হযরত-জাবির-ইবনে-সামুরা-(রাঃ)

বর্ণিত হাদীস - ১৫৯ টি

সকল রাবী একত্রে দেখুন

সুনানে নাসায়ী

হাদীস নং: ১৪১৭
আন্তর্জাতিক নং: ১৪১৭
জুমআ'র অধ্যায়
পরিচ্ছেদঃ দুই খুতবার মাঝখানে বসা অবস্থায় চুপ থাকা
১৪২০। মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ ইবনে বাযী (রাহঃ) ......... জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে দেখেছি যে, তিনি জুমআর দিনে দাঁড়ানো অবস্থায় খুতবা দিতেন তারপর বসতেন, সে বসাতে কথা বলতেন না। পুনরায় দাঁড়িয়ে যেতেন এবং দ্বিতীয় খুতবা দিতেন। অতএব, যে ব্যক্তি তোমাদের কাছে বর্ণনা করে যে, রাসূলুল্লাহ (ﷺ) বসা অবস্থায় খুতবা দিতেন তাহলে সে মিথ্যা বলল।
كتاب الجمعة
باب السكوت في القعدة بين الخطبتين
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ بَزِيعٍ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ، - يَعْنِي ابْنَ زُرَيْعٍ - قَالَ حَدَّثَنَا إِسْرَائِيلُ، قَالَ حَدَّثَنَا سِمَاكٌ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَخْطُبُ يَوْمَ الْجُمُعَةِ قَائِمًا ثُمَّ يَقْعُدُ قِعْدَةً لاَ يَتَكَلَّمُ ثُمَّ يَقُومُ فَيَخْطُبُ خُطْبَةً أُخْرَى فَمَنْ حَدَّثَكُمْ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَخْطُبُ قَاعِدًا فَقَدْ كَذَبَ .

সুনানে নাসায়ী

হাদীস নং: ১৪১৮
আন্তর্জাতিক নং: ১৪১৮
জুমআ'র অধ্যায়
পরিচ্ছেদঃ দ্বিতীয় খুতবায় কুরআন তিলাওয়াত করা এবং যিক্‌র করা
১৪২১। আমর ইবনে আলী (রাহঃ) ......... জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) দাঁড়িয়ে খুতবা দিতেন, তারপর বসতেন, পূনরায় দাঁড়াতেন ও কিছু আয়াত তিলাওয়াত করতেন এবং আল্লাহ তাআলার যিক্‌র করতেন। আর তার খুতবা হত পরিমিত আকারের, এবং তার নামায হত মধ্যম প্রকারের।
كتاب الجمعة
باب القراءة في الخطبة الثانية والذكر فيها
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ قَائِمًا ثُمَّ يَجْلِسُ ثُمَّ يَقُومُ وَيَقْرَأُ آيَاتٍ وَيَذْكُرُ اللَّهَ عَزَّ وَجَلَّ وَكَانَتْ خُطْبَتُهُ قَصْدًا وَصَلاَتُهُ قَصْدًا .

সুনানে নাসায়ী

হাদীস নং: ১৫৮২
আন্তর্জাতিক নং: ১৫৮২
দু' ঈদের নামাযের বর্ণনা
পরিচ্ছেদঃ পরিমিতরূপে খুতবা পাঠ করা
১৫৮৫। কুতায়বা (রাহঃ) ......... জাবির ইবনে সামূরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে নামায আদায় করতাম, তার নামায ছিল পরিমিত, তার খুতবা ছিল পরিমিত।
كتاب صلاة العيدين
باب الْقَصْدِ فِي الْخُطْبَةِ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ كُنْتُ أُصَلِّي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَكَانَتْ صَلاَتُهُ قَصْدًا وَخُطْبَتُهُ قَصْدًا .

