মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৩৪
নামাযের অধ্যায়
(৪) অনুচ্ছেদ: রাসূলুল্লাহ (সা)-এর রাত্রিকালীন নামাযের বিবরণ সম্পর্কে উন্মুল-মু'মিনীন আয়েশা (রা) থেকে যা বর্ণিত হয়েছে
(১০৩০) মাসরুক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি আয়েশা (রা)-কে নবী (সা)-এর রাত্রিকালীন (নফল) নামায সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেন, যখন তিনি মোরগের ডাক শুনতেন তখন উঠে নামায পড়তেন।
(মুসলিম, আবু দাউদ, নাসায়ী ও অন্যান্য।)
كتاب الصلاة
(4) باب ما روي عن أم المؤمنين عائشة رضى الله عنها
في صفة رسول الله صلى الله عليه وسلم من الليل
(1034) عن مسروقٍ قال سألت عائشة رضى الله عنها عن صلاة النبي صلى الله عليه وسلم بالليل: فقالت كان إذا سمع الصارخ (1) قام فصلى
tahqiqতাহকীক:তাহকীক চলমান