মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৬৬
নামাযের অধ্যায়
(৮) সিজদার স্বরূপ এবং ঝুঁকে পড়ার পদ্ধতি সম্পর্কিত পরিচ্ছেদ
(৬৬২) শু'বা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি 'আব্দুল্লাহ ইবন্ 'আব্বাস (রা)-এর নিকট আগমন করে বললেন: আপনার ভৃত্য যখন সিজদা করে তখন তার কপাল, দু'বাহু ও বক্ষ যমীনে মিলিয়ে রাখে। ইবন্ 'আব্বাস (রা) তাঁকে বললেন: এটা তুমি কেন কর? তিনি বললেন: বিনয়বশত। ইবন 'আব্বাস (রা) বললেনঃ এটা কুকুরের বসা। আমি রাসূল (ﷺ)-কে দেখেছি তিনি যখন সিজদা করতেন তখন তাঁর বগলের শুভ্রতা দেখা যেত।
(আহমদ ইবন্ আব্দুর রহমান আল-বান্না (র) বলেনঃ আমি অত্র হাদীস অন্য কোথাও পাইনি। এর সনদ মোটামুটি ভাল।)
كتاب الصلاة
(8) باب هيئات السجود وكيف الهوىّ اليه
(666) عن شعبة قال جاء رجلٌ إلى ابن عبَّاس فقال إنَّ مولاك إذا سجد وضع جبهته وذراعيه وصدره بالأرض، فقال له ابن عبَّاس ما يحملك على ما تصنع؟ قال التَّواضع، قال هكذا ربضة الكلب (1) رأيت النَّبيَّ صلى الله عليه وسلم إذا يسجد رؤى بياض إبطيه (2)
tahqiqতাহকীক:তাহকীক চলমান