হযরত-আবু-বাকরা-(রাঃ)

বর্ণিত হাদীস - ১৪৭ টি

সকল রাবী একত্রে দেখুন

জামে' তিরমিযী

হাদীস নং: ১৫৭৮
আন্তর্জাতিক নং: ১৫৭৮
নবীজী ﷺ থেকে বর্ণিত জিহাদের বিধানাবলী
পরিচ্ছেদঃ শুকরানা সিজদা।
১৫৮৪। মুহাম্মাদ ইবনুল মুছান্না (রাহঃ) ......... আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণিত যে, একবার নবী (ﷺ) এর কাছে এমন একটি খবর এল যাতে তিনি খুশী হলেন, তখন তিনি সিজদায় লুটিয়ে পড়লেন।

এ হাদীসটি হাসান-গারীব। বাক্কার ইবনে আব্দুল আযীযের হাদীস হিসাবে এই সূত্র ছাড়া হাদীসটি সম্পর্কে আমাদের কিছু জানা নেই। অধিকাংশ আলিম এতদনুসারে আমল করেছেন। তাঁরা সিজদা-এ- শুকর জায়েয বলে মনে করেন।
أبواب السير عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي سَجْدَةِ الشُّكْرِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، حَدَّثَنَا بَكَّارُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي بَكْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَتَاهُ أَمْرٌ فَسُرَّ بِهِ فَخَرَّ لِلَّهِ سَاجِدًا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ بَكَّارِ بْنِ عَبْدِ الْعَزِيزِ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ رَأَوْا سَجْدَةَ الشُّكْرِ . وَبَكَّارُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي بَكْرَةَ مُقَارِبُ الْحَدِيثِ .

জামে' তিরমিযী

হাদীস নং: ১৯০১
আন্তর্জাতিক নং: ১৯০১
সুন্দর ব্যবহার ও আত্নীয়তার সম্পর্ক রক্ষার অধ্যায়
পরিচ্ছেদঃ পিতা মাতার নাফরমানী।
১৯০৭। হুমায়দ ইবনে মাসআদা (রাহঃ) ......... আব্দুর রহমান আবু বাকরা তার পিতা আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সবচেয়ে বড় কবীরা গুনাহগুলো সম্পর্কে তোমাদের কি বলব না? সাহাবীগণ বললেন, হ্যাঁ, অবশ্যই বলুন, ইয়া রাসূলাল্লাহ! তিনি বললেন, আল্লাহর সঙ্গে শরীক করা, পিতা-মাতার নাফরমানী করা। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) হেলান দিয়ে বসা অবস্থায় ছিলেন। কিন্তু তিনি সোজা হয়ে বসে গেলেন এবং বললেন, আর হল মিথ্যা সাক্ষ্য প্রদান কিংবা তিনি বলেছেন, মিথ্যা উক্তি। তিনি এটিকে বারবার এমনভাবে বলতে লাগলেন যে, আমরা ভাবছিলাম, আহা, তিনি যদি চুপ করতেন! বুখারী, মুসলিম

এ বিষয়ে আবু সাঈদ (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এ হাদীসটি হাসান-সহীহ। আবু বাকরা (রাযিঃ)-এর নাম হল নুফায় ইবনুল-হারিছ।
أبواب البر والصلة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي عُقُوقِ الْوَالِدَيْنِ
حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا الْجُرَيْرِيُّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَلاَ أُحَدِّثُكُمْ بِأَكْبَرِ الْكَبَائِرِ " . قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ . قَالَ " الإِشْرَاكُ بِاللَّهِ وَعُقُوقُ الْوَالِدَيْنِ " . قَالَ وَجَلَسَ وَكَانَ مُتَّكِئًا فَقَالَ " وَشَهَادَةُ الزُّورِ أَوْ قَوْلُ الزُّورِ " . فَمَا زَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُهَا حَتَّى قُلْنَا لَيْتَهُ سَكَتَ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي سَعِيدٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو بَكْرَةَ اسْمُهُ نُفَيْعُ بْنُ الْحَارِثِ .

