মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৬৪
নামাযের অধ্যায়
(৮) সিজদার স্বরূপ এবং ঝুঁকে পড়ার পদ্ধতি সম্পর্কিত পরিচ্ছেদ
(৬৬০) আনাস ইবন্ মালিক (রা) রাসূল (ﷺ) থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, তোমরা তোমাদের সিজদায় ভারসাম্য রক্ষা কর এবং তোমাদের কেউ যেন কুকুরের মত দু'হাত বিছিয়ে না দেয়। তোমরা রুকু'ও সিজদাকে পরিপূর্ণ কর। আল্লাহর শপথ, আমি আমার পেছনে অথবা পিঠের পেছনে* তোমাদেরকে রুকু' ও সিজদাকালে দেখতে পাই।
*(বর্ণনাকারীর সংশয়।)
(বুখারী ও মুসলিম একই সূত্রে ও আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী এবং ইবন্ মাজাহ্ পৃথক সূত্রে।)
كتاب الصلاة
(8) باب هيئات السجود وكيف الهوىّ اليه
(664) قط عن أنس بن مالكٍ رضي الله عنه عن النَّبىِّ صلى الله عليه وسلم قال اعتدلوا فى سجودكم ولا يفترش (4) أحدكم ذراعيه افتراش الكلب، أتمُّوا الرُّكوع والسُّجود، فوالله إنىِّ لأراكم من بعدى أو من بعد ظهرى (5) إذا ركعتم وإذا سجدتم
tahqiqতাহকীক:তাহকীক চলমান