মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৬৬৫
নামাযের অধ্যায়
(৮) সিজদার স্বরূপ এবং ঝুঁকে পড়ার পদ্ধতি সম্পর্কিত পরিচ্ছেদ
(৬৬১) জাবির ইবন 'আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন: তোমাদের মধ্যে কেউ সিজদা করলে সে যেন ধীরস্থিরতার সাথে করে এবং কুকুরের ন্যায় দু'বাহু বিছিয়ে না দেয়।
(বায়হাকী, ইবন মাজাহ ও তিরমিযী।)
(বায়হাকী, ইবন মাজাহ ও তিরমিযী।)
كتاب الصلاة
(8) باب هيئات السجود وكيف الهوىّ اليه
(665) عن جابر بن عبد الله رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سجد أحدكم فليعتدل ولا يفترش ذراعيه افتراش الكلب