মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৩২
নামাযের অধ্যায়
(৪) অনুচ্ছেদ: রাসূলুল্লাহ (সা)-এর রাত্রিকালীন নামাযের বিবরণ সম্পর্কে উন্মুল-মু'মিনীন আয়েশা (রা) থেকে যা বর্ণিত হয়েছে
(১০২৮) হাসান (রা) থেকে বর্ণিত, তিনি সা'দ ইবন্ হিশাম (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি উম্মুল মু'মিনীন আয়েশা (রা)-এর নিকট প্রবেশ করেন। অতঃপর তাঁকে রাসূলুল্লাহ (সা)-এর (রাত্রিকালীন নফল) নামায সম্পর্কে জিজ্ঞেস করেন। তিনি (উত্তরে) বলেছেন: তিনি (নবী সা) রাতে আট রাকা'আত নামায আদায় করতেন এবং নবম বাকা'আত-এর মাধ্যমে বিতর আদায় করতেন। তারপর বসা অবস্থায় তিনি আরো দু' রাকা'আত নামায আদায় করতেন। তিনি ওযুর কথাও উল্লেখ করেন। তিনি যখন নামাযে দাঁড়ানোর ইচ্ছা করতেন তখন তাঁর পবিত্রতা অর্জনের জন্য পানি ও মিসওয়াক দিতে আদেশ করতেন। তারপর যখন বয়সের কারণে শরীর ভারী হয়ে গেল তখন তিনি ছয় রাকা'আত নামায আদায় করতেন এবং সপ্তম রাকা'আতের মাধ্যমে বিতর আদায় করতেন। এরপর তিনি বসা অবস্থায় আরও দু' রাকা'আত নামায আদায় করে নিতেন। তিনি (আয়েশা) বলেন, মৃত্যু পর্যন্ত তিনি এভাবেই রাতের নামায পড়তেন। আমি বললাম, আমি আপনাকে বিবাহ পরিহার করে ইবাদতে মশগুল থাকা সম্পর্কে জিজ্ঞেস করতে চাই, এ প্রসঙ্গে আপনার অভিমত কি? তিনি বললেন, না। তুমি তা করবে না। তুমি কি মহান আল্লাহকে বলতে শোন নি? আল্লাহ বলেন, ( وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِنْ قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً ) (তোমার পূর্বেও কিছু রাসূল প্রেরণ করেছি এবং তাঁদের জন্য স্ত্রী ও বংশধরের ব্যবস্থা করেছি।) সুতরাং বিবাহ করা থেকে বিরত থেকো না। তিনি বলেন, তারপর তিনি বেরিয়ে পড়েন এবং অগাধ জ্ঞান অর্জন করেন। এরপর তিনি বসরায় গমন করেন এবং সেখানে তিনি কিছু সময় অবস্থান করেন। পরিশেষে মিকরানের উদ্দেশে বেরিয়ে পড়েন এবং সেখানে উত্তম আমল নিয়েই নিহত হন।
(আবু দাউদ, নাসায়ী ও তিরমিযী। হাদীসটির সনদ উত্তম এবং সহীহ।)
كتاب الصلاة
(4) باب ما روي عن أم المؤمنين عائشة رضى الله عنها
في صفة رسول الله صلى الله عليه وسلم من الليل
(1032) عن الحسن عن سعد بن هشام أنه دخل على أم المؤمنين عائشة رضى الله عنها فسألها عن صلاة رسول الله صلى الله عليه وآله وسلم قالت كان يصلى من الليل ثمان ركعات (5) ويوتر بالتاسعة ويصلي ركعتين وهو جالس (1) وذكرت الوضوء أنه كان يقوم إلى صلاته فيأمر بطهره وسواكه فلما بدن (2) صلى ست ركعات وأوتر بالسابعة وصلى ركعتين وهو جالسٌ، قالت فلم يزل على ذلك حتى قبض، قلت إني أريد أن أسألك عن التبتل (3) فما ترين فيه، قالت فلا تفعل، أما سمعت الله عز وجل يقول (ولقد أرسلنا رسلًا من قبلك وجعلنا لهم أزواجًا وذرية) فلا تبتل، قال فخرج وقد فقه (4) فقدم البصرة فلم يلبث إلا يسيرًا حتى خرج إلى أرض مكران (5) فقتل
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১০৩২ | মুসলিম বাংলা