মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১২১৫
নামাযের অধ্যায়
(১০) অনুচ্ছেদ: সফরের সালাতের ফরয হওয়া এবং তার হুকুম প্রসঙ্গে
(১২১১) দাহহাক ইবন মুযাহিম থেকে বর্ণিত, তিনি ইবন আব্বাস (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল (সা) যখন সফরে থাকতেন তখন দুই রাকাত দুই রাকাত করে সালাত আদায় করতেন। আর যখন (গৃহে) অবস্থান করতেন তখন সালাত আদায় করতেন চার রাকাত করে। রাবী বলেন, বনু আব্বাস (রা) বলেন, যে ব্যক্তি সফরে চার রাকাত সালাত আদায় করল সে যেন ঐ লোকের মত, যে মুকীম অবস্থায় দুই রাকাত সালাত আদায় করল। রাবী বলেন, ইবন আব্বাস (রা) আরো বলেন, একবার ব্যতীত সালাত সংক্ষিপ্ত করা হয় নি। তখন রাসূল (সা) দুই রাকাত সালাত আদায় করেছিলেন আর মানুষেরা একেক রাকাত সালাত আদায় করেছিলেন।
(ইবন হিব্বান বলেন, সনদের রাবীগণ বিশ্বস্ত।)
(ইবন হিব্বান বলেন, সনদের রাবীগণ বিশ্বস্ত।)
كتاب الصلاة
(10) باب افتراض صلاة السفر وحكمها
(1215) عن الضَّحَّاك بن مزاحم عن ابن عبَّاس رضى الله عنهما قال صلَّى رسول الله صلى الله عليه وسلم حين سافر ركعتين ركعتين وحين قام أربعًا قال وقال ابن عبَّاس فمن صلَّى فى السَّفر أربعًا كمن صلَّي فى الحضر ركعتين قال وقال ابن عبَّاس لم تقصر الصَّلاة إلاَّ مرَّة حيث صلَّى رسول الله صلَّى الله عليه وعلى آله وصحبه وسلَّم ركعتين وصلَّى النَّاس ركعةً ركعةً