মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৬৬৩
নামাযের অধ্যায়
(৮) সিজদার স্বরূপ এবং ঝুঁকে পড়ার পদ্ধতি সম্পর্কিত পরিচ্ছেদ
(৬৫৯) আবু হুমাইদ আস-সাঈদী (রা) থেকে বর্ণিত, তিনি রাসূল (ﷺ)-এর সালাতের বৈশিষ্ট্য বর্ণনা করছিলেন, তিনি বলেন, অতঃপর রাসূল (ﷺ) সিজদার জন্য অবনত হন এবং বলেনঃ "আল্লাহু আকবর" অতঃপর ঝুঁকে পড়লেন এবং দু'বাহুকে পেট থেকে ফাঁকা করলেন ও দু'পায়ের আঙ্গুলগুলোকে ছড়িয়ে দিলেন। এরপর বাম পায়ে ভাঁজ করে তার ওপর বসলেন, এবং প্রত্যেকটি অস্থি নিজস্ব অবস্থান গ্রহণ না করা পর্যন্ত স্থির থাকলেন।
(হাদীসখানা অনেক বড়, সনদসহ পূর্ণাঙ্গ হাদীসখানা পূর্বে বাবু জামে সিফাতুস্ সালাতে উল্লেখ করা হয়েছে।)
(হাদীসখানা অনেক বড়, সনদসহ পূর্ণাঙ্গ হাদীসখানা পূর্বে বাবু জামে সিফাতুস্ সালাতে উল্লেখ করা হয়েছে।)
كتاب الصلاة
(8) باب هيئات السجود وكيف الهوىّ اليه
(663) عن أبى جميدٍ الساعدىِّ رضي الله عنه يصف صلاة رسول الله صلى الله عليه وسلم قال ثمَّ خوى ساجداً وقال اللها أكبر، ثمَّ جافي وفتح عضديه عن بطنه وفتخ (1) أصابع رجليه ثمَّ ثنى رجله اليسرى وقعد عليها واعتدل (2) حتَّى رجع كلُّ عظيم فى موضعه (3) "الحديث"