সুনানে নাসায়ী

হাদীস নং: ১৫৮৩
আন্তর্জাতিক নং: ১৫৮৩
দু' ঈদের নামাযের বর্ণনা
পরিচ্ছেদঃ খুতবার মাঝখানে বসা এবং তাতে নীরব থাকা
১৫৮৬। কুতায়বা (রাহঃ) ......... জাবির ইবনে সামুরা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে দেখলাম যে, তিনি দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। অতঃপর ক্ষণিকের তরে নীরব হয়ে বসলেন। পুনরায় দাঁড়ালেন ও দ্বিতীয় খুতবা দিলেন। অতএব, যে ব্যক্তি তোমাকে সংবাদ দেয় যে, নবী (ﷺ) বসে খুতবা দিয়েছে। তুমি তাকে সত্যবাদী মনে করবে না।
كتاب صلاة العيدين
باب الْجُلُوسِ بَيْنَ الْخُطْبَتَيْنِ وَالسُّكُوتِ فِيهِ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَخْطُبُ قَائِمًا ثُمَّ يَقْعُدُ قَعْدَةً لاَ يَتَكَلَّمُ فِيهَا ثُمَّ قَامَ فَخَطَبَ خُطْبَةً أُخْرَى فَمَنْ خَبَّرَكَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَطَبَ قَاعِدًا فَلاَ تُصَدِّقْهُ .

সুনানে নাসায়ী

হাদীস নং: ১৫৮৪
আন্তর্জাতিক নং: ১৫৮৪
দু' ঈদের নামাযের বর্ণনা
পরিচ্ছেদঃ দ্বিতীয় খুতবায় আয়াত পাঠ করা এবং তাতে যিক্‌র করা
১৫৮৭। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) দাঁড়িয়ে খুতবা দিতেন, অতঃপর বসতেন, আবার দাঁড়াতেন এবং কিছু আয়াত পাঠ করতেন এবং আল্লাহর যিক্‌র করতেন। আর তার খুতবা ছিল পরিমিত এবং তাঁর নামাযও ছিল পরিমিত।
كتاب صلاة العيدين
باب الْقِرَاءَةِ فِي الْخُطْبَةِ الثَّانِيَةِ وَالذِّكْرِ فِيهَا
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَخْطُبُ قَائِمًا ثُمَّ يَجْلِسُ ثُمَّ يَقُومُ وَيَقْرَأُ آيَاتٍ وَيَذْكُرُ اللَّهَ وَكَانَتْ خُطْبَتُهُ قَصْدًا وَصَلاَتُهُ قَصْدًا .

সুনানে নাসায়ী

হাদীস নং: ১৯৬৪
আন্তর্জাতিক নং: ১৯৬৪
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
পরিচ্ছেদঃ আত্মহত্যাকারীর উপর জানাযার নামায আদায় না করা
১৯৬৮। ইসহাক ইবনে মনসুর (রাহঃ) ......... জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি আত্মহত্যা করে ফেললো তীরের ফলা দ্বারা। রাসূলুল্লাহ (ﷺ) তখন বললেন, আমি কিন্তু তার উপর জানাজার নামায আদায় করব না।
كتاب الجنائز
باب تَرْكِ الصَّلاَةِ عَلَى مَنْ قَتَلَ نَفْسَهُ
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، قَالَ أَنْبَأَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، زُهَيْرٌ قَالَ حَدَّثَنَا سِمَاكٌ، عَنِ جَابِرِ بْنِ سَمُرَةَ، أَنَّ رَجُلاً، قَتَلَ نَفْسَهُ بِمَشَاقِصَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَمَّا أَنَا فَلاَ أُصَلِّي عَلَيْهِ " .

সুনানে নাসায়ী

হাদীস নং: ২০২৬
আন্তর্জাতিক নং: ২০২৬
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
পরিচ্ছেদঃ জানাযা শেষে আরোহণ করা
২০৩০। আহমাদ ইবনে সুলাইমান (রাহঃ) ......... জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আবু দাহদাহ (রাযিঃ)-এর জানাযায় বের হলেন। যখন তিনি ফিরছিলেন তখন তার জন্য একটি ঘোড়া আনা হল যার পিঠে গদি ছিল না। তিনি তাতে সওয়ার হলেন আর আমরা তার সাথে পদব্রজে চললাম।
كتاب الجنائز
باب الرُّكُوبِ بَعْدَ الْفَرَاغِ مِنَ الْجَنَازَةِ
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، وَيَحْيَى بْنُ آدَمَ، قَالاَ حَدَّثَنَا مَالِكُ بْنُ مِغْوَلٍ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ : خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى جَنَازَةِ أَبِي الدَّحْدَاحِ، فَلَمَّا رَجَعَ أُتِيَ بِفَرَسٍ مُعْرَوْرًى فَرَكِبَ وَمَشَيْنَا مَعَهُ .

