মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৫৫৭
নামাযের অধ্যায়
৬ পরিচ্ছেদ: জুমু'আর দিনে গোসল করা, উত্তম পোশাক পরে সাজ-সজ্জা করা ও সুগন্ধি ব্যবহার করা
১৫৫৩, সামুরা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, যে ব্যক্তি জুমু'আর দিন ওযু করে তাই তার জন্য যথেষ্ট এবং সুন্দর কাজ। আর যে ব্যক্তি গোসল করে তা হবে সর্বোত্তম কাজ।
(আবু দাউদ, নাসাঈ, সহীহ ইবনে খুযাইমা, তিরমিযী। তিরমিযী হাদীসটি হাসান বলেছেন।)
(আবু দাউদ, নাসাঈ, সহীহ ইবনে খুযাইমা, তিরমিযী। তিরমিযী হাদীসটি হাসান বলেছেন।)
كتاب الصلاة
(6) باب الغسل للجمعة والتجمل لها بالثياب الحسنة والطيب
(1557) عن سمرة بن جندب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من توضَّأ يوم الجمعة فيها ونعمت (1) ومن اغتسل فهو أفضل.