জামে' তিরমিযী

হাদীস নং: ২২২৪
আন্তর্জাতিক নং: ২২২৪
ফিতনাসমূহ ও কিয়ামতের বিবরণ
পরিচ্ছেদঃ শিরোনামবিহীন পরিচ্ছেদ।
২২২৭. বুনদার (রাহঃ) ...... যিয়াদ ইবনে কুসায়ব আদওয়ী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলে, আমি ইবনে আমীরের মিম্বরের নীচে আবু বাকরা (রাযিঃ)-এর সঙ্গে বসেছিলাম। তিনি খুতবা দিচ্ছিলেন। তার পরনে ছিল হালকা পাতলা ধরণের পোশাক। তখন আবু বিলাল (রাহঃ) আমাকে বললেনঃ আমাদের আমীরের দিকে চেয়ে দেখ, ফাসিকদের অনুরূপ পোশাক পরেছেন। আবু বাকরা (রাযিঃ) বললেনঃ চুপ কর, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি যমীনে আল্লাহর নিযুক্ত সুলতানকে অপমান করবে আল্লাহ তাআলা তাকে লাঞ্চিত করবেন।
أبواب الفتن عن رسول الله صلى الله عليه وسلم
باب
حَدَّثَنَا بُنْدَارٌ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مِهْرَانَ، عَنْ سَعْدِ بْنِ أَوْسٍ، عَنْ زِيَادِ بْنِ كُسَيْبٍ الْعَدَوِيِّ، قَالَ كُنْتُ مَعَ أَبِي بَكْرَةَ تَحْتَ مِنْبَرِ ابْنِ عَامِرٍ وَهُوَ يَخْطُبُ وَعَلَيْهِ ثِيَابٌ رِقَاقٌ فَقَالَ أَبُو بِلاَلٍ انْظُرُوا إِلَى أَمِيرِنَا يَلْبَسُ ثِيَابَ الْفُسَّاقِ . فَقَالَ أَبُو بَكْرَةَ اسْكُتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " مَنْ أَهَانَ سُلْطَانَ اللَّهِ فِي الأَرْضِ أَهَانَهُ اللَّهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ .

জামে' তিরমিযী

হাদীস নং: ২২৪৮
আন্তর্জাতিক নং: ২২৪৮
ফিতনাসমূহ ও কিয়ামতের বিবরণ
পরিচ্ছেদঃ ইবনে সাইয়্যাদ প্রসঙ্গে বর্ণনা।
২২৫১. আব্দুল্লাহ ইবনে মুআবিয়া জুমাহী (রাহঃ) ..... আব্দুর রহমান ইবনে আবু বাকরা তার পিতা আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ দাজ্জালের পিতা-মাতা ত্রিশ বছর পর্যন্ত অপেক্ষা করবে তাদের কোন সন্তান হবে না। পরে তাদের এক কানা শিশুর জন্ম হবে। যা হবে সবচেয়ে ক্ষতিকর এবং অত্যন্ত অনুপোকারী। তার চোখ তো হবে নিদ্রিত কিন্তু অন্তর হবে না।

এরপর নবী (ﷺ) তার পিতা-মাতার বিবরণ দিলেন। বললেনঃ তার পিতা হবে লম্বা, পাতলা গড়নের। তার নাকটা যেন পাখির ঠোট। তার মা হবে স্থুলকায়, সুদীর্ঘ স্তন বিশিষ্টা মহিলা।

আবু বাকরা (রাযিঃ) বলেনঃ মদীনায় ইয়াহুদীদের একটি সন্তানের কথা শুনে আমি এবং যুবাইর ইবনে আওয়াম সেখানে গেলাম। আমরা তার পিতা-মাতার কাছে গিয়ে দেখলাম রাসূলুল্লাহ (ﷺ) যা বলেছিলেন এরা ঠিক তদ্রূপ। আমরা বললামঃ তোমাদের কোন সন্তান আছে কি? তারা বললঃ ত্রিশ বছর আমাদের কোন সন্তান হয় নাই। এরপর একটি কানা বাচ্চা হয়েছে। সে সবচেয়ে ক্ষতিকর এবং কম উপকারী। তার দুচোখ তো ঘুমায় কিন্তু তার অন্তর ঘুমায় না।

আবু বাকরা (রাযিঃ) বললেনঃ আমরা তাদের ওখান থেকে বের হয়ে এলাম। হঠাত দেখি বালকটি একটি চাঁদর লেপটে রোদে শুয়ে আছে আর বিড় বিড় করছে। সে তার মাথা থেকে কাপড় সরাল, বলল, তোমরা কি বলছ?

আমরা বললামঃ আমরা কি বলেছি তুমি শুনেছ নাকি?

