মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৩৪
নামাযের অধ্যায়
(২) রুকু ও অন্যান্য সকল রুকনের* পরিমাণ বৈশিষ্ট্য ও তাতে সমভাবে পরিতুষ্টতা অর্জন বিষয়ক পরিচ্ছেদ
(৬৩০) 'আলী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) যখন রুকু' করতেন তখন (তিনি এমনভাবে সোজা হতেন যে,) তাঁর পিঠে পানির একটি পাত্রও রাখা হলে তা একটুও গড়িয়ে পড়ত না।
(হাফিজ (র( التلخيص গ্রন্থে বলেনঃ আবু দাউদ (র) মুরসাল হিসেবে হাদীসখানা বর্ণনা করেছেন। ইমাম আহমদ (র) মুত্তাসিল হিসেবেই বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
(2) باب مقدار الركوع وصفته والطمأنينة فيه
وفى جميع الأركان على السواء
(634) خط عن علىّ رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم إذا ركع لو وضع قدحٌ من ماء على ظهره لم يهراق (2)
tahqiqতাহকীক:তাহকীক চলমান