মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৬৩৮
নামাযের অধ্যায়
(৪) রুকু'তে দু'আর পরিচ্ছেদ
(৬৩৪) 'উকবা ইবন্ আমির (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, যখন
فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ
"ফাসাব্বিহ বিস্মি রাব্বিকাল আযীম" অবতীর্ণ হল, তখন রাসূল (ﷺ) আমাদেরকে বললেন, তোমরা রুকু'তে এ আয়াত পাঠ কর, অতঃপর যখন
سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى
'সাব্বিহিস্স্না রাব্বিকাল আ'লা” অবতীর্ণ হলো, তখন তিনি বললেন, তোমরা সিজদাতে এ আয়াত পাঠ কর
(আবু দাউদ, ইবন মাজাহ, হাকিম, ইবন্ হিব্বান ও বায়হাকী।)

كتاب الصلاة
(4) باب الذكر فى الركوع
(638) عن عقبة بن عامر رضي الله عنه لَّما نزلت فسبِّح باسم ربِّك العظيم قال لنا رسول الله صلى الله عليه وسلم اجعلوها (1) فى ركوعكم، فلمَّا نزلت سبَّح اسم ربَّك الأعلى، قال اجعلوها فى سجودكم