সে বললঃ হ্যাঁ, আমার দু’চোখ ঘুমায়, আমার অন্তর ঘুমায় না।
أبواب الفتن عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَا جَاءَ فِي ذِكْرِ ابْنِ صَيَّادٍ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُعَاوِيَةَ الْجُمَحِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَمْكُثُ أَبُو الدَّجَّالِ وَأُمُّهُ ثَلاَثِينَ عَامًا لاَ يُولَدُ لَهُمَا وَلَدٌ ثُمَّ يُولَدُ لَهُمَا غُلاَمٌ أَعْوَرُ أَضَرُّ شَيْءٍ وَأَقَلُّهُ مَنْفَعَةً تَنَامُ عَيْنَاهُ وَلاَ يَنَامُ قَلْبُهُ " . ثُمَّ نَعَتَ لَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَبَوَيْهِ فَقَالَ " أَبُوهُ طِوَالٌ ضَرْبُ اللَّحْمِ كَأَنَّ أَنْفَهُ مِنْقَارٌ وَأُمُّهُ امْرَأَةٌ فَرْضَاخِيَّةٌ طَوِيلَةُ الْيَدَيْنِ " . فَقَالَ أَبُو بَكْرَةَ فَسَمِعْنَا بِمَوْلُودٍ فِي الْيَهُودِ بِالْمَدِينَةِ فَذَهَبْتُ أَنَا وَالزُّبَيْرُ بْنُ الْعَوَّامِ حَتَّى دَخَلْنَا عَلَى أَبَوَيْهِ فَإِذَا نَعْتُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِيهِمَا فَقُلْنَا هَلْ لَكُمَا وَلَدٌ فَقَالاَ مَكَثْنَا ثَلاَثِينَ عَامًا لاَ يُولَدُ لَنَا وَلَدٌ ثُمَّ وُلِدَ لَنَا غُلاَمٌ أَعْوَرُ أَضَرُّ شَيْءٍ وَأَقَلُّهُ مَنْفَعَةً تَنَامُ عَيْنَاهُ وَلاَ يَنَامُ قَلْبُهُ . قَالَ فَخَرَجْنَا مِنْ عِنْدِهِمَا فَإِذَا هُوَ مُنْجَدِلٌ فِي الشَّمْسِ فِي قَطِيفَةٍ لَهُ وَلَهُ هَمْهَمَةٌ فَكَشَفَ عَنْ رَأْسِهِ فَقَالَ مَا قُلْتُمَا قُلْنَا وَهَلْ سَمِعْتَ مَا قُلْنَا قَالَ نَعَمْ تَنَامُ عَيْنَاىَ وَلاَ يَنَامُ قَلْبِي . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ حَمَّادِ بْنِ سَلَمَةَ .

জামে' তিরমিযী

হাদীস নং: ২২৬২
আন্তর্জাতিক নং: ২২৬২
ফিতনাসমূহ ও কিয়ামতের বিবরণ
পরিচ্ছেদঃ শিরোনামবিহীন পরিচ্ছেদ।
২২৬৫. মুহাম্মাদ ইবনে মুছান্না (রাহঃ) ...... আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) থেকে এমন একটি বিষয় আমি শুনেছিলাম যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেছিলেন। কিসরা নিহত হওয়ার পর রাসূলুল্লাহ (ﷺ) লোকদের জিজ্ঞাসা করলেন যে, তারা কাকে উত্তরাধিকারী নিযুক্ত করেছে? লোকেরা বললঃ তার কন্যাকে। নবী (ﷺ) বললেনঃ যে সম্প্রদায় নারীকে কর্তৃত্বাধিকারী বানায় সে সম্প্রদায়ের কখনো কল্যাণ হতে পারে না।

এরপর আয়িশা (রাযিঃ) যখন (আলী (রাযিঃ) এর বিরুদ্ধে সেনাদল নিয়ে) বসরা আগমন করেন তখন রাসূলুল্লাহ (ﷺ)-এর ঐ বাণী স্মরণ করলাম। তারপর এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে (আলী (রাযিঃ)-এর বিরুদ্ধ করা থেকে) বাঁচিয়ে নিলেন।
أبواب الفتن عن رسول الله صلى الله عليه وسلم
باب
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا حُمَيْدٌ الطَّوِيلُ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ عَصَمَنِي اللَّهُ بِشَيْءٍ سَمِعْتُهُ مِنْ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا هَلَكَ كِسْرَى قَالَ " مَنِ اسْتَخْلَفُوا " . قَالُوا ابْنَتَهُ . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لَنْ يُفْلِحَ قَوْمٌ وَلَّوْا أَمْرَهُمُ امْرَأَةً " . قَالَ فَلَمَّا قَدِمَتْ عَائِشَةُ يَعْنِي الْبَصْرَةَ ذَكَرْتُ قَوْلَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَعَصَمَنِي اللَّهُ بِهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ .

জামে' তিরমিযী

হাদীস নং: ২২৮৭
আন্তর্জাতিক নং: ২২৮৭
স্বপ্ন ও তার ব্যাখ্যা সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ দাঁড়ি-পাল্লা এবং বালতি সম্পর্কে নবী (ﷺ) এর স্বপ্ন।
২২৯০. মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ...... আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণিত যে, একদিন নবী (ﷺ) বললেনঃ তোমাদের কেউ কোন স্বপ্ন দেখেছ কি? এক ব্যক্তি বললঃ আমি দেখেছি। দেখলাম, একটি দাঁড়ি-পাল্লা আসমান থেকে নেমে এসেছে। এতে আপনাকে আর আবু বকর (রাযিঃ)-কে ওজন করা হয়। এতে আবু বকরের চেয়ে আপনার ওজন হয় অধিক। আবু বকর ও উমর (রাযিঃ)-এর ওজন করা হয়। এতে উমরের চেয়ে আবু বকর (রাযিঃ)-এর ওজন হয় অধিক। এরপর উমর ও উসমানের ওজন করা হয় এতে উমরের ওজন হয় অধিক। এরপর দাঁড়ি-পাল্লা উঠিয়ে নেয়া হয়। তখন আমরা রাসূলুল্লাহ (ﷺ) এর চেহারায় উদ্বেগ লক্ষ্য করলাম।
أبواب الرؤيا عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَا جَاءَ فِي رُؤْيَا النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمِيزَانَ وَالدَّلْوَ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا الأَنْصَارِيُّ، حَدَّثَنَا أَشْعَثُ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ذَاتَ يَوْمٍ " مَنْ رَأَى مِنْكُمْ رُؤْيَا " . فَقَالَ رَجُلٌ أَنَا رَأَيْتُ كَأَنَّ مِيزَانًا نَزَلَ مِنَ السَّمَاءِ فَوُزِنْتَ أَنْتَ وَأَبُو بَكْرٍ فَرَجَحْتَ أَنْتَ بِأَبِي بَكْرٍ وَوُزِنَ أَبُو بَكْرٍ وَعُمَرُ فَرَجَحَ أَبُو بَكْرٍ وَوُزِنَ عُمَرُ وَعُثْمَانُ فَرَجَحَ عُمَرُ ثُمَّ رُفِعَ الْمِيزَانُ . فَرَأَيْنَا الْكَرَاهِيَةَ فِي وَجْهِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

জামে' তিরমিযী

হাদীস নং: ২৩০১
আন্তর্জাতিক নং: ২৩০১
সাক্ষ্য গ্রহন-প্রদান সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ মিথ্যা সাক্ষ্য প্রদান।
২৩০৪. হুমায়দ ইবনে মাসআদা (রাহঃ) ...... আব্দুর রহমান ইবনে আবু বাকরা তার পিতা আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের আমি সবচেয়ে বড় কবীরা গুনাহ সম্পর্কে অবহিত করব কি? সাহাবীরা বললেনঃ অবশ্যই ইয়া রাসূলাল্লাহ। তিনি বললেনঃ আল্লাহর সঙ্গে শরীক করা, পিতা-মাতার নাফরমানী করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া কিংবা বলেছেন মিথ্যা কথা বলা। আবু বাকরা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এতবার কথাটি বলতে থাকলেন যে, আমরা ভাবতে লাগলাম, তিনি যদি চুপ করতেন।
أبواب الشهادات عن رسول الله صلى الله عليه وسلم
بَابُ مَا جَاءَ فِي شَهَادَةِ الزُّورِ
حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " أَلاَ أُخْبِرُكُمْ بِأَكْبَرِ الْكَبَائِرِ " . قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ . قَالَ " الإِشْرَاكُ بِاللَّهِ وَعُقُوقُ الْوَالِدَيْنِ وَشَهَادَةُ الزُّورِ أَوْ قَوْلُ الزُّورِ " . قَالَ فَمَا زَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُهَا حَتَّى قُلْنَا لَيْتَهُ سَكَتَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو .

জামে' তিরমিযী

হাদীস নং: ২৩৩০
আন্তর্জাতিক নং: ২৩৩০
যুহদ-দুনিয়া বিমুখতার বর্ণনা
পরিচ্ছেদঃ এতদসম্পর্কে আরো একটি অনুচ্ছেদ।
২৩৩৩. আবু হাফস আমর ইবনে আলী (রাহঃ) ..... আব্দুর রহমান ইবনে আবু বাকরা তার পিতা আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণিত যে, জনৈক ব্যক্তি একবার বললঃ ইয়া রাসূলাল্লাহ, লোকদের মধ্যে সবচেয়ে ভাল কে? তিনি বললেনঃ যার জীবন হল দীর্ঘ এবং আমল হয় নেক। লোকটি বললঃ সবচেয়ে মন্দ লোক কে? তিনি বললেনঃ যার জীবন হল দীর্ঘ এবং আমল হয় খারাপ।
أبواب الزهد عن رسول الله صلى الله عليه وسلم
باب مِنْهُ
حَدَّثَنَا أَبُو حَفْصٍ، عَمْرُو بْنُ عَلِيٍّ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَجُلاً، قَالَ يَا رَسُولَ اللَّهِ أَىُّ النَّاسِ خَيْرٌ قَالَ " مَنْ طَالَ عُمُرُهُ وَحَسُنَ عَمَلُهُ " . قَالَ فَأَىُّ النَّاسِ شَرٌّ قَالَ " مَنْ طَالَ عُمُرُهُ وَسَاءَ عَمَلُهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

জামে' তিরমিযী

হাদীস নং: ২৫১১
আন্তর্জাতিক নং: ২৫১১
কিয়ামত-মৃত্যুপরবর্তী জগতের বিবরণ
পরিচ্ছেদঃ শিরোনামবিহীন পরিচ্ছেদ।
২৫১৩. আলী ইবনে হুজর (রাহঃ) ...... আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আখিরাতে শাস্তি সংরক্ষিত রাখার সাথে সাথে দুনিয়াতেও আল্লাহ তাআলা কর্তৃক শীঘ্রই শাস্তি প্রদানের জন্য ব্যভিচার ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মত আর কোন গুনাহ নাই।
أبواب صفة القيامة والرقائق والورع عن رسول الله صلى الله عليه وسلم
بَابٌ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ عُيَيْنَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا مِنْ ذَنْبٍ أَجْدَرُ أَنْ يُعَجِّلَ اللَّهُ لِصَاحِبِهِ الْعُقُوبَةَ فِي الدُّنْيَا مَعَ مَا يَدَّخِرُ لَهُ فِي الآخِرَةِ مِنَ الْبَغْىِ وَقَطِيعَةِ الرَّحِمِ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .

জামে' তিরমিযী

হাদীস নং: ৩০১৯
আন্তর্জাতিক নং: ৩০১৯
কুরআনের তাফসীর অধ্যায়
পরিচ্ছেদঃ সূরা আন-নিসা
৩০১৯. হুমায়দ ইবনে মাসআদা (রাহঃ) ...... আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আমি কি তোমাদের সবচেয়ে গুরুতর কবীরা গুনাহসমূহের কথা বলব?

সাহাবীগণ আরয করলেনঃ অবশ্যই, হে আল্লাহর রাসূল! তিনি বললেনঃ আল্লাহর সঙ্গে শরীক করা, পিতা-মাতার সঙ্গে নাফরমানী করা।

আবু বাকরা (রাযিঃ) বলেনঃ তিনি কাত হয়ে ছিলেন। সোজা হয়ে বসলেন এবং বললেনঃ মিথ্যা সাক্ষী দেয়া বা মিথ্যা কথা বলা। আবু বাকরা (রাযিঃ) বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) কথাটি বারবার এমনভাবে বলতে লাগলেন যে, আমরা মনে মনে বলতে লাগলাম, তিনি যদি চুপ করতেন (তবে ভাল হতো)। বুখারি ও মুসলিম

(আবু ঈসা বলেন)হাদীসটি হাসান-সহীহ-গারীব।
أبواب تفسير القرآن عن رسول الله صلى الله عليه وسلم
بَابٌ: وَمِنْ سُورَةِ النِّسَاءِ
حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، - بَصْرِيٌّ - حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا الْجُرَيْرِيُّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَلاَ أُحَدِّثُكُمْ بِأَكْبَرِ الْكَبَائِرِ " . قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ . قَالَ " الإِشْرَاكُ بِاللَّهِ وَعُقُوقُ الْوَالِدَيْنِ " . قَالَ وَجَلَسَ وَكَانَ مُتَّكِئًا قَالَ " وَشَهَادَةُ الزُّورِ أَوْ قَوْلُ الزُّورِ " . قَالَ فَمَا زَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُهَا حَتَّى قُلْنَا لَيْتَهُ سَكَتَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ صَحِيحٌ .

জামে' তিরমিযী

হাদীস নং: ৩৭৭৩
আন্তর্জাতিক নং: ৩৭৭৩
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদঃ পরিচ্ছেদ : হাসান এবং হুসায়ন (রাযিঃ)-এর গুণাবলী
৩৭৭৩। মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)... আবু বাকর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ (ﷺ) একদিন মিম্বরে আরোহণ করলেন এবং বললেনঃ আমার এই পুত্র (হাসান ইব্‌ন আলী) হলেন সর্দার। তার হাতে আল্লাহ্ তা'আলা (বিবাদমান) দুই দলের মাঝে সন্ধি স্থাপন করাবেন।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب مناقب الحسن والحسين رضي الله عنهما
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا الْأَنْصَارِيُّ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنَا الْأَشْعَثُ هُوَ ابْنُ عَبْدِ الْمَلِكِ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ: صَعِدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ المِنْبَرَ فَقَالَ: «إِنَّ ابْنِي هَذَا سَيِّدٌ يُصْلِحُ اللَّهُ عَلَى يَدَيْهِ فِئَتَيْنِ عَظِيمَتَيْنِ» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. يَعْنِي: الحَسَنَ بْنَ عَلِيٍّ

সুনানে আবু দাউদ

হাদীস নং: ২৩৩
আন্তর্জাতিক নং: ২৩৩
পাক-পবিত্রতার অধ্যায়
পরিচ্ছেদঃ ৯৪. ভুলবশতঃ অপবিত্র অবস্থায় নামাযে ইমামতি করলে।
২৩৩. মুসা ইবনে ইসমাঈল .... আবু বাকরা (রাযিঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) ফজরের নামায আরম্ভ করে (হঠাৎ তা ছেড়ে দিয়ে) লোকদের হাতের ইাশারায় স্ব-স্ব স্থানে বসতে নির্দেশ দেন। অতঃপর এমন অবস্থায় ফিরে আসেন যে, তাঁর মাথা থেকে পানি টপকে পড়ছিল। অতঃপর তাদের (সাহাবীদের) নিয়ে নামায আদায় করেন।
كتاب الطهارة
باب فِي الْجُنُبِ يُصَلِّي بِالْقَوْمِ وَهُوَ نَاسٍ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ زِيَادٍ الأَعْلَمِ، عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم دَخَلَ فِي صَلاَةِ الْفَجْرِ فَأَوْمَأَ بِيَدِهِ أَنْ مَكَانَكُمْ ثُمَّ جَاءَ وَرَأْسُهُ يَقْطُرُ فَصَلَّى بِهِمْ .

সুনানে আবু দাউদ

হাদীস নং: ৬৮৩
আন্তর্জাতিক নং: ৬৮৩
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ১০৭. (ইমামকে রুকুতে দেখে) কাতারে না পৌঁছেই রুকুতে যাওয়া।
৬৮৩. হুমায়দ ইবনে মাসআদা .... আল-হাসান হতে বর্ণিত। তিনি বলেন, আবু বাকরা (রাযিঃ) বলেছেন। একদা তিনি মসজিদে প্রবেশ করে নবী (ﷺ)কে রুকূ অবস্থায় পান। রাবী বলেন, তখন আমি কাতারে না পৌছেই রুকূতে যাই। নামাযান্তে নবী (ﷺ) বলেনঃ ইবাদাতের প্রতি আল্লাহ তোমার আগ্রহ আরো বৃদ্ধি করুন। তুমি পুনর্বার এরূপ করবে না।
كتاب الصلاة
باب الرَّجُلِ يَرْكَعُ دُونَ الصَّفِّ
حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، أَنَّ يَزِيدَ بْنَ زُرَيْعٍ، حَدَّثَهُمْ حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ زِيَادٍ الأَعْلَمِ، حَدَّثَنَا الْحَسَنُ، أَنَّ أَبَا بَكْرَةَ، حَدَّثَ أَنَّهُ، دَخَلَ الْمَسْجِدَ وَنَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم رَاكِعٌ - قَالَ - فَرَكَعْتُ دُونَ الصَّفِّ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " زَادَكَ اللَّهُ حِرْصًا وَلاَ تَعُدْ " .

সুনানে আবু দাউদ

হাদীস নং: ৬৮৪
আন্তর্জাতিক নং: ৬৮৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ১০৭. (ইমামকে রুকুতে দেখে) কাতারে না পৌঁছেই রুকুতে যাওয়া।
৬৮৪. মুসা ইবনে ইসমাঈল .... আবু বাকরা (রাযিঃ) হতে বর্ণিত। একদা তিনি মসজিদে এসে নবী (ﷺ)কে রুকূতে দেখে কাতারে শামিল না হয়েই রুকূতে যান। শেষে তিনি কাতারে গিয়ে শামিল হন। নামাযান্তে নবী (ﷺ) বলেনঃ তোমাদের কোন ব্যক্তি কাতারে শামিল হওয়ার পূর্বে রুকূ করেছে, অতঃপর সে কাতারে শামিল হয়েছে? আবু বাকরা (রাযিঃ) বলেনঃ আমি। নবী (ﷺ) বলেনঃ আল্লাহ্ ইবাদাতের প্রতি তোমার আগ্রহ করুন! তুমি পুনর্বার এরূপ করবে না।
كتاب الصلاة
باب الرَّجُلِ يَرْكَعُ دُونَ الصَّفِّ
حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، أَخْبَرَنَا زِيَادٌ الأَعْلَمُ، عَنِ الْحَسَنِ، أَنَّ أَبَا بَكْرَةَ، جَاءَ وَرَسُولُ اللَّهِ رَاكِعٌ فَرَكَعَ دُونَ الصَّفِّ ثُمَّ مَشَى إِلَى الصَّفِّ فَلَمَّا قَضَى النَّبِيُّ صلى الله عليه وسلم صَلاَتَهُ قَالَ " أَيُّكُمُ الَّذِي رَكَعَ دُونَ الصَّفِّ ثُمَّ مَشَى إِلَى الصَّفِّ " . فَقَالَ أَبُو بَكْرَةَ أَنَا . فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " زَادَكَ اللَّهُ حِرْصًا وَلاَ تَعُدْ "، قَالَ أَبُو دَاوُدَ: زِيَادٌ الْأَعْلَمُ زِيَادُ بْنُ فُلَانِ بْنِ قُرَّةَ وَهُوَ ابْنُ خَالَةِ يُونُسَ بْنِ عُبَيْدٍ

সুনানে আবু দাউদ

হাদীস নং: ১২৬৪
আন্তর্জাতিক নং: ১২৬৪
নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ২৯৮. ফজরের সুন্নতের পর বিশ্রাম গ্রহণ সম্পর্কে।
১২৬৪. আব্বাস আল আনবারী এবং যিয়াদ ইবনে ইয়াহিয়া (রাহঃ) ...... আবু বাকরা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে ফজরের নামাযে যাই। এই সময় তিনি কোন ব্যক্তির পাশ দিয়ে যাওয়ার সময় তাঁকে নামাযের জন্য আহবান করতেন অথবা তাঁর পা দিয়ে স্পর্শ করতেন (সাধারণত ফজরের সুন্নত নামায আদায়ের পর যারা আরামের জন্য ক্ষণিক শয়ন করত, তিনি তাদেরকে এইরূপে ডাকতেন)।
كتاب الصلاة
باب الاِضْطِجَاعِ بَعْدَهَا
حَدَّثَنَا عَبَّاسٌ الْعَنْبَرِيُّ، وَزِيَادُ بْنُ يَحْيَى، قَالاَ حَدَّثَنَا سَهْلُ بْنُ حَمَّادٍ، عَنْ أَبِي مَكِينٍ، حَدَّثَنَا أَبُو الْفَضْلِ، - رَجُلٌ مِنَ الأَنْصَارِ - عَنْ مُسْلِمِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، قَالَ خَرَجْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم لِصَلاَةِ الصُّبْحِ فَكَانَ لاَ يَمُرُّ بِرَجُلٍ إِلاَّ نَادَاهُ بِالصَّلاَةِ أَوْ حَرَّكَهُ بِرِجْلِهِ . قَالَ زِيَادٌ قَالَ حَدَّثَنَا أَبُو الْفُضَيْلِ .

সুনানে আবু দাউদ

হাদীস নং: ১৯৪৫
আন্তর্জাতিক নং: ১৯৪৭
হজ্ব আদায়ের নিয়মাবলীর বিবরণ
পরিচ্ছেদঃ ৬৬. হারাম বা সম্মানিত মাসসমূহ।
১৯৪৫. মুসাদ্দাদ (রাহঃ) ..... ইবনে আবু বাকরা (রাহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী করীম (ﷺ) নহরের দিন খু্তবা প্রদানকালে বলেন, আল্লাহ্ তাআলার যমীন ও আসমান সৃষ্টির সময় হতে সময় চক্রাকারে ঘুরছে। আর বছর হলো বার মাসে। তম্মধ্যে চারটি হারামের মাস[১]। এগুলোর মধ্যে তিনটি পর্যায়ক্রমে এসেছে, যেমন- যিল-কাআদা, যিল-হজ্জা, আর চতুর্থ মাসটি হল রজব। আর এটা জুমাদাস সানী ও শা‘বানের মধ্যবর্তীতে।

[১] সম্মানিত মাস, পবিত্র মাস।
كتاب المناسك
باب الأَشْهُرِ الْحُرُمِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ مُحَمَّدٍ، عَنِ ابْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِي بَكْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَطَبَ فِي حَجَّتِهِ فَقَالَ " إِنَّ الزَّمَانَ قَدِ اسْتَدَارَ كَهَيْئَتِهِ يَوْمَ خَلَقَ اللَّهُ السَّمَوَاتِ وَالأَرْضَ السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ثَلاَثٌ مُتَوَالِيَاتٌ ذُو الْقَعْدَةِ وَ ذُو الْحِجَّةِ وَالْمُحَرَّمُ وَرَجَبُ مُضَرَ الَّذِي بَيْنَ جُمَادَى وَشَعْبَانَ " .

সুনানে আবু দাউদ

হাদীস নং: ১৯৪৬
আন্তর্জাতিক নং: ১৯৪৮
হজ্ব আদায়ের নিয়মাবলীর বিবরণ
পরিচ্ছেদঃ ৬৬. হারাম বা সম্মানিত মাসসমূহ।
১৯৪৬. মুহাম্মাদ ইবনে ইয়াহয়া (রাহঃ) ...... আবু বাকরাহ (রাযিঃ) নবী করীম (ﷺ) হতে পূর্বোক্ত হাদীসের অর্থের অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
كتاب المناسك
باب الأَشْهُرِ الْحُرُمِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنُ فَيَّاضٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا أَيُّوبُ السَّخْتِيَانِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنِ ابْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِي بَكْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمَعْنَاهُ . قَالَ أَبُو دَاوُدَ سَمَّاهُ ابْنُ عَوْنٍ فَقَالَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ عَنْ أَبِي بَكْرَةَ فِي هَذَا الْحَدِيثِ .