সুনানে নাসায়ী

হাদীস নং: ৫১১৪
আন্তর্জাতিক নং: ৫১১৪
সাজসজ্জা-পরিচ্ছন্নতার অধ্যায়
পরিচ্ছেদঃ তেল লাগানো
৫১১৩. মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... সিমাক (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি শুনেছি জাবির ইবনে সামুরা (রাযিঃ)-কে রাসূলুল্লাহ্ (ﷺ) এর চুল সাদা হওয়া সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেনঃ যখন রাসূলুল্লাহ্ (ﷺ) তেল লাগাতেন তখন শুভ্রতা পরিলক্ষিত হতো না, আর যখন তেল লাগাতেন না, তখন তা দৃষ্টিগোচর হতো।
كتاب الزينة
الدُّهْنُ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ سِمَاكٍ قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ سَمُرَةَ سُئِلَ عَنْ شَيْبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَانَ إِذَا ادَّهَنَ رَأْسَهُ لَمْ يُرَ مِنْهُ وَإِذَا لَمْ يُدَّهَنْ رُئِيَ مِنْهُ

সুনানে ইবনে মাজা

হাদীস নং: ৪৯৫
আন্তর্জাতিক নং: ৪৯৫
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ উটের গোশ্ত খাওয়ার পর উযু করা প্রসঙ্গে
৪৯৫। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) ..... জাবির ইবন সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমাদের উটের গোশত খাওয়ার পর উযূ করার নির্দেশ দিয়েছেন। আর আমরা ছাগলের গোশত খেয়ে উযূ করি না।
أبواب الطهارة وسننها
بَاب مَا جَاءَ فِي الْوُضُوءِ مِنْ لُحُومِ الْإِبِلِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا زَائِدَةُ، وَإِسْرَائِيلُ، عَنْ أَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ، عَنْ جَعْفَرِ بْنِ أَبِي ثَوْرٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ أَمَرَنَا رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ أَنْ نَتَوَضَّأَ مِنْ لُحُومِ الإِبِلِ وَلاَ نَتَوَضَّأَ مِنْ لُحُومِ الْغَنَمِ ‏.‏

সুনানে ইবনে মাজা

হাদীস নং: ৫৪২
আন্তর্জাতিক নং: ৫৪২
পবিত্রতা অর্জন ও তার সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ সহবাসকালে পরিধেয় কাপড়ে সালাত আদায় করা প্রসঙ্গে
৫৪২। মুহাম্মাদ ইবন ইয়াহ্ইয়া ও আহমদ ইবন উসমান ইবন হাকিম (রাহঃ) …… জাবির ইবন সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক ব্যক্তি নবী (ﷺ)-কে জিজ্ঞাসা করলেনঃ সহবাসকালীন পরিধেয় কাপড়ে কি সালাত আদায় করা যায়? তিনি বললেনঃ হ্যাঁ, তবে তাতে কোন নাপাকীর চিহ্ন দেখলে তা ধুয়ে নিতে হবে।
أبواب الطهارة وسننها
بَاب الصَّلَاةِ فِي الثَّوْبِ الَّذِي يُجَامِعُ فِيهِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا يَحْيَى بْنُ يُوسُفَ الزِّمِّيُّ، ح وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ بْنِ حَكِيمٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عُبَيْدِ اللَّهِ الرَّقِّيُّ، قَالاَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ سَأَلَ رَجُلٌ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ يُصَلِّي فِي الثَّوْبِ الَّذِي يَأْتِي فِيهِ أَهْلَهُ قَالَ ‏ "‏ نَعَمْ إِلاَّ أَنْ يَرَى فِيهِ شَيْئًا فَيَغْسِلَهُ ‏"‏ ‏.‏

