মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১২১৬
নামাযের অধ্যায়
(১০) অনুচ্ছেদ: সফরের সালাতের ফরয হওয়া এবং তার হুকুম প্রসঙ্গে
(১২১২) সায়ীদ ইবন্ শুফী থেকে তিনি ইবন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, মানুষেরা তাঁকে মুসাফিরের সালাত সম্পর্কে জিজ্ঞাসা করতেন তখন তিনি বললেন, রাসূল (সা) যখন তাঁর পরিজন থেকে সফরে বের হতেন তখন পরিবারের কাছে ফিরে না আসা পর্যন্ত দুই রাকাত ব্যতীত সালাত আদায় করতেন না।
(হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। তবে সনদ উত্তম।)
كتاب الصلاة
(10) باب افتراض صلاة السفر وحكمها
(1216) عن سعيد بن شفىٍّ عن ابن عبَّاس رضى الله عنهما قال جعل النَّاس يسألونه عن الصَّلاة في السَّفر، فقال كان رسول الله صلَّى الله عليه وسلَّم
إذا خرج من أهله لم يصلِّ إلاَّ ركعتين حتَّى رجع إلى أهله
tahqiqতাহকীক:তাহকীক চলমান