মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৩৩
নামাযের অধ্যায়
(৪) অনুচ্ছেদ: রাসূলুল্লাহ (সা)-এর রাত্রিকালীন নামাযের বিবরণ সম্পর্কে উন্মুল-মু'মিনীন আয়েশা (রা) থেকে যা বর্ণিত হয়েছে
(১০২৯) আবূ ইসহাক থেকে বর্ণিত, তিনি বলেন: আমি আসওয়াদ ইবন ইয়াযিদের নিকট রাসূলুল্লাহ (সা)- এর (নফল) নামায সম্পর্কে আয়েশা (রা) তাঁকে যে হাদীস বর্ণনা করেছেন সে সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। তিনি বলেছেন, তিনি (নবী সা) রাতের প্রথম প্রহরে ঘুমাতেন এবং তার শেষ প্রহরে জেগে থাকতেন। তারপর যদি তাঁর পরিবারের সাথে কোন প্রয়োজন থাকতো তবে তা সেরে নিতেন। অতঃপর পানি স্পর্শ করা (গোসল) ব্যতীতই ঘুমিয়ে পড়তেন। তারপর যখন প্রথম আযানের সময় ঘনিয়ে আসতো-আয়েশা (রা) বলেন যে, তখন তিনি লাফ দিয়ে উঠে পড়তেন। আল্লাহর কসম! তিনি বলেন নি যে, তিনি (স্বাভাবিকভাবে) জেগে উঠতেন। তারপর তিনি তাঁর (শরীরের) উপর (খুব দ্রুত) পানি ঢেলে দিতেন। আল্লাহর কসম! তিনি বলেন নি যে, তিনি স্বাভাবিক গোসল করতেন। আমি জানি যে, তিনি এর দ্বারা কি বুঝাতে চাচ্ছেন। আর তিনি যদি নাপাকী অবস্থায় না থাকতেন তবে তিনি নামাযের জন্য পুরুষের ন্যায় ওযু করে নিতেন। তারপর দু' রাকা'আত নামায আদায় করতেন।
(মুসলিম, আবু দাউদ, তিরমিযী।)
كتاب الصلاة
(4) باب ما روي عن أم المؤمنين عائشة رضى الله عنها
في صفة رسول الله صلى الله عليه وسلم من الليل
(1033) عن أبي إسحاق قال سألت الأسود بن يزيد عما حدثته عائشة رضى الله عنها عن صلاة رسول الله صلى الله عليه وسلم قالت كان ينام أول الليل ويحيى آخره، ثم إن كانت له حاجةٌ إلى أهله (1) قضى حاجته ثم نام قبل أن يمس ماء، فإذا كان عند النداء الأول قالت وثب ولا والله ما قامت قام فأفاض عليه الماء ولا والله ما قالت اغتسل وأنا أعلم بما تريد، وإن لم يكن جُنُبًا توضأ وضوء الرجل للصلاة ثم صلى الركعتين
tahqiqতাহকীক:তাহকীক চলমান