মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৩৫
নামাযের অধ্যায়
(৩) রুকু ও সিজদা অপূর্ণাঙ্গকারীর সালাত বাতিল সম্পর্কিত পরিচ্ছেদ
(৬৩১) বারা ইবন 'উসমান আল-আনসারী (রা) থেকে বর্ণিত, হানী ইবন্ মু'আবিয়া আস-সাদাফী (র) তাঁর নিকট বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি 'উসমান ইবন্ আফফান (রা)-এর শাসনামলে হজ্জ পালন করলাম, তখন আমি মসজিদে নববীতে বসেছিলাম; (হঠাৎ দেখি) এক ব্যক্তি এসে মুসল্লীদের সাথে কথা বলছিলেন। তিনি বললেন, আমরা একদা রাসূলের সান্নিধ্যে উপস্থিত ছিলাম, তখন এক ব্যক্তি (মসজিদে) আসল এবং এ খুঁটির নিকট দাঁড়িয়ে সালাত আদায় করল। সে সালাত শেষ করতে তাড়াহুড়া করছিল এবং তার সালাত অপূর্ণাঙ্গ রেখেই বেরিয়ে গেল। তখন রাসূল (ﷺ) বললেনঃ এ ব্যক্তি যদি মারা যায় তবে সে কোন মতেই দীনের ওপর-নেই, এমনভাবেই মারা যাবে। লোকটি তার সালাতে অপূর্ণতা রেখেছে এবং সেভাবেই শেষ করেছে। বর্ণনাকারী বলেন: এই লোকটি কে? সে সম্পর্কে জিজ্ঞাসা করলে বলা হয়েছিল তিনি 'উসমান ইবন হানিফ আল-আনসারী।
(হায়ছামী (র) বলেনঃ হাদীসখানা আহমদ (র) ও তবারানী (র) মু'জামুল কাবীর-এ বর্ণনা করেছেন, সনদে ইবন্ লাহিয়া নামক জনৈক বিতর্কিত ব্যক্তি ও বারা ইবন্ উসমান নামক জনৈক অপরিচিত ব্যক্তি রয়েছেন।)
كتاب الصلاة
(3) باب بطلان صلاة من لم يتم الركوع والسجود
(635) عن البراء بن عثمان الأنصاريِّ عن هانئ بن معاوية الصَّد فىِّ حدَّثه قال حججت زمان عثمان بن عفَّان فجلست فى مسجد النبي صلى الله عليه وسلم فإذا رجل يحدِّثهم، قال كنَّا عند رسول الله صلى الله عليه وسلم يومًا فأقبل رجلٌ فصلَّى فى هذا العمود فعجَّل قبل أن يتم صلاته ثمَّ خرج، فقال رسول الله صلى الله عليه وسلم إنَّ هذا لو مات لمات وليس من الدِّين على شئٍ، إنَّ الرَّجل ليخفّف صلاته ويتمُّها، قال فسألت عن الرَّجل (1) من هو فقيل عثمان بن حنيفٍ الأنصارىُّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান