সহীহ বুখারী
হাদীস নং: ৭১৯
আন্তর্জাতিক নং: ৭৫৫
- আযান-ইকামতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৪৮৭. সব নামাযেই ইমাম ও মুক্তাদীর কিরাআত পড়া জরুরী।
মুকীম অবস্থায় হোক বা সফরে, সশব্দ কিরাআতের নামায হোক বা নিঃশব্দের, সব নামাযেই ইমাম ও মুক্তাদীর কিরাআত পড়া জরুরী।
[ উল্লেখ্য : এটি ইমাম বুখারী রাহ: এর অভিমত , হাদীস নয় ]
মুকীম অবস্থায় হোক বা সফরে, সশব্দ কিরাআতের নামায হোক বা নিঃশব্দের, সব নামাযেই ইমাম ও মুক্তাদীর কিরাআত পড়া জরুরী।
[ উল্লেখ্য : এটি ইমাম বুখারী রাহ: এর অভিমত , হাদীস নয় ]
৭১৯। মুসা (রাহঃ) ......... জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, কুফাবাসীরা সা’দ (রাযিঃ) এর বিরুদ্ধে* উমর (রাযিঃ) এর নিকট অভিযোগ করলে তিনি তাঁকে দায়িত্ব থেকে অব্যহতি দেন এবং আম্মার (রাযিঃ) কে তাদের শাসনকর্তা নিযুক্ত করেন। কূফার লোকেরা সা’দ (রাযিঃ) এর বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে এ-ও বলে যে, তিনি ভালরূপে নামায আদায় করতে পারেন না। উমর (রাযিঃ) তাঁকে ডেকে পাঠালেন এবং বললেন, হে আবু ইসহাক! তারা আপনার বিরুদ্ধে অভিযোগ করেছে যে, আপনি নাকি ভালরূপে নামায আদায় করতে পারেন না। সা’দ (রাযিঃ) বললেন, আল্লাহর শপথ! আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নামাযের অনুরূপই নামায আদায় করে থাকি। তাতে কোন ত্রুটি করি না।
আমি ইশার নামায আদায় করতে প্রথম দু’রাক'আতে একটু দীর্ঘ ও শেষের দু’রাক'আত সংক্ষেপ করতাম। উমর (রাযিঃ) বললেন, হে আবু ইসহাক! আপনার সম্পর্কে আমার এ-ই ধারণা। তারপর উমর (রাযিঃ) কুফার অধিবাসীদের এ সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য এক বা একাধিক ব্যক্তিকে সা’দ (রাযিঃ) এর সঙ্গে কূফায় পাঠান। সে ব্যক্তি প্র্রতিটি মসজিদে গিয়ে সা’দ (রাযিঃ) সম্পর্কে জিজ্ঞাসা করল এবং তাঁরা সকলেই তাঁর ভূয়সী প্রশংসা করলেন। অবশেষে সে ব্যক্তি বনু আবস গোত্রের মসজিদে উপস্থিত হয়। এখানে উসামা ইবনে কাতাদাহ্ নামে এক ব্যক্তি যাকে আবু সা'দাহ বলে ডাকা হত- দাঁড়িয়ে বলল, যেহেতু তুমি আল্লাহর নামের শপথ দিয়ে জিজ্ঞাসা করেছ, তাই বলছি, সা’দ (রাযিঃ) কখনো সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে যান না, গনিমতের মাল সমভাবে বন্টন করেন না এবং বিচারে ইনসাফ করেন না।
তখন সা’দ (রাযিঃ) বললেন, মনে রেখো, আল্লাহর কসম! আমি তিনটি দুআ করছিঃ ইয়া আল্লাহ্! যদি তোমার এ বান্দা মিথ্যাবাদী হয়, লোক দেখানো এবং আত্মপ্রচারের জন্য দাঁড়িয়ে থাকে, তাহলে, তার হায়াত বাড়িয়ে দিন, তার অভাব বাড়িয়ে দিন এবং তাকে ফিতনার সম্মুখীন করুন।
পরবর্তীকালে লোকটিকে (তার অবস্থা সম্পর্কে) জিজ্ঞাসা করা হলে সে বলত, আমি বয়সে বৃদ্ধ, ফিতনায় লিপ্ত। সা’দ (রাযিঃ)-এর অভিশাপ (বদদুআ) আমার উপর লেগে আছে।
বর্ণনাকারী আব্দুল মালিক (রাহঃ) বলেন, পরে আমি সে লোকটিকে দেখেছি, অতি বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে তার উভয় ভ্রু চোখের উপর ঝুলে পড়েছে এবং সে পথে মেয়েদের উত্যক্ত করত এবং তাদের চিমটি কাটতো।
*তিনি তখন কূফার আমীর হিসেবে নিযুক্ত ছিলেন।
আমি ইশার নামায আদায় করতে প্রথম দু’রাক'আতে একটু দীর্ঘ ও শেষের দু’রাক'আত সংক্ষেপ করতাম। উমর (রাযিঃ) বললেন, হে আবু ইসহাক! আপনার সম্পর্কে আমার এ-ই ধারণা। তারপর উমর (রাযিঃ) কুফার অধিবাসীদের এ সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য এক বা একাধিক ব্যক্তিকে সা’দ (রাযিঃ) এর সঙ্গে কূফায় পাঠান। সে ব্যক্তি প্র্রতিটি মসজিদে গিয়ে সা’দ (রাযিঃ) সম্পর্কে জিজ্ঞাসা করল এবং তাঁরা সকলেই তাঁর ভূয়সী প্রশংসা করলেন। অবশেষে সে ব্যক্তি বনু আবস গোত্রের মসজিদে উপস্থিত হয়। এখানে উসামা ইবনে কাতাদাহ্ নামে এক ব্যক্তি যাকে আবু সা'দাহ বলে ডাকা হত- দাঁড়িয়ে বলল, যেহেতু তুমি আল্লাহর নামের শপথ দিয়ে জিজ্ঞাসা করেছ, তাই বলছি, সা’দ (রাযিঃ) কখনো সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে যান না, গনিমতের মাল সমভাবে বন্টন করেন না এবং বিচারে ইনসাফ করেন না।
তখন সা’দ (রাযিঃ) বললেন, মনে রেখো, আল্লাহর কসম! আমি তিনটি দুআ করছিঃ ইয়া আল্লাহ্! যদি তোমার এ বান্দা মিথ্যাবাদী হয়, লোক দেখানো এবং আত্মপ্রচারের জন্য দাঁড়িয়ে থাকে, তাহলে, তার হায়াত বাড়িয়ে দিন, তার অভাব বাড়িয়ে দিন এবং তাকে ফিতনার সম্মুখীন করুন।
পরবর্তীকালে লোকটিকে (তার অবস্থা সম্পর্কে) জিজ্ঞাসা করা হলে সে বলত, আমি বয়সে বৃদ্ধ, ফিতনায় লিপ্ত। সা’দ (রাযিঃ)-এর অভিশাপ (বদদুআ) আমার উপর লেগে আছে।
বর্ণনাকারী আব্দুল মালিক (রাহঃ) বলেন, পরে আমি সে লোকটিকে দেখেছি, অতি বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে তার উভয় ভ্রু চোখের উপর ঝুলে পড়েছে এবং সে পথে মেয়েদের উত্যক্ত করত এবং তাদের চিমটি কাটতো।
*তিনি তখন কূফার আমীর হিসেবে নিযুক্ত ছিলেন।
كتاب الأذان
باب وُجُوبِ الْقِرَاءَةِ لِلإِمَامِ وَالْمَأْمُومِ فِي الصَّلَوَاتِ كُلِّهَا فِي الْحَضَرِ وَالسَّفَرِ وَمَا يُجْهَرُ فِيهَا وَمَا يُخَافَتُ
755 - حَدَّثَنَا مُوسَى، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ المَلِكِ بْنُ عُمَيْرٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: شَكَا أَهْلُ الكُوفَةِ سَعْدًا إِلَى عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَعَزَلَهُ، وَاسْتَعْمَلَ عَلَيْهِمْ عَمَّارًا، فَشَكَوْا حَتَّى ذَكَرُوا أَنَّهُ لاَ يُحْسِنُ يُصَلِّي، فَأَرْسَلَ إِلَيْهِ، فَقَالَ: يَا أَبَا إِسْحَاقَ إِنَّ هَؤُلاَءِ يَزْعُمُونَ أَنَّكَ لاَ تُحْسِنُ تُصَلِّي، قَالَ أَبُو إِسْحَاقَ: أَمَّا أَنَا وَاللَّهِ «فَإِنِّي كُنْتُ أُصَلِّي بِهِمْ صَلاَةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا أَخْرِمُ عَنْهَا، أُصَلِّي صَلاَةَ العِشَاءِ، فَأَرْكُدُ فِي الأُولَيَيْنِ وَأُخِفُّ فِي الأُخْرَيَيْنِ» ، قَالَ: ذَاكَ الظَّنُّ بِكَ يَا أَبَا إِسْحَاقَ، فَأَرْسَلَ مَعَهُ رَجُلًا أَوْ رِجَالًا إِلَى الكُوفَةِ، فَسَأَلَ عَنْهُ أَهْلَ الكُوفَةِ وَلَمْ يَدَعْ مَسْجِدًا إِلَّا سَأَلَ عَنْهُ، وَيُثْنُونَ مَعْرُوفًا، حَتَّى دَخَلَ مَسْجِدًا لِبَنِي عَبْسٍ، فَقَامَ رَجُلٌ مِنْهُمْ يُقَالُ لَهُ أُسَامَةُ بْنُ قَتَادَةَ يُكْنَى أَبَا سَعْدَةَ قَالَ: أَمَّا إِذْ نَشَدْتَنَا فَإِنَّ سَعْدًا كَانَ لاَ يَسِيرُ بِالسَّرِيَّةِ، وَلاَ يَقْسِمُ بِالسَّوِيَّةِ، وَلاَ يَعْدِلُ فِي القَضِيَّةِ، قَالَ سَعْدٌ: أَمَا وَاللَّهِ لَأَدْعُوَنَّ بِثَلاَثٍ: اللَّهُمَّ إِنْ كَانَ عَبْدُكَ هَذَا كَاذِبًا، قَامَ رِيَاءً وَسُمْعَةً، فَأَطِلْ عُمْرَهُ، وَأَطِلْ فَقْرَهُ، وَعَرِّضْهُ بِالفِتَنِ، وَكَانَ بَعْدُ إِذَا سُئِلَ يَقُولُ: شَيْخٌ كَبِيرٌ مَفْتُونٌ، أَصَابَتْنِي دَعْوَةُ سَعْدٍ، قَالَ عَبْدُ المَلِكِ: فَأَنَا رَأَيْتُهُ بَعْدُ، قَدْ سَقَطَ حَاجِبَاهُ عَلَى عَيْنَيْهِ مِنَ الكِبَرِ، وَإِنَّهُ لَيَتَعَرَّضُ لِلْجَوَارِي فِي الطُّرُقِ يَغْمِزُهُنَّ
সহীহ বুখারী
হাদীস নং: ৭২২
আন্তর্জাতিক নং: ৭৫৮
- আযান-ইকামতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৪৮৮. যোহরের নামাযে কিরাআত পড়া।
৭২২। আবু নু’মান (রাহঃ) ......... জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত যে, সা’দ (রাযিঃ) বলেন, আমি তাদেরকে নিয়ে বিকালের দু’নামায (যোহর ও আসর) রাসূলুল্লাহ (ﷺ) এর নামাযের ন্যায় আদায় করতাম। এতে কোন ত্রুটি করতাম না। প্রথম দু’রাক'আতে কিরাআত দীর্ঘায়িত এবং শেষ দু’রাক'আতে তা সংক্ষিপ্ত করতাম। উমর (রাযিঃ) বলেন, তোমার সম্পর্কে এইরূপই ধারণা।
كتاب الأذان
باب الْقِرَاءَةِ فِي الظُّهْرِ
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ قَالَ سَعْدٌ كُنْتُ أُصَلِّي بِهِمْ صَلاَةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم صَلاَتَىِ الْعَشِيِّ لاَ أَخْرِمُ عَنْهَا، أَرْكُدُ فِي الأُولَيَيْنِ وَأَحْذِفُ فِي الأُخْرَيَيْنِ. فَقَالَ عُمَرُ ـ رضى الله عنه ـ ذَلِكَ الظَّنُّ بِكَ.
সহীহ বুখারী
হাদীস নং: ৭৩৪
আন্তর্জাতিক নং: ৭৭০
- আযান-ইকামতের অধ্যায়
পরিচ্ছেদঃ ৪৯৪. প্রথম দু’রাক'আতে কিরাআত দীর্ঘ করা ও শেষ দু’রাকআতে তা সংক্ষেপ করা।
৭৩৪। সুলাইমান ইবনে হারব (রাহঃ) ......... জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, উমর (রাযিঃ) সা’দ (রাযিঃ)-কে বললেন, আপনার বিরুদ্ধে তারা (কূফাবাসীরা) সর্ব বিষয়ে অভিযোগ করেছে, এমনকি নামায সম্পর্কেও। সা’দ (রাযিঃ) বললেন, আমি প্রথম দু’রাক'আতে কিরাআত দীর্ঘ করে থাকি এবং শেষের দু’রাক'আতে তা সংক্ষেপ করি। আমি রাসূলুল্লাহ (ﷺ) এর পিছনে যেরূপ আদায় করেছি, অনুরূপই নামায আদায়ের ব্যাপারে আমি ত্রুটি করিনি। উমর (রাযিঃ) বললেন, আপনি ঠিকই বলেছেন, আপনার ব্যাপারে ধারণা তো এরূপই হবার ছিল, কিংবা (তিনি বলেছিলেন) আপনার সম্পর্কে আমার এরূপই ধারণা।
كتاب الأذان
باب يُطَوِّلُ فِي الأُولَيَيْنِ وَيَحْذِفُ فِي الأُخْرَيَيْنِ
770 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي عَوْنٍ مُحَمَّدِ بْنِ عُبَيْدِ اللَّهِ الثَّقَفِيِّ، قَالَ: سَمِعْتُ جَابِرَ بْنَ سَمُرَةَ، قَالَ: قَالَ عُمَرُ لِسَعْدٍ: لَقَدْ شَكَوْكَ فِي كُلِّ شَيْءٍ حَتَّى الصَّلاَةِ، قَالَ: «أَمَّا أَنَا، فَأَمُدُّ فِي الأُولَيَيْنِ وَأَحْذِفُ فِي الأُخْرَيَيْنِ، وَلاَ آلُو مَا اقْتَدَيْتُ بِهِ مِنْ صَلاَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» قَالَ: صَدَقْتَ ذَاكَ الظَّنُّ بِكَ أَوْ ظَنِّي بِكَ
সহীহ বুখারী
হাদীস নং: ২৯০১
আন্তর্জাতিক নং: ৩১২১
- জিহাদের বিধানাবলী অধ্যায়
পরিচ্ছেদঃ ১৯৪৮. নবী (ﷺ)- এর বাণীঃ তোমাদের জন্য গনীমতের মাল হালাল করা হয়েছে।
২৯০১। ইসহাক (রাহঃ) .... জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন কিসরা ধংস হয়ে যাবে তারপর আর কোন কিসরা হবে না। আর যখন কায়সার ধংস হয়ে যাবে তারপরে আর কোন কায়সার হবে না, যার হাতে আমার প্রান তার কসম, অবশ্যই ব্যয় হবে উভয় সাম্রাজ্যের ধনভাণ্ডার আল্লাহর পথে।
كتاب الجهاد والسير
بَابُ قَوْلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُحِلَّتْ لَكُمُ الغَنَائِمُ»
3121 - حَدَّثَنَا إِسْحَاقُ، سَمِعَ جَرِيرًا، عَنْ عَبْدِ المَلِكِ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا هَلَكَ كِسْرَى فَلاَ كِسْرَى بَعْدَهُ، وَإِذَا هَلَكَ قَيْصَرُ فَلاَ قَيْصَرَ بَعْدَهُ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَتُنْفَقَنَّ كُنُوزُهُمَا فِي سَبِيلِ اللَّهِ»
সহীহ বুখারী
হাদীস নং: ৩৩৬১
আন্তর্জাতিক নং: ৩৬১৯
- নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদঃ ২০৭৫. ইসলাম আগমনের পর নবুওয়্যাতের নিদর্শনসমূহ
৩৩৬১। কাবীসা (রাহঃ) .... জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী কারীম (ﷺ) বলেছেন, কিসরা ধ্বংস হয়ে যাওয়ার পর আর কোন কিসরার আগমন হবে না এবং কায়সার ধ্বংস হয়ে যাওয়ার পর আর কোন কায়সারের আগমন হবে না। রাবী উল্লেখ করেন যে, (তিনি আরো বলেছেন) নিশ্চয়ই তাদের ধন-ভাণ্ডার আল্লাহর রাস্তায় ব্যয় করা হবে।
كتاب المناقب
باب عَلاَمَاتِ النُّبُوَّةِ فِي الإِسْلاَمِ
3619 - حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، رَفَعَهُ، قَالَ: " إِذَا هَلَكَ كِسْرَى فَلاَ كِسْرَى بَعْدَهُ، وَذَكَرَ وَقَالَ: لَتُنْفَقَنَّ كُنُوزُهُمَا فِي سَبِيلِ اللَّهِ "
সহীহ বুখারী
হাদীস নং: ৬১৭৫
আন্তর্জাতিক নং: ৬৬২৯
- শপথ ও মান্নতের অধ্যায়
পরিচ্ছেদঃ ২৭৫১. নবী (ﷺ) এর শপথ কিরূপ ছিল?
৬১৭৫। মুসা (রাহঃ) ......... জাবির ইবনে সামুরা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেন, কায়সারের (রোমসম্রাট) পতনের পরে আর কোন কায়সার হবে না। আর কিসরার (পারস্যের বাদশাহ) পতনের পর আর কোন কিসরা হবে না। ‘কসম ঐ মহান সত্তার যার হাতে আমার প্রাণ!’ অবশ্যই এদের দু’জনের অগাধ সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করা হবে।
كتاب الأيمان والنذور
باب كَيْفَ كَانَتْ يَمِينُ النَّبِيِّ صلى الله عليه وسلم
6629 - حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَبْدِ المَلِكِ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا هَلَكَ قَيْصَرُ فَلاَ قَيْصَرَ بَعْدَهُ، وَإِذَا هَلَكَ كِسْرَى فَلاَ كِسْرَى بَعْدَهُ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَتُنْفَقَنَّ كُنُوزُهُمَا فِي سَبِيلِ اللَّهِ»
সহীহ বুখারী
হাদীস নং: ৬৭২৯
আন্তর্জাতিক নং: ৭২২২ - ৭২২৩
- আহকাম (রাষ্ট্রনীতি) অধ্যায়
পরিচ্ছেদঃ ৩০৫৫. খলীফা বানানো।
৬৭২৯। মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (ﷺ) কে বলতে শুনেছি যে, বারজন আমীর হবে। এরপর তিনি একটি কথা বলছিলেন যা আমি শুনতে পারিনি। তবে আমার পিতা বলেছেন যে, তিনি বলেছিলেন তারা সকলেই কুরাইশ গোত্র থেকে হবে।
كتاب الأحكام
باب الاِسْتِخْلاَفِ
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ، سَمِعْتُ جَابِرَ بْنَ سَمُرَةَ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " يَكُونُ اثْنَا عَشَرَ أَمِيرًا ـ فَقَالَ كَلِمَةً لَمْ أَسْمَعْهَا فَقَالَ أَبِي إِنَّهُ قَالَ ـ كُلُّهُمْ مِنْ قُرَيْشٍ ".
সহীহ মুসলিম
হাদীস নং: ৬৮৯
আন্তর্জাতিক নং: ৩৬০-১
- হায়েয-ইস্তিহাযা সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ ২৫. উটের গোশত আহারে উযু
৬৮৯। আবু কামিল ফুদায়ল ইবনে হুসাইন আল জাহদারী (রাহঃ) ......... জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর কাছে এসে জিজ্ঞাসা করল, আমি কি বকরীয় গোশত খেয়ে উযু করব? তিনি বললেন, তোমার ইচ্ছা উযু করতেও পার আর নাও করতে পার। সে বলল, আমি কি উটের গোশত খেয়ে উযু করব? তিনি বললেন, হ্যাঁ, উটের গোশত খেয়ে তুমি উযু করবে। সে বলল, আমি কি বকরির ঘরে নামায আদায় করতে পারি? তিনি বললেন, হ্যাঁ। সে বলল, আমি কি উটের ঘরে নামায আদায় করতে পারি? তিনি বললেন, না।
كتاب الحيض
باب الْوُضُوءِ مِنْ لُحُومِ الإِبِلِ
حَدَّثَنَا أَبُو كَامِلٍ، فُضَيْلُ بْنُ حُسَيْنٍ الْجَحْدَرِيُّ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ، عَنْ جَعْفَرِ بْنِ أَبِي ثَوْرٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، أَنَّ رَجُلاً، سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَأَتَوَضَّأُ مِنْ لُحُومِ الْغَنَمِ قَالَ " إِنْ شِئْتَ فَتَوَضَّأْ وَإِنْ شِئْتَ فَلاَ تَوَضَّأْ " . قَالَ أَتَوَضَّأُ مِنْ لُحُومِ الإِبِلِ قَالَ " نَعَمْ فَتَوَضَّأْ مِنْ لُحُومِ الإِبِلِ " . قَالَ أُصَلِّي فِي مَرَابِضِ الْغَنَمِ قَالَ " نَعَمْ " . قَالَ أُصَلِّي فِي مَبَارِكِ الإِبِلِ قَالَ " لاَ " .
সহীহ মুসলিম
হাদীস নং: ৬৯০
আন্তর্জাতিক নং: ৩৬০-২
- হায়েয-ইস্তিহাযা সংক্রান্ত অধ্যায়
পরিচ্ছেদঃ ২৫. উটের গোশত আহারে উযু
৬৯০। আবু বকর ইবনে আবি শাঈবা ও কাসিম ইবনে যাকারিয়া প্রত্যেকেই নিজ নিজ সনদে জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকে আবু কামিল এর অনুরূপ হাদীস বর্ণনা করেছেন।
كتاب الحيض
باب الْوُضُوءِ مِنْ لُحُومِ الإِبِلِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا زَائِدَةُ، عَنْ سِمَاكٍ، ح وَحَدَّثَنِي الْقَاسِمُ بْنُ زَكَرِيَّاءَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ شَيْبَانَ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ، وَأَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ، كُلُّهُمْ عَنْ جَعْفَرِ بْنِ أَبِي ثَوْرٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِ حَدِيثِ أَبِي كَامِلٍ عَنْ أَبِي عَوَانَةَ .
সহীহ মুসলিম
হাদীস নং: ৮৫২
আন্তর্জাতিক নং: ৪৩০-১
- নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ২৭. নামাযে নড়াচড়া করা, সালামের সময় হাতের ইশারা করা ও হাত উঠান নিষেধ এবং সামনের কাতার পূর্ণ করা ও পরস্পর হয়ে এবং একত্র হয়ে দাঁড়াবার নির্দেশ
৮৫২। আবু বকর ইবনে আবি শাঈবা ও আবু কুরায়ব (রাহঃ) ......... জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাদের নিকট আগমন করে বললেন, তোমরা চঞ্চল ঘোড়ার লেজের মত হাত উঠাচ্ছ কেন? নামাযের মধ্যে স্থির থাকবে। একবার তিনি আমাদেরকে দলে দলে বিভক্ত দেখে বললেন, তোমরা পৃথক পৃথক রয়েছ কেন? আরেকবার আমাদের সামনে এসে বললেন, তোমরা এমনভাবে কাতার বাধবে, যেমনিভবে ফিরিশতাগণ তাদের রবের সামনে কাতারবন্দী হয়ে থাকেন। আমরা বললাম, ইয়া রাসুলাল্লাহ! ফিরিশতাগণ তাঁদের রবের সামনে কীভাবে কাতারবন্দী হন? তিনি বললেন, ফিরিশতাগণ সামনের কাতারগুলী আগে পূর্ণ করেন এবং গায়ে গায়ে লেগে দাঁড়ান।
كتاب الصلاة
باب الأَمْرِ بَالسُّكُونِ فِي الصَّلاَةِ وَالنَّهْيِ عَنِ الإِشَارَةِ بِالْيَدِ وَرَفْعِهَا عِنْدَ السَّلاَمِ وَإِتْمَامِ الصُّفُوفِ الأُوَلِ وَالتَّرَاصِّ فِيهَا وَالأَمْرِ بِالاِجْتِمَاعِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنِ الْمُسَيَّبِ بْنِ رَافِعٍ، عَنْ تَمِيمِ بْنِ طَرَفَةَ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " مَا لِي أَرَاكُمْ رَافِعِي أَيْدِيكُمْ كَأَنَّهَا أَذْنَابُ خَيْلٍ شُمْسٍ اسْكُنُوا فِي الصَّلاَةِ " . قَالَ ثُمَّ خَرَجَ عَلَيْنَا فَرَآنَا حَلَقًا فَقَالَ " مَا لِي أَرَاكُمْ عِزِينَ " . قَالَ ثُمَّ خَرَجَ عَلَيْنَا فَقَالَ " أَلاَ تَصُفُّونَ كَمَا تَصُفُّ الْمَلاَئِكَةُ عِنْدَ رَبِّهَا " . فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ تَصُفُّ الْمَلاَئِكَةُ عِنْدَ رَبِّهَا قَالَ " يُتِمُّونَ الصُّفُوفَ الأُوَلَ وَيَتَرَاصُّونَ فِي الصَّفِّ " .
সহীহ মুসলিম
হাদীস নং: ৮৫৩
আন্তর্জাতিক নং: ৪৩০-২
- নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ২৭. নামাযে নড়াচড়া করা, সালামের সময় হাতের ইশারা করা ও হাত উঠান নিষেধ এবং সামনের কাতার পূর্ণ করা ও পরস্পর হয়ে এবং একত্র হয়ে দাঁড়াবার নির্দেশ
৮৫৩। আবু সাঈদ আল-আশাজ্জ (রাহঃ) ও ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... আ’মাশ (রাহঃ) থেকে উক্ত সনদে অনুরূপ বর্ণনা করেন।
كتاب الصلاة
باب الأَمْرِ بَالسُّكُونِ فِي الصَّلاَةِ وَالنَّهْيِ عَنِ الإِشَارَةِ بِالْيَدِ وَرَفْعِهَا عِنْدَ السَّلاَمِ وَإِتْمَامِ الصُّفُوفِ الأُوَلِ وَالتَّرَاصِّ فِيهَا وَالأَمْرِ بِالاِجْتِمَاعِ
وَحَدَّثَنِي أَبُو سَعِيدٍ الأَشَجُّ، حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، قَالاَ جَمِيعًا حَدَّثَنَا الأَعْمَشُ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ .
সহীহ মুসলিম
হাদীস নং: ৮৫৪
আন্তর্জাতিক নং: ৪৩১-১
- নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ২৭. নামাযে নড়াচড়া করা, সালামের সময় হাতের ইশারা করা ও হাত উঠান নিষেধ এবং সামনের কাতার পূর্ণ করা ও পরস্পর হয়ে এবং একত্র হয়ে দাঁড়াবার নির্দেশ
৮৫৪। আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ও আবু কুরায়ব (রাহঃ) ......... জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমরা যখন রাসূলুল্লাহ (ﷺ) এর সঙ্গে নামায আদায় করতাম, তখন নামায শেষে ডান-বাম দিকে হাত ইশারা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ’ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ’ বলতাম। তাতে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা চঞ্চল ঘোড়ার লেজ নাড়ার মত হাত ইশারা করছ কেন? (নামাযের বৈঠকে) উরুর ওপর হাত রেখে ডানে-বামে অবস্থিত তোমাদের ভাইকে (মুখ ফিরিয়ে) আসসালামু আলাইকুম ওয়া রাহমাতূল্লাহ’ বলাই তোমাদের জন্য যথেষ্ট।
كتاب الصلاة
باب الأَمْرِ بَالسُّكُونِ فِي الصَّلاَةِ وَالنَّهْيِ عَنِ الإِشَارَةِ بِالْيَدِ وَرَفْعِهَا عِنْدَ السَّلاَمِ وَإِتْمَامِ الصُّفُوفِ الأُوَلِ وَالتَّرَاصِّ فِيهَا وَالأَمْرِ بِالاِجْتِمَاعِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مِسْعَرٍ، ح وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، - وَاللَّفْظُ لَهُ - قَالَ أَخْبَرَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنْ مِسْعَرٍ، حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ ابْنُ الْقِبْطِيَّةِ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ كُنَّا إِذَا صَلَّيْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قُلْنَا السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ السَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ . وَأَشَارَ بِيَدِهِ إِلَى الْجَانِبَيْنِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " عَلاَمَ تُومِئُونَ بِأَيْدِيكُمْ كَأَنَّهَا أَذْنَابُ خَيْلٍ شُمُسٍ إِنَّمَا يَكْفِي أَحَدَكُمْ أَنْ يَضَعَ يَدَهُ عَلَى فَخِذِهِ ثُمَّ يُسَلِّمُ عَلَى أَخِيهِ مَنْ عَلَى يَمِينِهِ وَشِمَالِهِ " .
সহীহ মুসলিম
হাদীস নং: ৮৫৫
আন্তর্জাতিক নং: ৪৩১-২
- নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ২৭. নামাযে নড়াচড়া করা, সালামের সময় হাতের ইশারা করা ও হাত উঠান নিষেধ এবং সামনের কাতার পূর্ণ করা ও পরস্পর হয়ে এবং একত্র হয়ে দাঁড়াবার নির্দেশ
৮৫৫। আল-কাসিম ইবনে যাকারিয়া (রাহঃ) ......... জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, আমি রাসূল (ﷺ) এর সাথে নামায আদায়ের শেষে আসসালামু আলাইকুম’ আসসালামু আলাইকুম’ বলার সময় হাত দিয়েও ইশারা করতাম। এতে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমাদের কি হল যে, তোমরা এমনভাবে হাত দ্বারা ইশারা করছ, যেন তা চঞ্চল ঘোড়ার লেজ? তোমরা নামায শেষে যখন সালাম করবে, তখন ভাইয়ের দিকে মুখ করবে, হাতদ্বারা ইশারা করবে না।
كتاب الصلاة
باب الأَمْرِ بَالسُّكُونِ فِي الصَّلاَةِ وَالنَّهْيِ عَنِ الإِشَارَةِ بِالْيَدِ وَرَفْعِهَا عِنْدَ السَّلاَمِ وَإِتْمَامِ الصُّفُوفِ الأُوَلِ وَالتَّرَاصِّ فِيهَا وَالأَمْرِ بِالاِجْتِمَاعِ
وَحَدَّثَنَا الْقَاسِمُ بْنُ زَكَرِيَّاءَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ فُرَاتٍ، - يَعْنِي الْقَزَّازَ - عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَكُنَّا إِذَا سَلَّمْنَا قُلْنَا بِأَيْدِينَا السَّلاَمُ عَلَيْكُمْ السَّلاَمُ عَلَيْكُمْ فَنَظَرَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " مَا شَأْنُكُمْ تُشِيرُونَ بِأَيْدِيكُمْ كَأَنَّهَا أَذْنَابُ خَيْلٍ شُمُسٍ إِذَا سَلَّمَ أَحَدُكُمْ فَلْيَلْتَفِتْ إِلَى صَاحِبِهِ وَلاَ يُومِئْ بِيَدِهِ " .
সহীহ মুসলিম
হাদীস নং: ৯০০
আন্তর্জাতিক নং: ৪৫৩-১
- নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ৩৪. যোহর ও আসরের কিরা’আত পাঠ
৯০০। ইয়াহয়া ইবনে ইয়াহয়া (রাহঃ) ......... জাবির ইবনে সামুরা (রাযিঃ) বর্ণনা করেন, কুফাবাসিগণ সা’দের নামায সম্পর্কে উমর ইবনুল খাত্তাবের নিকট অভিযোগ করল। উমর (রাযিঃ) তাকে ডেকে পাঠালেন। তিনি আগমন করলে উমর তাঁর নামায সম্পর্কে কুফা বাসীদের অভিযোগের কথা অবহিত করলেন। সা’দ (রাযিঃ) বললেন, আমি তো রাসূলুল্লাহ (ﷺ) এর মতই তাদের নিয়ে নামায আদায় করে থাকি। তাতে একটুকুও ক্রটি করিনা। আমি প্রথম দুই রাকআত লম্বা করি এবং শেষের দুই রাকআত সংক্ষেপে আদায় করে থাকি। তখন উমর (রাযিঃ) তাঁকে বললেন, হে আবু ইসহাক! তোমার নিকট হতে এটাই আশা করা যায়।
كتاب الصلاة
باب الْقِرَاءَةِ فِي الظُّهْرِ وَالْعَصْرِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا هُشَيْمٌ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، أَنَّ أَهْلَ الْكُوفَةِ، شَكَوْا سَعْدًا إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ فَذَكَرُوا مِنْ صَلاَتِهِ فَأَرْسَلَ إِلَيْهِ عُمَرُ فَقَدِمَ عَلَيْهِ فَذَكَرَ لَهُ مَا عَابُوهُ بِهِ مِنْ أَمْرِ الصَّلاَةِ فَقَالَ إِنِّي لأُصَلِّي بِهِمْ صَلاَةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَا أَخْرِمُ عَنْهَا إِنِّي لأَرْكُدُ بِهِمْ فِي الأُولَيَيْنِ وَأَحْذِفُ فِي الأُخْرَيَيْنِ . فَقَالَ ذَاكَ الظَّنُّ بِكَ أَبَا إِسْحَاقَ .
সহীহ মুসলিম
হাদীস নং: ৯০১
আন্তর্জাতিক নং: ৪৫৩-২
- নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ৩৪. যোহর ও আসরের কিরা’আত পাঠ
৯০১। কুতায়বা ইবনে সাঈদ ও ইসহাক ইবনে ইবরাহীম (রাহঃ) ......... আব্দুল মালিক উমায়র (রাযিঃ) সূত্রে এই সনদে বর্ণনা করেন।
كتاب الصلاة
باب الْقِرَاءَةِ فِي الظُّهْرِ وَالْعَصْرِ
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ جَرِيرٍ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، بِهَذَا الإِسْنَادِ .
সহীহ মুসলিম
হাদীস নং: ৯০২
আন্তর্জাতিক নং: ৪৫৩-৩
- নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ৩৪. যোহর ও আসরের কিরা’আত পাঠ
৯০২। মুহাম্মাদ ইবনুল মুসান্না (রাহঃ) ......... জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উমর (রাযিঃ) সা’দ (রাযিঃ) কে বললেন, মানুষ তোমার বিরুদ্ধে সকল ব্যাপারে অভিযোগ করছে এমন কি নামাযের ব্যাপারেও। সা’দ (রাযিঃ) বললেন , আমি রাসূলুল্লাহ (ﷺ) এর নামাযের অনুসরণ করার ক্ষেত্রে মোটেই কসুর করি না। উমর (রাযিঃ) বললেন, তোমার থেকে এটাই আশা করা যায়। অথবা বললেন, তোমার সম্পর্কে আমার এই রূপই ধারণা।
كتاب الصلاة
باب الْقِرَاءَةِ فِي الظُّهْرِ وَالْعَصْرِ
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي عَوْنٍ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ سَمُرَةَ، قَالَ عُمَرُ لِسَعْدٍ قَدْ شَكَوْكَ فِي كُلِّ شَىْءٍ حَتَّى فِي الصَّلاَةِ . قَالَ أَمَّا أَنَا فَأَمُدُّ فِي الأُولَيَيْنِ وَأَحْذِفُ فِي الأُخْرَيَيْنِ وَمَا آلُو مَا اقْتَدَيْتُ بِهِ مِنْ صَلاَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . فَقَالَ ذَاكَ الظَّنُّ بِكَ . أَوْ ذَاكَ ظَنِّي بِكَ .
