মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৩১
নামাযের অধ্যায়
(৪) অনুচ্ছেদ: রাসূলুল্লাহ (সা)-এর রাত্রিকালীন নামাযের বিবরণ সম্পর্কে উন্মুল-মু'মিনীন আয়েশা (রা) থেকে যা বর্ণিত হয়েছে
(১০২৭) তাঁর (আয়েশা (রা)) থেকে আরও বর্ণিত, তিনি বলেন: নবী (সা) ইশার নামায থেকে ফজর নামাযের মধ্যবর্তী সময় পর্যন্ত এগার রাকা'আত নামায আদায় করতেন। প্রতি দু'রাকা'আতে সালাম ফিরাতেন এবং এক রাকা'আতের মাধ্যমে বিতর আদায় করতেন। তিনি সিজদা থেকে মাথা উঁচু করার আগে তোমাদের কারো পঞ্চাশ আয়াত পাঠ করার সমপরিমাণ সময় সিজদাবস্থায় থাকতেন। তারপর মুয়াযযিন যখন তার প্রথম আযান থেকে নিরব হতেন, তখন তিনি দাঁড়াতেন এবং হালকাভাবে দু'রাকা'আত নামায আদায় করে নিতেন। অতঃপর তিনি ডান কাতে শুয়ে পড়তেন। এমনকি যখন (দ্বিতীয় আযান দেয়ার জন্য) মুয়াযযিন তাঁর কাছে আসতেন তখন তার সাথে (ফজরের নামাযের জন্য) বেরিয়ে পড়তেন।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসায়ী, বায়হাকী, ইবন মাজাহ।)
كتاب الصلاة
(4) باب ما روي عن أم المؤمنين عائشة رضى الله عنها
في صفة رسول الله صلى الله عليه وسلم من الليل
(1031) وعنها أيضًا قالت كان النبي صلى الله عليه وسلم يصلي ما بين صلاة العشاء الآخرة إلى الفجر إحدى عشرة ركعة، يسلم في كل اثنتين ويوتر بواحدةٍ (2) ويسجد في سبحته (1) بقدر ما يقرأ أحدكم بخمسين آية قبل أن يرفع رأسه (2) فإذا سكت المؤذن بالأولى من أذانه (3) قام فركع ركعتين خفيفتين (4) ثم اضطجع على شقه الأيمن حتى يأتيه المؤذن فيخرج معه
tahqiqতাহকীক:তাহকীক চলমান