সুনানে ইবনে মাজা

হাদীস নং: ৬৭৩
আন্তর্জাতিক নং: ৬৭৩
নামাযের অধ্যায়;নামাযের ওয়াক্তের বিবরণ
পরিচ্ছেদঃ যুহরের সালাতের ওয়াক্ত
৬৭৩। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) …… জাবির ইবন সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (স) (পশ্চিমাকাশে) সূর্য ঢলে পড়ার পর যুহরের সালাত আদায় করতেন।
كتاب الصلاة أبواب مواقيت الصلاة
بَاب وَقْتِ صَلَاةِ الظُّهْرِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ شُعْبَةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يُصَلِّي الظُّهْرَ إِذَا دَحَضَتِ الشَّمْسُ ‏.‏

সুনানে ইবনে মাজা

হাদীস নং: ৭১৩
আন্তর্জাতিক নং: ৭১৩
আযানের অধ্যায় ও তার সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ আযানের তরীকা
৭১৩। মুহাম্মাদ ইবন মুসান্না (রাহঃ).......... জাবির ইবন সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ বিলাল (রাযিঃ) কখনো আযান দেওয়ায় বিলম্ব করতেন না। তবে তিনি কখনো কখনো ইকামতে একটু বিলম্ব করতেন।
أبواب الأذان والسنة فيه
بَاب السُّنَّةِ فِي الْأَذَانِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ كَانَ بِلاَلٌ لاَ يُؤَخِّرُ الأَذَانَ عَنِ الْوَقْتِ وَرُبُّمَا أَخَّرَ الإِقَامَةَ شَيْئًا ‏.‏

সুনানে ইবনে মাজা

হাদীস নং: ৯৯২
আন্তর্জাতিক নং: ৯৯২
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ সালাতের কাতার সোজা করা
১৯২। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ).... জাবির ইবন সামুরা সুদাঈ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ জেনে রাখ, কাতার সোজা করবে, যেমন ফিরিশতাগণ তাঁদের রবের সামনে কাতার সোজা করেন। রাবী বলেনঃ আমরা বললাম, ফিরিশতারা তাঁদের রবের সামনে কিভাবে কাতার সোজা করেন? তিনি বললেনঃ তাঁরা প্রথম সারি আগে পূর্ণ করেন এবং সারিতে মিলে মিলে দাঁড়ান (এবং মাঝে কোন ফাঁক রাখেন না)।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب إِقَامَةِ الصُّفُوفِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنِ الْمُسَيَّبِ بْنِ رَافِعٍ، عَنْ تَمِيمِ بْنِ طَرَفَةَ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ السُّوَائِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ أَلاَ تَصُفُّونَ كَمَا تَصُفُّ الْمَلاَئِكَةُ عِنْدَ رَبِّهَا ‏"‏ ‏.‏ قَالَ قُلْنَا وَكَيْفَ تَصُفُّ الْمَلاَئِكَةُ عِنْدَ رَبِّهَا قَالَ ‏"‏ يُتِمُّونَ الصُّفُوفَ الأُوَلَ وَيَتَرَاصُّونَ فِي الصَّفِّ ‏"‏ ‏.‏

সুনানে ইবনে মাজা

হাদীস নং: ১০৪৫
আন্তর্জাতিক নং: ১০৪৫
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ সালাতে বিনয়ী হওয়া
১০৪৫। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) ..... জাবির ইবন সামূরা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ লোকদের আকাশের দিকে দৃষ্টিপাত করা থেকে বিরত থাকা উচিত, অন্যথায় তারা তাদের চোখের জ্যেতি ফিরে পাবে না।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب الْخُشُوعِ فِي الصَّلَاةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنِ الْمُسَيَّبِ بْنِ رَافِعٍ، عَنْ تَمِيمِ بْنِ طَرَفَةَ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ لَيَنْتَهِيَنَّ أَقْوَامٌ يَرْفَعُونَ أَبْصَارَهُمْ إِلَى السَّمَاءِ أَوْ لاَ تَرْجِعُ أَبْصَارُهُمْ ‏"‏ ‏.‏

সুনানে ইবনে মাজা

হাদীস নং: ১১০৫
আন্তর্জাতিক নং: ১১০৫
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ জুমু'আর দিনের খুতবা প্রসঙ্গে
১১০৫। মুহাম্মাদ ইবন বাশশার ও মুহাম্মাদ ইবন ওয়ালীদ (রাহঃ)........ সিমাক ইবন হারব (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি জাবির ইবন সামুরা (রাযিঃ)- কে বলতে শুনেছিঃ রাসূলুল্লাহ্ (ﷺ) দাঁড়িয়ে খুতবা দিতেন। তবে তিনি একবার বসতেন, অতঃপর আবার দাঁড়াতেন (এবং দ্বিতীয় খুতবা দিতেন)।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَا جَاءَ فِي الْخُطْبَةِ يَوْمَ الْجُمُعَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَمُحَمَّدُ بْنُ الْوَلِيدِ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ سَمُرَةَ، يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَخْطُبُ قَائِمًا غَيْرَ أَنَّهُ كَانَ يَقْعُدُ قَعْدَةً ثُمَّ يَقُومُ ‏.‏

সুনানে ইবনে মাজা

হাদীস নং: ১১০৬
আন্তর্জাতিক নং: ১১০৬
নামাযের আদ্যোপান্ত বর্ণনা এবং সুন্নাতসমূহ
পরিচ্ছেদঃ জুমু'আর দিনের খুতবা প্রসঙ্গে
১১০৬। 'আলী ইবন মুহাম্মাদ ও মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ)....... জাবির ইবন সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ নবী (ﷺ) দাঁড়িয়ে খুতবা দিতেন, তারপর (প্রথম খুতবা শেষ করে) বসতেন। এরপর দাঁড়িয়ে কুরআনের আয়াত তিলাওয়াত করতেন এবং আল্লাহর যিকর করতেন। তাঁর খুতবা এবং তাঁর সালাত ছিল মধ্যম ধরনের।
أبواب إقامة الصلوات والسنة فيها
بَاب مَا جَاءَ فِي الْخُطْبَةِ يَوْمَ الْجُمُعَةِ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ كَانَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ يَخْطُبُ قَائِمًا ثُمَّ يَجْلِسُ ثُمَّ يَقُومُ فَيَقْرَأُ آيَاتٍ وَيَذْكُرُ اللَّهَ وَكَانَتْ خُطْبَتُهُ قَصْدًا وَصَلاَتُهُ قَصْدًا ‏.‏

সুনানে ইবনে মাজা

হাদীস নং: ১৫২৬
আন্তর্জাতিক নং: ১৫২৬
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
পরিচ্ছেদঃ আহলে কিবলার জানাযার সালাত প্রসঙ্গে
১৫২৬। আব্দুল্লাহ ইবন আমির ইবন যুরারা (রাহঃ)...... জাবির ইবন সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) এর জনৈক সাহাবী আহত হন। এতে তার তীব্র যন্ত্রণা হয়। ফলে তিনি তীরের ফলা দ্বারা আত্মহত্যা করেন। নবী (ﷺ) তার জানাযার সালাত আদায় করেন নি। তিনি বলেনঃ এ হচ্ছে তাঁর পক্ষ থেকে শিষ্টাচার।
أبواب الجنائز
بَاب فِي الصَّلَاةِ عَلَى أَهْلِ الْقِبْلَةِ
- حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ عَامِرِ بْنِ زُرَارَةَ حَدَّثَنَا شَرِيكُ بْنُ عَبْدِ اللهِ عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ أَنَّ رَجُلًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم جُرِحَ فَآذَتْهُ الْجِرَاحَةُ فَدَبَّ إِلَى مَشَاقِصَ فَذَبَحَ بِهَا نَفْسَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ وَكَانَ ذَلِكَ مِنْهُ أَدَبًا.

