মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৩৬
নামাযের অধ্যায়
(৪) অনুচ্ছেদ: রাসূলুল্লাহ (সা)-এর রাত্রিকালীন নামাযের বিবরণ সম্পর্কে উন্মুল-মু'মিনীন আয়েশা (রা) থেকে যা বর্ণিত হয়েছে
(১০৩২) ইব্রাহীম (রা) থেকে বর্ণিত, তিনি আলকামাহ থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি আয়েশা (রা)- কে জিজ্ঞাসা করেছিলাম যে, রাসূলুল্লাহ (সা)-এর নামায কেমন ছিল? তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) যেমন পারতেন তোমাদের কেউ কি তা পারবে? তাঁর আমল তো ছিল অবিরাম (নিয়মিত)।
(দ্বিতীয় সূত্রে আছে) ইব্রাহীম (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা (রা)-কে রাসূলুল্লাহ (সা)-এর নামায সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেন, আমি তাঁকে এক রাতের ওপর অপর রাতকে গুরুত্ব দিতে দেখি নি (অর্থাৎ প্রতি রাতে একইভাবে একাধারে ইবাদত করতেন)
(বুখারী, মুসলিম, আবু দাউদ, বায়হাকী ও অন্যান্য।)

كتاب الصلاة
(4) باب ما روي عن أم المؤمنين عائشة رضى الله عنها
في صفة رسول الله صلى الله عليه وسلم من الليل
في صفة رسول الله صلى الله عليه وسلم من الليل
(1036) عن إبراهيم (3) عن علقمة قال سألت عائشة كيف كانت صلاة رسول الله صلى الله عليه وسلم وأيكم يستطيع ما كان رسول الله صلى الله عليه وعلى آله وسلم يستطيع، كان عمله ديمةً (1) (ومن طريق ثانٍ) (2) عن إبراهيم قال سألت عائشة (3) رضي الله عنها عن صلاة رسول الله صلى الله عليه وآله وسلم، قالت ما رأيته كان يفضل ليلةً على ليلةٍ (4)