সুনানে আবু দাউদ

হাদীস নং: ২৩১৭
আন্তর্জাতিক নং: ২৩২৩
রোযার অধ্যায়
পরিচ্ছেদঃ ১৯৭. মাস উনত্রিশ দিনেও হয়।
২৩১৭. মুসাদ্দাদ ...... আব্দুর রহমান ইবনে আবু বাকরা তাঁর পিতা হতে, তিনি নবী করীম (ﷺ) হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, দু‘ ঈদের মাস সাধারণত (ত্রিশ দিনের) কম হয় না এবং তা হল রমযান ও যিলহজ্জ মাস। (অর্থাৎ একই বছর উভয় মাস ২৯ দিনের হয় না। বরং একটি ৩০ দিনের ও অপরটি ২৯ দিনেরও হতে পারে। )
كتاب الصوم
باب الشَّهْرِ يَكُونُ تِسْعًا وَعِشْرِينَ
حَدَّثَنَا مُسَدَّدٌ، أَنَّ يَزِيدَ بْنَ زُرَيْعٍ، حَدَّثَهُمْ حَدَّثَنَا خَالِدٌ الْحَذَّاءُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ شَهْرَا عِيدٍ لاَ يَنْقُصَانِ رَمَضَانُ وَذُو الْحِجَّةِ " .

সুনানে আবু দাউদ

হাদীস নং: ২৪০৭
আন্তর্জাতিক নং: ২৪১৫
রোযার অধ্যায়
পরিচ্ছেদঃ ২৩৮. যে ব্যক্তি বলে, আমি পূর্ণ রমযান রোযা রেখেছি।
২৪০৭. মুসাদ্দাদ .... আবু বাকরা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলূল্লাহ্ (ﷺ) বলেছেন, তোমাদের কেউ যেন না বলে, আমি পূর্ণ রমযান মাস রোযা রেখে এবং এর পূর্ণ রজনী দণ্ডায়মান হয়ে নামাযে রত ছিলাম। রাবী বলেন, তিনি তাযকীয়া[১] অপছন্দ করতেন কিনা তা আমার জানা নেই অথবা (রাবীর সন্দেহ) তিনি বলেন, তার জন্য নিদ্রা অথবা তন্দ্রা উভয়ই প্রয়োজন।[২]

[১]আত্মশুদ্ধি।

[২] কারণ এরূপ উক্তিতে আত্মগর্ব প্রকাশ পায়। অপরদিকে উক্তিটি এ কারণে মিথ্যা যে, কিছু না কিছু সময় তো তার নিদ্রা বা তন্ত্রায় কেটেছে। আবার রোযা-নামায কবুল হয়েছে কিনা তা-ও জানা নেই। অতএব, এরূপ বলা উচিত নয়।
كتاب الصوم
باب مَنْ يَقُولُ صُمْتُ رَمَضَانَ كُلَّهُ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ الْمُهَلَّبِ بْنِ أَبِي حَبِيبَةَ، حَدَّثَنَا الْحَسَنُ، عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ إِنِّي صُمْتُ رَمَضَانَ كُلَّهُ وَ قُمْتُهُ كُلَّهُ " . فَلاَ أَدْرِي أَكَرِهَ التَّزْكِيَةَ أَوْ قَالَ لاَ بُدَّ مِنْ نَوْمَةٍ أَوْ رَقْدَةٍ .

সুনানে আবু দাউদ

হাদীস নং: ২৭৫১
আন্তর্জাতিক নং: ২৭৬০
জিহাদের বিধানাবলী
পরিচ্ছেদঃ ৫৯. ওয়াদা পূরণ করা এবং তার মর্যাদা রক্ষা করা।
২৭৫১. উছমান ইবনে আভী শায়বা (রাহঃ) ..... আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কোন কারণ ব্যতীত চুক্তিবদ্ধ কোন ব্যক্তিকে হত্যা করবে, আল্লাহ্ তার জন্য জান্নাত হারাম করে দেবেন।
كتاب الجهاد
باب فِي الْوَفَاءِ لِلْمُعَاهِدِ وَحُرْمَةِ ذِمَّتِهِ
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ عُيَيْنَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي بَكْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ قَتَلَ مُعَاهِدًا فِي غَيْرِ كُنْهِهِ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ " .