মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১২১৭
নামাযের অধ্যায়
(১০) অনুচ্ছেদ: সফরের সালাতের ফরয হওয়া এবং তার হুকুম প্রসঙ্গে
(১২১৩) আব্দুল্লাহ্ ইবন উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী (সা) ও উমরের সাথে সফর করেছি, তখন তাঁরা উভয়েই দুই রাকাতের বেশী (সালাত আদায়) করতেন না। আমরা ছিলাম পথভ্রান্ত আল্লাহ তাঁর মাধ্যমে আমাদের পথের দিশা দিয়েছেন। অতএব আমরা তাঁরই অনুসরণ করি।
(বুখারী, মুসলিম প্রভৃতি।)
(বুখারী, মুসলিম প্রভৃতি।)
كتاب الصلاة
(10) باب افتراض صلاة السفر وحكمها
(1217) عن عبد الله بن عمر رضى الله عنهما قال سافرت مع النَّبيِّ صلى الله عليه وسلم ومع عمر فكانا لا يزيدان على ركعتين وكنَّا ضلاَّلًا فهدانا الله به فبه نقتدي