মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৫৫৮
নামাযের অধ্যায়
৬ পরিচ্ছেদ: জুমু'আর দিনে গোসল করা, উত্তম পোশাক পরে সাজ-সজ্জা করা ও সুগন্ধি ব্যবহার করা
১৫৫৪, বারা ইবনে আযিব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, মুসলমানদের কর্তব্য হলো তাদের প্রত্যেকে যেন জুমু'আর দিন গোসল করে নেয় এবং পরিবার বা স্ত্রীর নিকট সুগন্ধি থাকলে সে যেন তা ব্যবহার করে। যদি তার কাছে কোন সুগন্ধি না থাকে তাহলে পানিই (গোসল) তার জন্য যথেষ্ট।
(মুসন্নাফে ইবনে আবি শাইবা।)
كتاب الصلاة
(6) باب الغسل للجمعة والتجمل لها بالثياب الحسنة والطيب
(1558) عن البراء بن عازب رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنَّ من الحقِّ على المسلمين أن يغتسل أحدهم يوم الجمعة وأن يمسَّ من طيبٍ إن كان عند أهله، فإن لم يكن عندهم طيبٌ فإنَّ الماء أطيب (2)
tahqiqতাহকীক:তাহকীক চলমান