সহীহ মুসলিম
হাদীস নং: ৯০৩
আন্তর্জাতিক নং: ৪৫৩-৪
- নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ৩৪. যোহর ও আসরের কিরা’আত পাঠ
৯০৩। আবু কুরায়ব (রাহঃ) ......... জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকে উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত। অবশ্য তিনি এ কথাটি অতিরিক্ত বর্ণনা করেছেন যে, সা’দ (রাযিঃ) বললেন, ″আরব বেদূঈনগণ আমাকে নামায শিক্ষা দিবে!″
كتاب الصلاة
باب الْقِرَاءَةِ فِي الظُّهْرِ وَالْعَصْرِ
وَحَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا ابْنُ بِشْرٍ، عَنْ مِسْعَرٍ، عَنْ عَبْدِ الْمَلِكِ، وَأَبِي، عَوْنٍ عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، بِمَعْنَى حَدِيثِهِمْ وَزَادَ فَقَالَ تُعَلِّمُنِي الأَعْرَابُ بِالصَّلاَةِ
সহীহ মুসলিম
হাদীস নং: ৯১১
আন্তর্জাতিক নং: ৪৫৮-১
- নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ৩৫. ফজরের নামাযে কিরা’আত পাঠ
৯১১। আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ......... জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) ফজরের নামাযে ق وَالْقُرْآنِ الْمَجِيدِ সূরা পড়তেন। তাঁর অন্যান্য নামায সংক্ষিপ্ত হত।
كتاب الصلاة
باب الْقِرَاءَةِ فِي الصُّبْحِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، حَدَّثَنَا سِمَاكُ بْنُ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَقْرَأُ فِي الْفَجْرِ بِـ ( ق وَالْقُرْآنِ الْمَجِيدِ) وَكَانَ صَلاَتُهُ بَعْدُ تَخْفِيفًا .
সহীহ মুসলিম
হাদীস নং: ৯১২
আন্তর্জাতিক নং: ৪৫৮-২
- নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ৩৫. ফজরের নামাযে কিরা’আত পাঠ
৯১২। আবু বকর ইবনে আবি শাঈবা ও মুহাম্মাদ ইবনে রাফি (রাহঃ) ......... সিমাক (রাহঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি জাবির ইবনে সামুরা (রাযিঃ) কে রাসূলুল্লাহ (ﷺ) এর নামায সম্বন্ধে জিজ্ঞাসা করলাম, তখন তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) নামায সংক্ষিপ্ত করতেন ঐ সকল লোকের মত (দীর্ঘ করে) নামায আদায় করতেন না। রাবী বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ফজরের নামাযেق وَالْقُرْآنِ কিংবা তৎসদৃশ (সূরাসমূহ) পড়তেন।
كتاب الصلاة
باب الْقِرَاءَةِ فِي الصُّبْحِ
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ، - وَاللَّفْظُ لاِبْنِ رَافِعٍ - قَالاَ حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ سِمَاكٍ، قَالَ سَأَلْتُ جَابِرَ بْنَ سَمُرَةَ عَنْ صَلاَةِ النَّبِيِّ، صلى الله عليه وسلم فَقَالَ كَانَ يُخَفِّفُ الصَّلاَةَ وَلاَ يُصَلِّي صَلاَةَ هَؤُلاَءِ . قَالَ وَأَنْبَأَنِي أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَقْرَأُ فِي الْفَجْرِ بـ ( ق وَالْقُرْآنِ) وَنَحْوِهَا .
সহীহ মুসলিম
হাদীস নং: ৯১৩
আন্তর্জাতিক নং: ৪৫৯
- নামাযের অধ্যায়
পরিচ্ছেদঃ ৩৫. ফজরের নামাযে কিরা’আত পাঠ
৯১৩। মুহাম্মাদ ইবনুল মুসান্না (রাহঃ) ......... জাবির ইবনে সামুরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) যোহরের নামাযে اللَّيْلِ إِذَا يَغْشَى পড়তেন এবং আসরের নামাযেও অনুরূপ সূরা এবং ফজরের নামাযে তার চেয়েও দীর্ঘ সূরা পড়তেন।
كتاب الصلاة
باب الْقِرَاءَةِ فِي الصُّبْحِ
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي الظُّهْرِ بِـ ( اللَّيْلِ إِذَا يَغْشَى) وَفِي الْعَصْرِ نَحْوَ ذَلِكَ وَفِي الصُّبْحِ أَطْوَلَ مِنْ ذَلِكَ .