মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৩৭
নামাযের অধ্যায়
(৪) রুকু'তে দু'আর পরিচ্ছেদ
(৬৩৩) 'আলী ইবন্ আবি তালিব (রা) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) যখন রুকু' করতেন তখন বলতেন,

اللَّهُمَّ لكَ رَكَعْتُ، وَبِكَ آمَنْتُ، وَلَكَ أَسْلَمْتُ، خَشَعَ لكَ سَمْعِي وَبَصَرِي، وَمُخِّي، وَعَظْمِي وَعَصَبِي وَمَا اسْتَقَلَّتْ بِهِ قَدَمِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

হে আল্লাহ, আমি আপনার জন্য রুকু করেছি, আপনার প্রতি ঈমান এনেছি, আপনার জন্য আত্মসমর্পণ করেছি, আপনিই আমার প্রভু। আমার কর্ণ, চক্ষু, মস্তিষ্ক, অস্থি, ঘাড়, শিরদাঁড়া সব কিছুই বিশ্ব জগতের প্রভু আল্লাহর ভয়ে প্রকম্পিত এবং তাঁর ভয়ে আমার পদদ্বয় যথেচ্ছ স্বাধীন ও ভাবতে পারে না।
(মুসলিম, শাফি'য়ী, আবূ দাউদ, তিরমিযী, দারাকুতনী ও বায়হাকী।)
كتاب الصلاة
(4) باب الذكر فى الركوع
(637) عن علىِّ بن أبى طالبٍ رضي الله عنه أن النبى صلى الله عليه وسلم كان إذا ركع قال اللَّهم لك ركعت وبك آمنت ولك أسلمت أنت ربِّي خشع سمعى وبصرى ومخِّى وعظمى وعصبي وما استقلَّت به قدمى لله رب العالمين
tahqiqতাহকীক:তাহকীক চলমান