মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ১০৩৭
নামাযের অধ্যায়
(৪) অনুচ্ছেদ: রাসূলুল্লাহ (সা)-এর রাত্রিকালীন নামাযের বিবরণ সম্পর্কে উন্মুল-মু'মিনীন আয়েশা (রা) থেকে যা বর্ণিত হয়েছে
(১০৩৩) আয়েশা (রা) থেকে বর্ণিত, নবী (সা) রাত্রিকালে (নিয়মিত) নামায আদায় করতেন। তারপর তিনি যখন তাঁর নামায থেকে অবসর হতেন তখন ঘুমিয়ে পড়তেন। তখন আমি যদি জেগে থাকতাম তাহলে তিনি আমার সাথে গল্প করতেন আর আমি যদি ঘুমিয়ে থাকতাম তাহলে তিনিও ঘুমিয়ে পড়তেন। এমনকি তাঁর নিকট মুয়াযযিন আসা পর্যন্ত (তিনি ঘুমাতেন)।
(বুখারী, মুসলিম, আবু দাউদ ও বায়হাকী।)
(বুখারী, মুসলিম, আবু দাউদ ও বায়হাকী।)
كتاب الصلاة
(4) باب ما روي عن أم المؤمنين عائشة رضى الله عنها
في صفة رسول الله صلى الله عليه وسلم من الليل
في صفة رسول الله صلى الله عليه وسلم من الليل
(1037) عن عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وعلى آله وصحبه وسلم كان يصلي من الليل فإذا فرغ من صلاته (5) اضطجع، فإن كنت يقظانةً (1) تحدث معي وإن كنت نائمةً نام حتى يأتيه المؤذن (2)