মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৬৩৬
নামাযের অধ্যায়
(৩) রুকু ও সিজদা অপূর্ণাঙ্গকারীর সালাত বাতিল সম্পর্কিত পরিচ্ছেদ
(৬৩২) যায়েদ ইবন্ ওহাব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, হুযাইফা ইবন্ আল ইয়ামান (রা) মসজিদে প্রবেশ করলেন; তখন এক ব্যক্তি কুন্দার* দরজার সন্নিকটে সালাত আদায় করছিলেন। তিনি তাঁর রুকু' ও সিজদা পূর্ণরূপে আদায় করছিলেন না। যখন তাঁর সালাত শেষ হল, তখন হুযাইফা (রা) তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি এভাবে কতদিন ধরে সালাত আদায় করছো? তিনি বললেন: চল্লিশ বছর ধরে। বর্ণনাকারী বলেন: তখন হুযাইফা (রা) তাঁকে 'বললেনঃ তুমি চল্লিশ বছর ধরে সালাত আদায় কর নি। তুমি যদি এ অবস্থায় মারা যেতে, তবে তুমি নিশ্চিতভাবে মুহাম্মদ (ﷺ)-এর ফিতরাতের বাইরে মারা যেতে। বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি তাঁকে সালাত শেখানোর জন্য অগ্রসর হলেন। তিনি বলেন: লোকটি তাঁর সালাত সংক্ষিপ্ত করেছিলেন; তাঁকে অবশ্যই তাঁর রুকু' ও সিজদা পূর্ণাঙ্গরূপে আদায় করতে হবে।
*(এটা সামারকন্দ, এর নিকটবর্তী একটি গ্রাম। ঐ গ্রামের দিকে মুখ করে উক্ত মসজিদের একটি দরজা ছিল।)
(বুখারী শরীফে অত্র হাদীস সংক্ষিপ্ত আকারে উল্লেখ করা হয়েছে। নাসাঈ, ইব্ন হিব্বান ও আব্দুর রাযযাক (র) তাঁদের মুসনাদে এ হাদীস বর্ণনা করেছেন।)
*(এটা সামারকন্দ, এর নিকটবর্তী একটি গ্রাম। ঐ গ্রামের দিকে মুখ করে উক্ত মসজিদের একটি দরজা ছিল।)
(বুখারী শরীফে অত্র হাদীস সংক্ষিপ্ত আকারে উল্লেখ করা হয়েছে। নাসাঈ, ইব্ন হিব্বান ও আব্দুর রাযযাক (র) তাঁদের মুসনাদে এ হাদীস বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
(3) باب بطلان صلاة من لم يتم الركوع والسجود
(636) عن زيد بن وهب قال دخل حذيفة بن اليمان المسجد فإذا رجلٌ (2) يصلِّى ممَّا يلى أبواب كندة (3) فجعل لا يتّمُّ الرُّكوع ولا السُّجود فلمَّا انصرف قال له حذيفة منذ كم هذه صلاتك"؟ قال منذ أربعين سنةً (4) قبال فقال له حذيفة ما صلَّيت (5) منذ أربعين سنةً، ولو متَّ وهذه صلاتك لمتَّ على الفطرة (1) التَّى فُطر عليها محمد صلى الله عليه وسلم وقال ثمَّ أقبل عليه يعلَّمه. فقال إن الرَّجل ليخفِّف فى صلاته وإنه اليتم الركوع والسجود