার থাকবে জাহান্নামে।
كتاب الزهد
بَاب الْحَيَاءِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُوسَى، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ مَنْصُورٍ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " الْحَيَاءُ مِنَ الإِيمَانِ وَالإِيمَانُ فِي الْجَنَّةِ وَالْبَذَاءُ مِنَ الْجَفَاءِ وَالْجَفَاءُ فِي النَّارِ " .
সুনানে ইবনে মাজা
হাদীস নং: ৪২১১
আন্তর্জাতিক নং: ৪২১১
যুহদ-দুনিয়ার প্রতি অনাসক্তির বর্ণনা
পরিচ্ছেদঃ বিদ্রোহ
৪২১১। হুসাইন ইব্ন হাসান মারওয়াযী (রাহঃ)...... আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বিদ্রোহ ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ব্যতীত এমন কোন গুরুতর পাপ নেই, যার ফলে আখিরাতের শাস্তি জমা করে রাখার সাথে সাথে আল্লাহ তা'আলা দুনিয়াতে ও সেই অপরাধীকে তড়িঘড়ি শাস্তির ফয়সালা করে থাকেন।
كتاب الزهد
بَاب الْبَغْيِ
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ الْحَسَنِ الْمَرْوَزِيُّ، أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، وَابْنُ، عُلَيَّةَ عَنْ عُيَيْنَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " مَا مِنْ ذَنْبٍ أَجْدَرُ أَنْ يُعَجِّلَ اللَّهُ لِصَاحِبِهِ الْعُقُوبَةَ فِي الدُّنْيَا مَعَ مَا يَدَّخِرُ لَهُ فِي الآخِرَةِ - مِنَ الْبَغْىِ وَقَطِيعَةِ الرَّحِمِ " .
বর্ণনাকারী:
শামাঈলে তিরমিযী
হাদীস নং: ১৩১
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ্ -এর বালিশে হেলান দেওয়া
১৩১।হুমায়দ ইবন মাস’আদা (রাহঃ)... ’আব্দুর রহমান ইবন আবু বকর (রাযিঃ) তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ বলেছেনঃ আমি কি তোমাদেরকে কবীরা গুনাহ বলব না? তাঁরা (সাহাবায়ে কিরাম) বললেন, জি, হ্যাঁ ইয়া রাসূলাল্লাহ্! তিনি বললেনঃ আল্লাহর সাথে শরীক স্থাপন করা, পিতামাতার অবাধ্য হওয়া। তিনি (রাবী) বলেন, হাদীস বর্ণনার সময় তিনি বালিশে হলান দেওয়া অবস্থায় ছিলেন। এরপর তিনি সোজা হয়ে বসলেন এবং বললেন, আর মিথ্যা সাক্ষ্য প্রদানকরা অথবা মিথ্যা বলা। তিনি (রাবী) বলেন, রাসূলুল্লাহ্ ﷺ তা বারংবার বলতে থাকেন। এমনকি আমরা মনে মনে বলতে লাগলাম, ’আহ, তিনি যদি চুপ করতেন!
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ قَالَ : حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ قَالَ : حَدَّثَنَا الْجُرَيْرِيُّ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ ، عَنْ أَبِيهِ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَلاَ أُحَدِّثُكُمْ بِأَكْبَرِ الْكَبَائِرِ ؟ قَالُوا : بَلَى يَا رَسُولَ اللَّهِ . قَالَ : الإِشْرَاكُ بِاللَّهِ ، وَعُقُوقُ الْوَالِدَيْنِ . قَالَ : وَجَلَسَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ مُتَّكِئًا قَالَ : وَشَهَادَةُ الزُّورِ ، أَوْ قَوْلُ الزُّورِ قَالَ : فَمَا زَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُهَا حَتَّى قُلْنَا : لَيْتَهُ سَكَتَ.
