মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৫৫৬
নামাযের অধ্যায়
৬ পরিচ্ছেদ: জুমু'আর দিনে গোসল করা, উত্তম পোশাক পরে সাজ-সজ্জা করা ও সুগন্ধি ব্যবহার করা
১৫৫২. জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, প্রত্যেক মুসলমান ব্যক্তির উপর সাত দিনের মধ্যে প্রতি জুমু'আর দিন গোসল করা জরুরী।
(বুখারী, মুসলিম, নাসাঈ)
كتاب الصلاة
(6) باب الغسل للجمعة والتجمل لها بالثياب الحسنة والطيب
(1556) عن جابر بن عبد الله رضى الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم على كلِّ مسلم غسلٌ في سبعة أيَّاٍم كلَّ جمعةٍ (4)
tahqiqতাহকীক:তাহকীক চলমান