সুনানে ইবনে মাজা

হাদীস নং: ২৩৬৩
আন্তর্জাতিক নং: ২৩৬৩
রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
পরিচ্ছেদঃ যার কাছে সাক্ষাৎ চাওয়া হয়নি, তার সাক্ষাৎ দেয়া মাকরূহ
২৩৬৩। 'আব্দুল্লাহ ইবন-জাররাহ (রাহঃ) ….. জাবির ইবন সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ উমার ইবন খাত্তাব (রাযিঃ) আমাদেরকে জাবিরা নামক স্থানে খুতবা দিলেন। তিনি বললেন, একবার রাসূলুল্লাহ (ﷺ) আমাদের সামনে–দাঁড়ালেন, যেমন তোমাদের সামনে দাঁড়িয়েছি, এবং বললেনঃ তোমরা আমার সাহাবীদের প্রতি বিশেষ লক্ষ্য রাখবে, তারপর তাদের প্রতি যাবার তাদের সময়ের নিকটবর্ত (তাবই'-তাবিঈ') অতঃপর মিথ্যা ছড়িয়ে পড়বে। এমনকি লোক স্বেচ্ছায় সাক্ষ্য দিবে অথচ তার কাছে কসম চাওয়া হবে না।
أبواب الأحكام
بَاب كَرَاهِيَةِ الشَّهَادَةِ لِمَنْ لَمْ يَسْتَشْهِدْ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْجَرَّاحِ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ خَطَبَنَا عُمَرُ بْنُ الْخَطَّابِ بِالْجَابِيَةِ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَامَ فِينَا مِثْلَ مُقَامِي فِيكُمْ فَقَالَ ‏ "‏ احْفَظُونِي فِي أَصْحَابِي ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ يَفْشُو الْكَذِبُ حَتَّى يَشْهَدَ الرَّجُلُ وَمَا يُسْتَشْهَدُ وَيَحْلِفَ وَمَا يُسْتَحْلَفُ ‏"‏ ‏.‏

সুনানে ইবনে মাজা

হাদীস নং: ২৫৫৭
আন্তর্জাতিক নং: ২৫৫৭
শরীআতের দন্ড বিধি অধ্যায়
পরিচ্ছেদঃ ইয়াহূদী পুরুষ ও মহিলাকে রজম করা
২৫৫৭। ইসমায়ীল ইবন মুসা (রাহঃ).... জাবির ইবন সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) একজন ইয়াহূদী এবং একজন ইয়াহূদীয়াকে রজম করেছিলেন।
أبواب الحدود
بَاب رَجْمِ الْيَهُودِيِّ وَالْيَهُودِيَّةِ
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُوسَى، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَجَمَ يَهُودِيًّا وَيَهُودِيَّةً ‏.‏

শামাঈলে তিরমিযী

হাদীস নং: ৯
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ (ﷺ) এর হুলিয়া মুবারক (দৈহিক গঠন)
৯। আবু মুসা মুহাম্মাদ ইবনুল মুছান্না (রাহঃ)... জাবির ইবন সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) ছিলেন যালীউল ফাম, আশকালুল ’আয়ন’ ও মানহুসুল আকিব। শু’বা (রাহঃ) বলেন, আমি সিমাককে বললাম, ’যালীউল ফাম’ কি? তিনি বললেন, বড় মুখ বিবর বিশিষ্ট। আমি (আবার) বললাম, ’আশকালুল আয়ন’ কি? তিনি বললেন, ডাগর ডাগর চক্ষুবিশিষ্ট। আমি বললাম, ‘মানহুসুল আকাব’ কি? তিনি বললেন, সরু গোড়ালি বিশিষ্ট।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا أَبُو مُوسَى مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ قَالَ: سَمِعْتُ جَابِرَ بْنَ سَمُرَةَ يَقُولُ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَلِيعَ الْفَمِ، أَشْكَلَ الْعَيْنِ، مَنْهُوسَ الْعَقِبِ». قَالَ شُعْبَةُ: قُلْتُ لِسِمَاكٍ: مَا ضَلِيعُ الْفَمِ؟ قَالَ: عَظِيمُ الْفَمِ، قُلْتُ: مَا أَشْكَلُ الْعَيْنِ؟ قَالَ: طَوِيلُ شِقِّ الْعَيْنِ، قُلْتُ: مَا مَنْهُوسُ الْعَقِبِ؟ قَالَ: قَلِيلُ لَحْمِ الْعَقِبِ.