ত্বহাবী শরীফ
হাদীস নং: ৫১৯
পবিত্রতা অর্জনের অধ্যায়
পরিচ্ছেদঃ অনুচ্ছেদঃ চামড়ার মোজায় মাসেহ করার মেয়াদ মুকীম এবং মুসাফিরের ক্ষেত্রে
৫১৯. আবু বাকরা (র.) ..... আব্দুর রহমান ইব্ন আবী বাকরা (র.) তাঁর পিতা (রা.) সূত্রে নবী থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে তিনি এটা বৃদ্ধি করেছেন “যখন তুমি তা তাহারাত বা পবিত্রতার উপর পরিধান করবে।"
كتاب الطهارة
باب المسح على الخفين كم وقته للمقيم والمسافر
519 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا إِبْرَاهِيمُ بْنُ أَبِي الْوَزِيرِ، قَالَ: ثنا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، عَنْ مُهَاجِرٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ وَزَادَ «إِذَا لَبِسْتَهُمَا عَلَى طَهَارَةٍ»
বর্ণনাকারী:
ত্বহাবী শরীফ
হাদীস নং: ১৯৩৭
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ সূর্যগ্রহণের সালাত কিরূপ
১৯৩৭। ইবন মারযূক (রাহঃ) ….. আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণনা করেন, তিনি বলেনঃ (একবার) রাসূলু্লাহ্ (ﷺ) -এর যুগে সূর্যগ্রহণ হয়েছিল। ফলে তিনি দু'রাক'আত সালাত আদায় করেছেন।
كتاب الصلاة
1937 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ عَامِرٍ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ: «انْكَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى رَكْعَتَيْنِ»
বর্ণনাকারী:
ত্বহাবী শরীফ
হাদীস নং: ১৯৩৮
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ সূর্যগ্রহণের সালাত কিরূপ
১৯৩৮। আলী ইবন মাবাদ (রাহঃ) ..... আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট ছিলাম তারপর সূর্যগ্রহণ হল। ফলে তিনি মসজিদের দিকে রওয়ানা হলেন। তাড়াহুড়ার কারণে তিনি চাদর টেনে-হেঁচড়ে যাচ্ছিলেন। লোকজন দ্রুত তাঁর নিকট সমবেত হল। তারপর তিনি সালাত আদায় করলেন, যেমনিভাবে তোমরা সালাত আদায় করে থাক।
كتاب الصلاة
1938 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا الْمُعَلَّى بْنُ مَنْصُورٍ، قَالَ: ثنا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالَ: ثنا يُونُسُ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ: «كُنَّا عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَسَفَتِ الشَّمْسُ فَقَامَ إِلَى الْمَسْجِدِ يَجُرُّ رِدَاءَهُ مِنَ الْعَجَلَةِ وَثَابَ النَّاسُ إِلَيْهِ فَصَلَّى كَمَا تُصَلُّونَ»
বর্ণনাকারী:
ত্বহাবী শরীফ
হাদীস নং: ১৯৩৯
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ সূর্যগ্রহণের সালাত কিরূপ
১৯৩৯। সালিহ ইবন আব্দুর রহমান (রাহঃ) আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর যামানায় চন্দ্ৰ অথবা সূর্যগ্রহণ হয়েছিল। ফলে তিনি বললেনঃ চন্দ্র-সূর্য আল্লাহ্ তা'আলার নিদর্শনাবলী থেকে দু'টি নিদর্শন। এ দুটো কারো হায়াত (জন্ম) মউতের কারণে হয় না। অতএব যখন এমনটি হবে তখন সালাত আদায় করবে, যতক্ষণ না সূর্য আলোকোজ্জ্বল হয়।
كتاب الصلاة
1939 - حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: ثنا هُشَيْمٌ، قَالَ: أنا يُونُسُ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ " أَنَّ الشَّمْسَ، أَوِ الْقَمَرَ انْكَسَفَتْ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللهِ، وَإِنَّهُمَا لَا يَكْسِفَانِ لِمَوْتِ أَحَدٍ مِنَ النَّاسِ وَلَا لِحَيَاتِهِ , فَإِذَا كَانَ ذَلِكَ فَصَلُّوا حَتَّى تَنْجَلِيَ»